ক্যাটাগরি

সার্কিট হাউজে বৈঠক করে কেন্দ্র দখলের পরিকল্পনা: শাহাদাত

শনিবার নগরীর ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত এ অভিযোগ করেন। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে সঙ্গে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। […]

হালদায় আরেক শোধনাগারে কোনো সমস্যা হবে না: মন্ত্রী তাজুল

চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই এবং ফেনীর সোনাগাজী উপজেলায় ৩০ হাজার একর জমিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ স্থাপনে কাজ করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগরে পানি সরবরাহের লক্ষ্যে হালদা তীরে আরেকটি শোধনাগার করতে চায় চট্টগ্রাম ওয়াসা, এতে হালদার জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে দাবি করে একপক্ষ এর বিরোধিতা করছে। বিদ্যমান দুটি পানি শোধনাগারে […]

আফগান ওয়ানডে দলে আজমতউল্লাহ-রহমানউল্লাহ

আইসিসির ওয়ানডে লিগের অংশ এই সিরিজের জন্য শনিবার ১৬ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইকরাম আলিখিল, আফসার জাজাই, করিম জানাত, হজরতউল্লাহ জাজাই ও ইব্রাহিম জাদরান। আজমতউল্লাহ এখন পর্যন্ত ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। ৩৭.৩৬ গড় ও ১০৪.৫৮ স্ট্রাইক রেটে রান করেছেন […]

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, কয়েকজন নিহত

এ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসএএনএ শনিবার জানিয়েছে। নিহতদের মধ্যে দুটি শিশু ও তুরস্ক সমর্থিত বেশ কয়েক যোদ্ধা আছেন বলে এসএএনএর প্রতিবেদনে বলা হয়েছে। শিশু দুটির মা আহত হয়েছেন।  তুরস্ক ২০১৯ সালে চালানো এক অভিযানে সিরিয়ার কুর্দিশ ওয়াইপিজি যোদ্ধাদের হটিয়ে শহরটির নিয়ন্ত্রণ নেয়। তুরস্ক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার […]

প্রতি ডোজ টিকার দাম পড়বে ৪২৫ টাকার মতো: স্বাস্থ্যমন্ত্রী

শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, “প্রতি ডোজ টিকার ক্রয়মূল্য ৪ ডলার। সব খরচ মিলিয়ে দাম পড়বে ৫ ডলার। বাংলাদেশি টাকায় হিসাব করলে ৪২৫ টাকার মতো। “অন্য যে কোনো ভ্যাকসিনের দাম এর চেয়ে বেশি। চায়নিজরা কোনো কোনো ভ্যাকসিন প্রতি ডোজ ২০ ডলারের বেশি দাম চেয়েছে। ফাইজারের ভ্যাকসিনের দাম পড়বে ৩০ থেকে ৩৮ ডলার।” অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার […]

রাজশাহীতে ‘বিষাক্ত মদপানে’ মৃতের সংখ্যা বেড়ে ৫

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তারা মারা যান বলে রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান। তিনি বলেন, নববর্ষ উপলক্ষে শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাজশাহী শহরের হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান করেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে রাতেই সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে তিনজন, বিকালে একজন ও রাতে আরও একজন […]

রোহিঙ্গা: অবস্থান বদলে মিয়ানমারের বিপক্ষে ৯ দেশ

বৃহস্পতিবার ‍রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্লেনারি সেশনে ১৩০-৯ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। নতুন করে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া দেশগুলো হলো ক্যামেরুন, ইকুইটরিয়াল গিনি, কেনিয়া, লেসেথো, মোজাম্বিক, নামিবিয়া, তানজানিয়া, পালাউ ও সলোমন আইল্যান্ড। রাখাইনে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যালোচনায় গঠিত কফি আনান কমিশনের সদস্য লেটিটিয়া ফন ডেন আসুম এক টুইটে ফল বিশ্লেষণ করে লিখেছেন, এই ৯ দেশ ২০১৯ […]

বিএনপি-জামায়াতের টাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র: মাইনুল

শনিবার সন্ধ্যায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নগর যুবলীগ আয়োজিত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নিখিল বলেন, “নিজেদের মধ্যে কোলাহল না করে ঐক্যবদ্ধ হন। শপথ গ্রহণ করুন। নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক জিয়া লন্ডনে বসে এই অঞ্চলে অর্থ ব্যয় করেছে। এই অঞ্চলে অসংখ্য মাদ্রাসা। […]

‘পাচার-অপহরণে’ জকিগঞ্জ সীমান্তে ২০০ মিটার সুড়ঙ্গ

সীমান্তরক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে করিমগঞ্জ জেলার বালিয়ায় ওই সুড়ঙ্গ পথে ‘অপহরণ করে মুক্তিপণ আদায় ও পাচার’ চালানো হচ্ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে পত্রিকাটি।  করিমগঞ্জের পুলিশ সুপার ময়ঙ্ককুমার ঝার বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, শুক্রবার এই সুড়ঙ্গের সন্ধান পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এর ভারতীয় অংশের মুখ বন্ধ করতে বিএসএফকে বলা হয়েছে। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করছে […]

পিএসজির নতুন কোচ পচেত্তিনো

ক্লাবের ওয়েবসাইটে শনিবার নতুন কোচ হিসেবে ৪৮ বছর বয়সী পচেত্তিনোর নাম নিশ্চিত করে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। এই আর্জেন্টাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে চুক্তিতে। জার্মান কোচ টুখেলের সঙ্গে পিএসজি চুক্তি বাতিল করেছে বলে গত ২৪ ডিসেম্বর খবর আসে গণমাধ্যমে। ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে […]