সিরিয়ায় বাসে চোরাগোপ্তা হামলায় নিহত ২৮

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্থিরতাকবলিত দিয়ের আল জোর প্রদেশে বুধবার বাসটিতে হামলা হয়, এ ঘটনায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) ও অন্যান্য সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, সৈনিক ভর্তি তিনটি বাস ছিল এবং নিহতের সংখ্যা আরও অনেক বেশি। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে […]
পরিস্থিতি ভালো হলে তবেই স্কুল খুলবে: প্রধানমন্ত্রী

নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমরা এখন ১৫ জানুারি পর্যন্ত সময় দিয়েছি, এর মধ্যে যদি অবস্থা ভালো হয়, খোলা হবে; যদি না হয়, আমরা খুলব না। কিন্তু আমি মনে করি, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।” অন্যবছর গণভবনে এ অনুষ্ঠানের আয়োজন হলেও […]
‘সেরে উঠছেন’ ডা. এবিএম আবদুল্লাহ

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ১৫ ডিসেম্বর রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. আবদুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন আবদুল্লাহ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন তার অবস্থা অনেকটা ভালো। শারীরিক সমস্যা তেমন নেই। শরীরে এখনও এই ভাইরাস আছে কি না তা জানতে বৃহস্পতিবার নমুনা দিয়েছেন। “আগের লক্ষণ উপসর্গগুলো নেই। তবে করোনাভাইরাস […]
চলচ্চিত্র: লোকসানের বছরে আলোচনায় এফডিসির ‘কলহ’

সাত মাস সিনেমা হল বন্ধ থাকায় মধ্যে ২০২০ সালে মুক্তি পেয়েছে মাত্র ১৬টি চলচ্চিত্র; যা স্বাধীনতার পর চলচ্চিত্র শিল্পের ইতিহাসে সবচেয়ে কম। বড় আয়োজনের ছবি মুক্তি না পাওয়ায় মহামারীর বছরে ‘এক হাজার কোটি টাকা’ লোকসান হয়েছে বলে দাবি করছেন প্রযোজকরা। মুক্তিপ্রাপ্ত কোনও ছবিই বিনিয়োগের অর্থ তুলতে পারেনি। বেশিরভাগ ছবিই মুক্তি পেয়েছে নামমাত্র হলে; সপ্তাহ পেরোনোর […]
জয়পুরহাটে অপহৃত ২ জনকে উদ্ধার, অপহরণকারী আটক

বুধবার মধ্যরাতে সদর উপজেলার ভিটি গ্রামের পাশের জঙ্গলে র্যাব-৫ এর সদস্যরা এ অভিযান চালিয়েছে। উদ্ধারকৃত যুবকরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার চকদাদরা গ্রামের উপরচক পাড়ার মহসিন আলীর ছেলে ইয়ানুর হোসেন ওরফে সম্পদ (২০) এবং পেচুলিয়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে তারাজুল ইসলাম (২৮)। আটক শাহীনুর রহমান (২৪) একই উপজেলার ভিটি মন্ডলপাড়া গ্রামের দুলু মিয়ার ছেলে। র্যাব-৫ এর […]
২০২০: মহামারীর বছরে যাদের হারিয়েছে বাংলাদেশ

ফজিলাতুন নেসা বাপ্পি ফজিলাতুন নেসা বাপ্পি বছরের দ্বিতীয় দিনেই রাজনৈতিক অঙ্গনে প্রথম শোকের খবর আসে সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসার বাপ্পির আকস্মিক মৃত্যুতে। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার চার দিন পর ২ জানুয়ারি তার মৃত্যু ঘটে। পরে নমুনা পরীক্ষায় তার সোয়াইন ফ্লু সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। পেশায় আইনজীবী বাপ্পির বয়স হয়েছিল ৪৯ বছর। যুব […]
ইয়েমেনের নতুন মন্ত্রিপরিষদ পৌঁছাতেই বিমানবন্দরে হামলা, নিহত ২২

বুধবারের এ ঘটনায় হতাহতদের অধিকাংশই ত্রাণকর্মী এবং সরকারি কর্মী। তবে মন্ত্রিসভার কোনো সদস্য হতাহত হননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মায়িন আবদুলমালিক। রয়টার্স লিখেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত দুই মিত্রপক্ষকে ঐক্যবদ্ধ করার সৌদি উদ্যোগের ফল নতুন এ মন্ত্রিপরিষদ। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে নবগঠিত পরিষদের সদস্যদের নিয়ে একটি উড়োজাহাজ ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের বিমানবন্দরে নামার […]
রাহানের পুরস্কার ভারতীয়দের মুখের হাসি

চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ভারত হেরেছিল বিব্রতকরভাবে। পেতে হয়েছিল নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার তিক্ত স্বাদ। সেই বিধ্বস্ত অবস্থায় পরের টেস্টে খেলতে নেমে ভারত দেখায় নিজেদের অন্য চেহারা। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে ছাড়া, ম্যাচের মাঝপথে আরেক পেসার উমেশ যাদবকে হারানোর পরও চার দিনে তারা হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। ধ্বংসস্তুপ […]
টিভি সূচি (বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০)

বিগ ব্যাশ লিগ অ্যাডিলেইড স্ট্রাইকার্স-পার্থ স্কর্চার্স, দুপুর ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স লা লিগা আথলেতিক বিলবাও-রিয়াল সোসিয়েদাদ, সন্ধ্যা ৭:০০ ওসাসুনা-আলাভেস, রাত ৯:১৫ ফেসবুক লাইভ
নিষ্প্রভ রিয়ালকে রুখে দিল এলচে

ঘরের মাঠে বুধবার রাতে লা লিগার ম্যাচে চ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দিয়েছে নবাগত এলচে। লুকা মদ্রিচের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ফিদেল। লা লিগায় টানা পাঁচ ও সব প্রতিযোগিতা মিলে টানা ছয় জয়ের পর পয়েন্ট হারাল রিয়াল। ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন টনি ক্রুস। কিন্তু ছয় গজ বক্সের বাইরে […]