খাগড়াছড়িতে ঝরনার কূপে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নিহতরা হলেন- সদর উপজেলার রুইখই চৌধুরী পাড়ার প্রিতম দেবনাথ (২৩) ও তার খালাত ভাই লক্ষ্মীপুর জেলার তপু চন্দ্র দাশ (২৪)। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তারা মারা যান বলে মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী জানান। তিনি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, দুপুরে দুই ভাই মোটরসাইকেলে করে ঝরনা এলাকায় ঘুরতে যান। এ সময় তারা পাহাড় ধরে ঝরনার ওপরের […]
মসজিদে বিস্ফোরণ: ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রায় তিন মাস তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক বাবুল মিয়া বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরও আটজনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করার প্রস্তুতি চলছে। তারা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে চার্জশিট দাখিল করা হবে।” গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে […]
চীনা স্টোর থেকে ৩৯ হাজার গেইম সরালো অ্যাপল

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ‘লাইসেন্সবিহীন’ গেইমের প্রশ্নে চীনা কর্তৃপক্ষের চাপের মুখে বৃহস্পতিবার এই পদক্ষেপ নিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এই দফায় ৩৯ হাজার গেইমসহ ৪৬ হাজারের বেশি অ্যাপ সরিয়েছে অ্যাপল। গবেষণা প্রতিষ্ঠান কিমাইয়ের দাবি, ইউবিআইসফটের অ্যাসাসিন’স ক্রিড আইডেনটিটি এবং এনবিএ ২কে২০ গেইমও আক্রান্ত হয়েছে এই পদক্ষেপের কারণে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, চীনা অ্যাপ স্টোরের শীর্ষস্থানীয় দেড় […]
ফরিদপুরে ‘পারিবারিক বিরোধের সংঘর্ষে’ একজন নিহত

ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ হলে তিনি নিহত হন। নিহত লাল মিয়া হাওলাদার (৫৫) উপজেলার কালামৃধা গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে। এলাকাবাসী জানান, যৌথ মালিকানাধীন একটি দোকান নিয়ে লাল মিয়ার সঙ্গে তার এক চাচাত ভাইয়ের বিরোধ রয়েছে। দোকান ঘরটি ভাড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ […]
পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পদোন্নতির এই প্রজ্ঞাপন জারি করে। পদোন্নতিপ্রাপ্তরা যারা হলেন- খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. হায়দার আলী খান, পুলিশ সদর দপ্তরের […]
অব্যাহতি দেওয়ার সভার আগেই রাবি রেজিস্ট্রারের পদত্যাগ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় ৫০৫তম সিন্ডিকেট সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য হাবিবুর রহমান। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আলোচনা করতে ৫০৫তম সভা আহ্বান করা হয়। এরই মধ্যে তিনি পদত্যাগপত্র জমা দেন। ১ জানুয়ারি পদত্যাগ কার্যকর হবে। গত ১৩ ডিসেম্বর […]
ফরাসি নাগরিকত্বের জন্য বরিস জনসনের বাবার আবেদন

বৃহস্পতিবার স্ট্যানলি বলেন, ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক বজায় রাখতে তিনি ফ্রান্সের পাসপোর্টের জন্য আবেদনের প্রক্রিয়াধীনে আছেন। স্ট্যানলি জনসন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য। যুক্তরাজ্যে ২০১৬ সালের গণভোটে তিনি ইইউ’য়ে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন। ফ্রান্সের আরটিএল বেতারকে স্ট্যানলি বলেছেন, ফ্রান্সের সঙ্গে দৃঢ় পারিবারিক সম্পর্কের কারণে তিনি ফরাসি নাগরিক হতে চান। ফরাসি ভাষাতেই ৮০ বছর […]
অভিযোগপত্রের আগে ‘হাজিরা অব্যাহতির’ ব্যবস্থা চায় সংসদীয় কমিটি

একইসঙ্গে দীর্ঘদিন ধরে চলা মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এ বিষয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং সংশ্লিষ্ট সচিবকে কমিটির আগামী বৈঠকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের মিটিংয়ে এ নিয়ে […]
মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

ভাইরাস আতঙ্কের ২০২০ পেরিয়ে ২০২১ সালে মহামারী মোকাবেলার লড়াইয়ে পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারিত্বের আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, “নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। মহামারীর ভয়াবহতাকে মোকাবেলা করে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ- নববর্ষে এ প্রত্যাশা করি।” এক অস্বাভাবিক […]
বিনা দোষে বন্দি: আরমানকে এখনই মুক্তি ও ২০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

আরমানের আটকাদেশ অবৈধ এবং মৌলিক অধিকারের পরিপন্থি ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে। পুলিশের মহাপরিদর্শককে (আইজি) ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্দেশ প্রতিপালনের হলফনামা দাখিল করতে বলা হয়েছে। এছাড়া আরমানকে গ্রেপ্তার এবং তার জেল খাটার […]