ক্যাটাগরি

কোভিড-১৯: ভারতে অনুমোদন পেল অক্সফোর্ডের টিকা

এর ফলে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে টিকা দেওয়ার বিশাল কর্মযজ্ঞের পথ খুলে গেলো বলে মন্তব্য বার্তা সংস্থা রয়টার্সের। শনিবার ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকার জানিয়েছেন, শুক্রবার এই টিকাটি সবুজ সংকেত পেয়েছে। রয়টার্স জানিয়েছে, ভারতে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া প্রথম কোভিড-১৯ টিকা এটি। যুক্তরাষ্ট্রের পর এ পর্যন্ত ভারতেই সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। […]

কোটা বাতিল পুনর্বিবেচনা করতে হবে: মোজাম্মেল হক

শনিবার বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ‘শহীদ সন্তান-৭১’ আয়োজিত আলোচনা সভায় ওঠা দাবির সঙ্গে সংহতি জানিয়ে তিনি এ আহ্বান জানান। মোজাম্মেল বলেন, “প্রধানমন্ত্রীকে অবশ্যই কোটা বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। রাজাকারের সন্তানদের দ্বারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যাবে না। প্রশাসনে যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক না থাকে, তাহলে সেখানে তারা সেই গান গাইবে, যা পাকিস্তান আমলে […]

রেস্তোরাঁয় খাওয়ার পর আইসোলেশনে ভারতের ৫ ক্রিকেটার

তাদের বিরুদ্ধে আনা জৈব সুরক্ষা বলয়ের প্রটোকল ভাঙার অভিযোগের ব্যাপারে তদন্ত করছে দেশ দুটির ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, আইসোলেশনে থাকার সময় অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। তবে স্কোয়াডের সঙ্গে নয়, তাদের ভেন্যুতে যেতে হবে আলাদা। ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠোর জৈব সুরক্ষা বিধি অনুযায়ী ক্রিকেটাররা কোনো রেস্তোরাঁর ভেতরে খেতে পারবেন না। তাদের খেতে হবে উন্মুক্ত […]

আয়েশা খানমের মৃত্যুতে স্পিকারের শোক

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার প্রয়াতের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসা আয়েশা খানম শনিবার ভোরে মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর। ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি আয়েশা খানম বাষট্টির ছাত্রআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনের সক্রিয় […]

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতে সেমিতে সাইফ স্পোর্টিং

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে ৭-৬ গোলে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়ন মোহামেডানকে হারায় সাইফ। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২ সমতায়। পাঁচ শটের টাইব্রেকারে সাইফ স্পোর্টিংয়ের ইকেচুকু কেনেথ, শাহেদুল আলম শাহেদ, জন ওকোলি, এমানুয়েল আরিয়াচুকু লক্ষ্যভেদ করেন। ক্রসবারে মেরে হতাশ করে ইয়াসিন আরাফাত। মোহামেডানের সুলেমান দিয়াবাতে, উরু নাগাতা, হাবিবুর […]

প্রতিষ্ঠান ছাড়লেন ফেইসবুকের বিজ্ঞাপনী শুদ্ধতা প্রধান

ফেইসবুকের অভ্যন্তরীণ পোস্টে বলা হয়েছে চলতি সপ্তাহেই প্রতিষ্ঠান ছেড়েছেন লেদার্ন। অভ্যন্তরীণ ওই পোস্টে নজরে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের। ডিসেম্বরের শুরুতেই পণ্য ব্যবস্থাপনা পরিচালক লেদার্ন জানিয়েছিলেন ৩০ ডিসেম্বর তিনি প্রতিষ্ঠান ছাড়বেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সামাজিক মাধ্যম জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। পোস্টে লেদার্ন বলেছেন, “বিজ্ঞাপন এবং সামাজিক মাধ্যমের বাইরেও গ্রাহকের গোপনতা নিয়ে কাজ করতে” তিনি […]

অন্যগুলোর মতো চট্টগ্রামের ভোটও সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী

শনিবার চট্টগ্রাম নগরীর পোর্ট কানেক্টিং সড়কের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, “নির্বাচন কমিশন যেভাবে নির্বাচনগুলো পরিচালনা করছে, জনগণের দৃষ্টিতে তারা অত্যন্ত সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছে। দেশের অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের মতো চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু, নিরপেক্ষ হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন […]

কৌতিনিয়োর হাঁটুতে সফল অস্ত্রোপচার

ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের সুস্থ্য হয়ে ফিরতে প্রায় তিন মাস সময় লাগবে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে কাতালান ক্লাবটি। লা লিগায় কাম্প নউয়ে গত মঙ্গলবার রাতে এইবারের বিপক্ষে বার্সেলোনার ১-১ ড্র ম্যাচের যোগ করা সময়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন বদলি নামা কৌতিনিয়ো। পরদিন এক বিবৃতিতে ২৮ বছর বয়সী এই ফুটবলারের বাম হাঁটুতে চোটের কথা জানায় বার্সেলোনা। ধারে […]

ইউএনএইচসিআরের শুভেচ্ছা দূত তাহসান

শনিবার ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, পৃথিবীজুড়ে ইউএনএইচসিআরের এরকম ৩২ জন শুভেচ্ছা আছেন, যারা তাদের জনপ্রিয়তা, নিষ্ঠা ও কাজের মাধ্যমে সারা বিশ্বের শরণার্থীদের পরিস্থিতি ও সংস্থাটির কাজ সবার সামনে তুলে ধরেন। “২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগে ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করে চলেছেন তাহসান। তিনি […]

৮ জানুয়ারি পর্যন্ত রাশিফল

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা। জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না। মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে প্রেমিক প্রেমিকারা প্রিয়জনকে খুশি রাখতে […]