যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে একজন নিহত

বুধবার রাতে শহরের দক্ষিণাংশে দুপক্ষের মধ্যে গোলাগুলির এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর এই প্রথম মিনিয়াপোলিস পুলিশ বিভাগের একজন সদস্যের গুলিতে কারও মৃত্যু হয়েছে। ঘটনাটির তদন্ত পরিচালনার জন্য ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রিহেনশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে ব্যক্তি নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তার পরিচয় বা বর্ণ সম্পর্কে বিস্তারিত […]
কার্যকর হচ্ছে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি

বৃহস্পতিবার ২৩:০০ জিএমটি থেকেই চুক্তিটি কার্যকর হবে। এর আগে বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ৫২১-৭৩ ভোটে দ্রুতই চুক্তিটি অনুমোদন পেয়েছে। পরে উচ্চকক্ষ হাউজ অব লর্ডস এ চুক্তি চূড়ান্তভাবে অনুমোদন করেছে এবং রানিও এতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। কয়েক মাসের বিরোধ ও অচলাবস্থার অবসান ঘটিয়ে বড়দিনের আগের দিন ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয় […]
‘আরও অনেক বছর’ খেলতে চান রোনালদো

চলতি মৌসুমে সেরি আয় এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় ১০ ম্যাচে করেছেন ১২ গোল। তার দল ইউভেন্তুস অবশ্য ভালো অবস্থানে নেই। লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে তুরিনের দলটি। শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে পিছিয়ে আছে ১০ পয়েন্টে। ক্যারিয়ারের অসাধারণ পথচলায় অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। তার সামনে […]
চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন নুরুল আজিম রনি

চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহান বৃহস্পতিবার ওই মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতি দেন। রনির আইনজীবী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৮ সালে বেসরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান রনিসহ সাত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা […]
ভর্তি ও নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেপ্তার ৬

দুই বছর আগে গ্রেপ্তার এ চক্রের এক সদস্যের মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার সিআইডির এক সংবাদ সম্মেলনে জানানো হয়। গ্রেপ্তাররা হলেন- রকিবুল হাসান (২৫), রাশেদুজ্জামান সজীব (৩৬), হাসান মাহমুদ (২২), মানিক কুমার প্রামাণিক (৩৮), শাফিকুল ইসলাম (৩০) এবং রিপন কুমার (২৬)। সিআইডির সাইবার […]
রংপুর মেডিকেলে কর্মচারীদের কর্মবিরতি দ্বিতীয় দিনে

বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ, প্রতিবাদ মিছিলসহ পরিচালকের কার্যালযের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসুচি পালন করছেন তারা। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হাসপাতাল চত্বরে দফায় দফায় বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়। সমাবেশ একত্ততা ঘোষণা করে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান শাহিন, মহানগর যুবলীগের সভাপতি শিরাজুম মুনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর সেচ্ছাসেবক […]
উদ্যোক্তাদের মানসিকতা বদলে গুরুত্ব সালমান এফ রহমানের

বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার ছয়টি অনলাইন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মুক্ত বাণিজ্যের প্রচলন বাড়লে বাংলাদেশি পণ্য যেমন বিদেশে শূল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, তেমনি সংশ্লিষ্ট দেশের পণ্যগুলোকেও বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে হবে। সেজন্য মুক্ত বাণিজ্য নীতিতে টিকে থাকতে হলে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। ব্যবসায়ীদের উদ্দেশে সালমান বলেন, “আমরা বিভিন্ন সময় সরকারি […]
জাপানে রেকর্ড কোভিড সংক্রমণ, ভারি তুষারপাতে নববর্ষ উৎসব ব্যাহত

এর মধ্যে ভারি তুষারপাতে ব্যাহত হচ্ছে নববর্ষের আয়োজন। তুষারপাতের কারণে জাপানে বৃহস্পতিবার কয়েকটি এলাকায় বহু ফ্লাইট বাতিল হয়েছে। মহামারী আর তুষারপাতের দ্বৈত সংকটের কারণে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবার লোকজনকে নতুন বছর নীরবেই পালন করা এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, জাপান এয়ারলাইন্স এবং নিপ্পন এয়ারওয়েজ মোট ১৪০ টি […]
কোভিড-১৯: বছরের শেষ দিন এল ২৮ মৃত্যুর খবর

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ১৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৫৫৯ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার […]
ইতিবাচক রাজনীতিতে বিএনপির ফেরার সম্ভাবনা ক্ষীণ: তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। বিএনপি ইংরেজি নতুন বছরে সরকার পরিবর্তনের প্রত্যাশা করছে, গণমাধ্যমে আসা এ খবরের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, “বিএনপি নিজেরা সব সময় অন্ধকারের মধ্যেই আছে, এজন্য চারদিকে অন্ধকার দেখছে। বাইরে যে আলো আছে সে আলোতে তারা কখনও আসতে চেষ্টা করছে না। “প্রতিবছর শেষে তারা বলছে আগামী বছর তাদের […]