পাবনায় ‘নসিমন উল্টে’ ২ ব্যক্তি নিহত

ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, লালন শাহ সেতুর পাকশী টোল প্লাজার গোল চত্বর এলাকায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে তারা নিহহ হন। তারা হলেন- জেলার ভেড়ামারা উপজেলার চর দামুকদিয়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে আব্দুল খালেক (৩৩) ও একই উপজেলার মসলেমপুর পশ্চিম বাহিরচর এলাকার আজগর আলীর ছেলে আনিছুর রহমান (৪৪)। এলাকাবাসী জানান, পাঁচ শ্রমিক […]
৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের আগুন

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন জানান, চার ঘণ্টার চেষ্টায় রোববার বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন তারা। বেলা পৌনে ১১টার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়ায় কনকা ইলেকট্রনিক্স নামের একটি কারখানা আগুন লাগে। সোনারগাঁ, মেঘনা ও গজারিয়া ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের কারণ নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসকর্মীরা। সোনারগাঁ […]
বাহুমূলের কালচেভাব দূর করতে প্রাকৃতিক উপাদান

নিয়মিত ব্যবহারে উপকার মেলে এসব প্রাকৃতিক উপাদান থেকে। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে বগলের কালচেভাব দূর করার উপায় সম্পর্কে জানানো হল। বেইকিং সোডা: বেইকিং সোডা বাহুমূলের কালচেভাব দূর করতে খুব ভালো কাজ করে। পানি ও বেইকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে বাহুমূলে সপ্তাহে দুবার স্ক্রাব করুন। স্ক্রাব করে তা সাধারণ পানি দিয়ে ধুয়ে […]
টিকা নিয়ে সরকারের ‘কর্মপরিকল্পনা’ জানতে চায় বিএনপি

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অবিলম্বে এ বিষয়ে সরকারের পরিপূর্ণ একটা পরিকল্পনা, রোডম্যাপ, অর্থাৎ ভ্যাকসিন সংগ্রহ, বিতরণ, মূল্য, কতজনকে দেওয়া সম্ভব হবে, কাদেরকে দেওয়া হবে- সব কিছু নিয়ে একটা রোডম্যাপ অবশ্যই জনগণের সামনে প্রকাশ করার দাবি আমরা জানাচ্ছি।” মির্জা ফখরুল বলেন, “আমরা শুনতে পাচ্ছি যে, উচ্চ পর্যায়ের মানুষদের জন্য ইতোমধ্যে তালিকা প্রস্তুত হয়ে গেছে। […]
২১ মাসের সর্বোচ্চ সূচক, লেনদেন ২ হাজার কোটির ঘরে

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২১৬ দশমিক ৮৯ পয়েন্ট বা ৪ দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৬১৮ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে। এই সূচক গত সাড়ে ২১ মাসের মধ্যে বেশি। এর আগে ২০১৯ সালের ১৯ মার্চ এর চেয়ে বেশি সূচক ছিল ৫ হাজার ৬৩১ পয়েন্ট। রোববার […]
আন্দোলন ডেকে তারা হিন্দি সিনেমা দেখে: কাদের

রোববার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপি অভিযোগ করে আসছে রাজনীতিতে তাদের কোনঠাসা করে রাখা হয়েছে, প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “আমরা স্পেস দিয়ে রেখেছি, তাদের স্পেস নিতে হবে। কে দিচ্ছে না? তাদের সময়ে পুলিশের আক্রমণে রাসেল স্কয়ারে আব্দুস সামাদ আজাদের মত নেতা আহত হয়েছে। অন্তঃস্বত্তা […]
মালিতে ফ্রান্সের ২ সেনা নিহত

শনিবার একটি বিস্ফোরক ডিভাইস সৈন্যদের বহনকারী সাঁজোয়া যানে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে, জানিয়েছে তারা। ঘটনার সময় ফরাসি সৈন্যরা মালির পূর্বাঞ্চলীয় মেনাকায় প্রাথমিক অনুসন্ধান ও তথ্য সংগ্রহের অভিযানে ছিলেন বলে ফ্রান্সের জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে জানানো হয়েছে। আহত সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মালির দক্ষিণাঞ্চলীয় হমবরিতে আরেকটি অভিযানে বোমা বিস্ফোরণে […]
গুয়ার্দিওলার অবসর ভাবনা

পাঁচ বছর হলো ৪৯ বছর বয়সী গুয়ার্দিওলা আছেন সিটিতে। ২০০৮ সালে কোচিং ক্যারিয়ার শুরুর পর থেকে এক ক্লাবে যা তার সবেচেয়ে দীর্ঘ সময়। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনায় সাফল্যমণ্ডিত সময় কাটান গুয়ার্দিওলা। সিটিতে যোগ দেওয়ার আগে তিন বছর ছিলেন বায়ার্ন মিউনিখে। ২০১৬ সালে সিটিতে যোগ দেওয়ার পর দলটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ, তিনটি লিগ […]
নেইমারদের প্রতি নতুন কোচের কড়া বার্তা

৪৮ বছর বয়সী পচেত্তিনোকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে কোচ হিসেবে শনিবার নিয়োগ দিয়েছে পিএসজি। নতুন চ্যালেঞ্জে যোগ দেওয়ার পরদিন ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নিজের লক্ষ্য-উদ্দেশ জানান ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত ক্লাবটিতে খেলা পচেত্তিনো। বলেন, দুর্দান্ত এই দলের সামর্থ্য রয়েছে সবকিছু অর্জন করা। “এই দল মানেই সেরা কিছু…খেলোয়াড়দের এর জার্সি পরার যোগ্য হতে হবে। […]
‘পরিপূর্ণ ম্যাচ’ খেলার তৃপ্তি জিদানের

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতে রিয়াল। ভাসকেসের গোলে চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান আসেনসিও। ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রশংসায় মাতেন জিদান। শুরু থেকে শেষ মিনিট পর্যন্ত দল দারুণ খেলেছে বলে মনে করেন ফরাসি কোচ। “প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত, আমাদের পারফরম্যান্স ছিল পরিপূর্ণ। আমরা জানি, আমাদের সব ম্যাচই […]