ক্যাটাগরি

টুঙ্গিপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র শেখ তোজাম্মেল

রোববার যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. ফয়জুল ইসলাম তাকে মেয়র নির্বাচিত ঘোষণা করেন। গত ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি মানোনয়নপত্র দাখিল করেন। তার বিরুদ্ধে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। রিটার্নিং কর্মকর্তা মো. ফয়জুল ইসলাম জানান, একক মেয়র প্রার্থী হিসেবে শেখ তোজাম্মেল হক টুটুল […]

গাজীপুরে কভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

নিহত আবুল হাসেম (২২) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের আব্দুর করিমের ছেলে। শনিবার দুপুরে ঢাকা-বাইপাস সড়কে তিনি মারা যান বলে জানিয়েছেন বাসন থানার ওসি মো. কামরুল ফারুক। তিনি বলেন, নাওজোর পূর্ব উত্তরপাড়ায় মো. খালেকুজ্জামান নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া বাসায় থাকতেন হাসেম। তিনি ইসলামপুর এলাকায় জে কে স্পিনিং কটন অ্যান্ড সিনথেটিক মিলস নামে একটি কারখানার […]

বরগুনায় মায়ের মৃত্যুর পর শিশুর ‘আত্মহত্যা’

আমতলী থানার এসআই শুভ বাড়ৈ জানান, মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে ফাতিমা আক্তার নামে এই শিশুটি আত্মহত্যা করেছে বলে পরিবার দাবি করেছে। ফাতিমা আমতলী উপজেলার ভায়লাবুনিয়া গ্রামের মজনু হাওলাদারের মেয়ে। মজনু বলেন, তার স্ত্রী বিলকিস বেগম গত বছর ২০ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। “এরপর ফাতিমা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। প্রায়ই একা ঘরের […]

৭৩ বছরে ছাত্রলীগ

দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলেই ‘মুসলিম’ শব্দটি ছেঁটে ফেলা হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’। গত সাত দশকে সংগঠনটি পেরিয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, […]

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি

রোববার নির্বাচন কমিশন সভায় এ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হয়। ইসির অনুমোদনের পর জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এসব পৌরসভা ভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। ভোট ১৪ ফেব্রুয়ারি। নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা […]

২০২০: প্রত্যাশা ছাড়িয়ে টেসলার গাড়ি সরবরাহ

ওয়াল স্ট্রিট জার্নালের ধারণা ছিলো ২০২০ সালে চার লাখ ৮১ হাজার ২৬১টি গাড়ি সরবরাহ করতে পারবে টেসলা। প্রত্যাশা ছাড়িয়ে এক বছরে চার লাখ ৯৯ হাজার পাঁচশ’ ৫০টি গাড়ি সরবরাহ করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। অল্পের জন্য প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্কের পাঁচ লাখ গাড়ি সরবরাহের লক্ষ্য পূরণ করতে পারেনি টেসলা। এক টুইট বার্তায় মাস্ক বলেছেন, […]

বরিশালে হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশের নির্যাতনের অভিযোগ

তবে ডিবি পুলিশ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে এবং কোতোয়ালী থানা পুলিশ এই বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। মৃত রেজাউল করিম রেজা (৩০) বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ড হামিদ খান সড়ক এলাকার ইউনুস মুন্সীর ছেলে। ইউনুস মুন্সী বলেন, গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার পর হামিদ খান সড়কের মুখে মাদ্রাসার সামনে থেকে রেজাকে আটক করেন […]

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় পতাকা নিয়ে দেশ ঘুরবেন ৫০ বীর মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধাদের সেই শোভাযাত্রাটি যখন যে জেলায় যাবে সেই জেলায় বীর মুক্তিযোদ্ধারা মহাসমাবেশে মিলিত হয়ে নতুন প্রজন্মের প্রতিনিধিদের হাতে পতাকা হস্তান্তর করবেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রস্তাবিত রূপরেখা নিয়ে সাংবাদিকদের জানানো হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আহ্বায়ক করে […]

ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যের নেতৃত্ব দিতে ‍চান বরিস জনসন

যুক্তরাজ্যের দৈনিক ইনডিপেনডেন্টের খবর অনুযায়ী, গত কয়েকমাস ধরে জনসনকে নিয়ে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল, কোভিড-১৯ মহামারীর কারণে দেশের চলমান পরিস্থিতি এবং নিজের বেতন নিয়ে জনসন খুবই অসন্তুষ্ট। তাছাড়া, জনসন নিজে গত বছর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিলেন। যমে-মানুষে টানাটানি করে তাকে বাঁচানো গেলেও তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। এসব কারণে তিনি […]

ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যের নেতৃত্ব দিতে ‍চান বরিস জনসন

যুক্তরাজ্যের দৈনিক ইনডিপেনডেন্টের খবর অনুযায়ী, গত কয়েকমাস ধরে জনসনকে নিয়ে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল, কোভিড-১৯ মহামারীর কারণে দেশের চলমান পরিস্থিতি এবং নিজের বেতন নিয়ে জনসন খুবই অসন্তুষ্ট। তাছাড়া, জনসন নিজে গত বছর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিলেন। যমে-মানুষে টানাটানি করে তাকে বাঁচানো গেলেও তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। এসব কারণে তিনি […]