ক্যাটাগরি

চিনিকলের দুর্নীতির কথা বললেন কর্মকর্তাদের সন্তানরাও

সম্প্রতি ১৬টি চিনিকলের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের ছেলেমেয়েদের প্ল্যাটফর্ম ‘সুগার মিলস চিল্ড্রেনস ফোরাম’ ঢাকায় এক মানববন্ধনে এই পরামর্শ দেন। সারাদেশে ছড়িয়ে থাকা সরকারি চিনিকলগুলো দীর্ঘদিন ধরে লোকসান দিচ্ছে। পুরোনো মেশিনপত্র, অতিরিক্ত জনবল ও দুর্নীতির কারণে চিনিকলগুলো লোকসান দিচ্ছে বলে পুরোনো অভিযোগ রয়েছে। লোকসান কমাতে এবং কারখানার আধুনিকায়নের জন্য চলতি মওসুমে ছয়টি চিনিকল সাময়িক বন্ধ করেছে সরকার। […]

শিশু ধর্ষণের অভিযোগে খালাত ভাই গ্রেপ্তার

রোববার নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রূপন দে (২০) পটিয়া উপজেলার কেলিশহর দারোগাহাট গ্রামের সুধীর দে’র ছেলে। নগরীর মাদারবাড়ি এলাকায় একটি খাবার হোটেলে চাকরি করেন তিনি। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রূপন গত শুক্রবার বলুয়ার দিঘী এলাকায় তার খালার বাসায় বেড়াতে যান। বাসায় একা […]

করোনাভাইরাস: জিম্বাবুয়েতে সব ধরনের ক্রিকেট স্থগিত

এই সিদ্ধান্তের কথা রোববার বিবৃতি দিয়ে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা আবারও বৃদ্ধি পাওয়ায় জিম্বাবুয়েতে নতুন করে লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী সোমবার থেকে শুরু হওয়ার কথা জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আপাতত সেটিও মাঠে গড়াচ্ছে না। গত নভেম্বরে পাকিস্তান সফর করে এসেছে জিম্বাবুয়ে দল। সেখানে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে। কিন্তু […]

ডিবিএইচের এমডি হলেন নাসিমুল বাতেন

রোববার ডিবিএইচ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসিমুল বাতেন কোম্পানির ডিএমডি এবং ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এমডি পদে তার নিয়োগ অনুমোদন করে। নাসিমুল বাতেন ডিবিএইচে যোগ দেন ১৯৯৮ সালের শুরুতে। দীর্ঘ ২৩ বছরে এ কোম্পানির হেড অফ বিজনেস, হেড অফ অপারেশনস, হেড অফ হোম লোনস, হেড অফ ব্রাঞ্চসহ বিভিন্ন […]

১০ লাখ মিনিট ‘ফ্রি ডাক্তারি পরামর্শ’ দেবে লাইফবয়

গত ২৫ ডিসেম্বর থেকে সারা দেশের লাইফবয় ক্রেতাদের এই সেবা দেওয়া হবে বলে জানিয়েছে ইউনিলিভার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিলিভার জানায়, কোভিড-১৯ এর চলমান প্রভাব এবং শীতকালীন নানান রকম অসুস্থতা যেমন- ঠাণ্ডা ও জ্বর থেকে সকলকে সুরক্ষিত রাখতে ভিডিও কল, চ্যাট ও ফোন কলের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ দেওয়া হবে। লাইফবয়ের ১৫০ গ্রাম এর স্পেশাল এডিশন সাবানের […]

জানুয়ারিতে দুটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস

এর মধ্যে একটি ‘তীব্র শৈত্যপ্রবাহের’ রূপ নিতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ। বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। আর থার্মোমিটারের পারদ ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে […]

‘কীটনাশক খাইয়ে’ যুবককে হত্যার অভিযোগ, পরে মায়ের মৃত্যু

গত মঙ্গলবার রাতে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামে ওই যুবকের মৃত্যু হয়; পরদিন মারা যান তার মা। তবে ওই ইউপি সদস্য অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছে বলেও স্বজনরা অভিযোগ করেন। মৃত সবুজ ফকির (২২) চর আশুতোষপুর গ্রামের আব্দুস সালাম ফকিরের ছেলে। নিহতের […]

টিএসসি: গণপূর্তের নকশা পছন্দ হয়নি ঢাবি কর্তৃপক্ষের

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের একটি দল সভা করেন। সভায় টিএসসিকে ভেঙে নতুনভাবে গড়ার খসড়া নকশা উপস্থাপন করা হলেও তাতে কিছুটা পরিবর্তন করে নতুন নকশা প্রণয়নে গণপূর্ত অধিদপ্তরকে পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সভায় অংশ নেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ […]

পি কে হালদারের মামলায় পক্ষভুক্ত ৪ আমানতকারী

এ চার আমানতকারী হলেন- সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে নাশিদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. শওকতুর রহমান, সামিয়া বিনতে মাহবুব ও খালেদ মনসুর ট্রাস্ট্রের হিসাব শাখার কর্মকর্তা তরিকুল ইসলাম। আইনজীবী ছাড়াই এ মামলাটিতে তারা তাদের বক্তব্য ও যুক্তি তুলে ধরতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি মো. নজরুল ইসলাম […]

নরকিয়ার বোলিং তোপে বিধ্বস্ত লঙ্কান ব্যাটিং

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন রোববার শ্রীলঙ্কাকে ১৫৭ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রামকে হারিয়ে ১৪৮ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা। টেস্টে ত্রয়োদশ সেঞ্চুরির অপেক্ষায় আছেন এলগার, অপরাজিত ৯২ রানে। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে তার সঙ্গে শতরানের জুটি গড়া রাসি ফন ডার ডাসেন খেলছেন ৪০ রান নিয়ে। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে […]