ক্যাটাগরি

পুঁজিবাজার: বছরের প্রথম লেনদেনে সূচকে ঊর্ধ্বগতি

রোববার ছিল ২০২১ সালের প্রথম লেনদেন। বেলা ১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯৩ দশমিক ৭২ পয়েন্ট বা ৩ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯৫ দশমিক ৭৯ পয়েন্ট হয়। এ বাজারে ওই সময় পর্যন্ত ১ হাজার ৩৯৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তখন পর্যন্ত লেনদেন হওয়া […]

রেনু হত্যা: পলাতক আসামি মহিনের সম্পত্তি জব্দের নির্দেশ

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ রোববার এ আদেশ দেন। আদেশ বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ১ ফেব্রুয়ারি দিন রেখেছেন তিনি। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে ছেলেধরার গুজব নিয়ে দেশে যখন তোলপাড় চলছে, সেই সময় ২০ জুলাই ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তসলিমা রেনুকে (৪২) পিটিয়ে মারা হয়। তিনি তার মেয়েকে […]

‘ওয়ান্ডার উইম্যান’য়ের তৃতীয় কিস্তি

পরিচালক প্যাটি জেনকিন্স ও অভিনেত্রী গাল গাদোত আবারও জুটি বাঁধতে চলেছেন তাদের সুপারহিরো ছবি ওয়ান্ডার উইম্যান নিয়ে। ডিসেম্বরে ক্রিস্টমাস উপলক্ষ্যে একই সঙ্গে সিনেমা হল ও স্ট্রিমিং মিডিয়া এইচবিও ম্যাক্সে মুক্তি দেওয়া হয় ‘ওয়ান্ডার উইম্যান ১৯৮৪’ ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠানের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিশ্বব্যাপি ছবিটি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহে আয় করে ৩ কোটি ৬১ লক্ষ মার্কিন […]

বাণিজ্যমন্ত্রী ও ইসির পদত্যাগ দাবিতে মানববন্ধন করবে বিএনপি

৭ জানুয়ারি থানা পর্যায়ে এবং ১০ জানুয়ারি পৌরসভা এবং মহানগরে মানববন্ধন হবে। শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া এই কর্মসূচির সিদ্ধান্ত রোববার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য। চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, শাক-সবজির দাম বেড়েছে। এটা এখন […]

ময়মনসিংহে বাসচাপায় এক পরিবারের ছয় জনসহ নিহত ৭

রোববার বেলা সোয়া ১টার দিকে উপজেলার গাছতলা বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান। নিহতরা হলেন নেত্রকোণার পেচুয়ালেঞ্জী গ্রামের ফারুক হোসেন (৩০), তার স্ত্রী মাসুমা খাতুন (২৩), তাদের তিনদিন বয়সী নবজাতক, ফারুকের বোন জুলেখা খাতুন, ভাই নিজাম উদ্দিন (৩২), ভাবি জোসনা বেগম এবং অটোরিকশা চালক রাকিবুল হাসান (৩০)। […]

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭

রোববার বেলা সোয়া ১টার দিকে উপজেলার গাছতলা বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান। তিনি বলেন, নেত্রকোণা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের বাসটি নেত্রকোণাগামী অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতদের সবাই ওই অটোরিকশার আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় […]

জেমিসনের ৫ উইকেট, আজহারের ৭ রানের আক্ষেপ

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে ১ম ইনিংসে ২৯৭ রানে অলআউট পাকিস্তান। দারুণ মনোসংযোগ ও দুর্দান্ত শট নির্বাচনের ছাপ রেখে আজহার করেন ৯৩ রান। বিপর্যয়ের মধ্যে ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ৬১ রানের আগ্রাসী ইনিংস পাকিস্তানকে জোগায় সাহস। বাড়তি বাউন্স আর সুইং বোলিংয়ের প্রদর্শনীতে জেমিসনের শিকার ৬৯ রানে ৫ উইকেট। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টেই […]

তিন বিষয়ে গুরুত্ব দিতে পুলিশ সদস্যদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

গণভবন থেকে রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারদায় ৩৭তম বিসিএস-পুলিশ ব্যাচের শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আমি আশা করি বাংলাদেশের পুলিশ বাহিনী পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেবে এবং আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের […]

এমসি কলেজে ধর্ষণ: অভিযোগপত্র আমলে নিল আদালত

রোববার দুপুরে এ শুনানি শেষে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক শুনানির পরবর্তী তারিখ আগামী ১০ জানুয়ারি নির্ধারণ করেছেন বলে আদালতের পিপি জানিয়েছেন। পিপি রাশেদা খানম জানান, গ্রেপ্তার সব আসামির উপস্থিতিতে আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে। অভিযোগপত্রে আসামিদের কোনো অভিযোগ বা না-রাজি থাকলে আগামী ১০ জানুয়ারির মধ্যে তা আবেদন করতে বলা হয়েছে। […]

অনুমোদনের অপেক্ষা ফুরালো, ভারতে টিকাদান শুরু শিগগিরই

ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভিজি সোমানি রোববার এক সংবাদ সম্মেলনে দুই টিকা অনুমোদনের এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘নিয়ন্ত্রিত জরুরি ব্যবহারের’ জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ও স্থানীয় কোম্পানি ভারত বায়োটেক্সের টিকার অনুমোদন দেওয়া হয়েছে এবং এই দুটি টিকাই নিরাপদ। “নিরাপত্তার ব্যাপারে সামান্যতম উদ্বেগ থাকা কোনো কিছু আমরা কখনো অনুমোদন করবো না। এই টিকাগুলো শতভাগ নিরাপদ,” বলেছেন […]