পাকিস্তানে আইএসের হামলায় ১১ খনি শ্রমিক নিহত

শনিবার জঙ্গিরা ওই শ্রমিকদের অপহরণ করার পর খনির কাছেই হত্যা করে বলে জানিয়েছে বিবিসি। নিহত শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। ইসলামের শিয়া ধারার অনুসারী হওয়ায় এই গোষ্ঠীটি বারবার উগ্রপন্থিদের হামলার শিকার হয়েছে। এই ঘটনাকে ‘অমানবিক সন্ত্রাসী কর্মকান্ড’ বলে বর্ণনা করে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিবিসি জানায়, শনিবার রাতে আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী […]
চট্টগ্রামে অপহরণকারী গ্রেপ্তার, ফেনীতে মিলল শিশু

তাকে চট্টগ্রামে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলেও রোববার সন্ধ্যায় আদালতে অভিযোগ করেছে উদ্ধার হওয়া শিশুটি। এর আগে ধর্ষণ ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির প্রতিবেশী এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার মো. রাকিব হোসেন (৩৫) ফেনী শহরের মধ্যম চাড়িপুরের বাসিন্দা। ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন, গত […]
বিচিত্র চোটে ছিটকে গেলেন প্যাটিনসন

বক্সিং ডে টেস্টের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ছুটি দেওয়া হয় কয়েকদিনের জন্য। এই মুক্ত জীবনেই বিপত্তি বাধিয়েছেন প্যাটিনসন। নিজের বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়েছেন পাঁজরে। অস্ট্রেলিয়ার জন্য খুব বড় ধাক্কা অবশ্য এটি নয়। প্রথম দুই টেস্টে একাদশের বাইরেই ছিলেন প্যাটিনসন। মূল তিন পেসার মিচেল স্টার্ক, জশ হেইজেলউড ও প্যাট কামিন্সের মধ্যে কেউ কোনো কারণে খেলতে না […]
মহামারীতে রপ্তানি বন্ধে নওগাঁর শুঁটকিতে মন্দা

তবে করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশে এবং রপ্তানি বাজারে বিক্রি কমে যাওয়ায় লোকসানের শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন শতাধিক শুঁটকি মাছ ব্যবসায়ী। আত্রাই উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে আত্রাই নদী। এখানে রয়েছে প্রায় অর্ধশত বিল। পাশের রাণীনগর উপজেলাও বহু বিল রয়েছে যেখানে প্রচুর ছোটো মাছ পাওয়া যায়। এখানকার মাছ থেকে এসব শুঁটকি উৎপাদিত হয়। মৎস্য বিভাগ জানিয়েছে, জেলায় […]
এক দেশ, একটি ছবি, একটি বছর
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 04 Jan 2021 09:43 AM BdST Updated: 04 Jan 2021 09:51 AM BdST ইতিহাসের পাতায় ২০২০ চিহ্নিত হয়ে থাকবে ভয়ঙ্কর এক মহামারীর বছর হিসেবে। তারপরও প্রতিটি দেশেই ঘটেছে নানা ঘটনা, যেগুলো মহামারীর মধ্যেও আলাদাভাবে নজর কেড়েছে। প্রতিটি দেশের একটি করে ছবি নিয়ে এই অ্যালবাম সাজিয়েছে রয়টার্স। আফগানিস্তান: ২৮ […]
টিভি সূচি (সোমবার, ০৪ জানুয়ারি ২০২১)

নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ দ্বিতীয় টেস্ট (তৃতীয় দিন), রাত ৪:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ প্রথম টেস্ট (দ্বিতীয় দিন), দুপুর ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ বিগ ব্যাশ লিগ মেলবোর্ন স্টার্স-হোবার্ট হারিকেন্স, বেলা ১১:০৫ ব্রিজবেন হিট-সিডনি থান্ডার, দুপুর ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স ফেডারেশন কাপ আবাহনী-উত্তর বারিধারা, বিকেল ৪:০০ সরাসরি: টি স্পোর্টস […]
ওয়েস্কার মাঠে ঘাম ঝরানো জয় বার্সার

লা লিগায় পয়েন্ট তালিকার তলানির দলটির মাঠে রোববার রাতে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং। চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসি সতীর্থের গোলে অবদান রাখলেন বটে, তবে অসংখ্য সুযোগ নষ্ট করে হতাশও করলেন ঢের। হতাশা উপহার দেওয়া তালিকায় আছেন উসমান দেম্বেলে ও পেদ্রিরাও। প্রথমার্ধে বার্সেলোনার ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে। বিরতির […]
ফরিদপুরে তরুণ খুন

মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, রোববার বিকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রাম থেকে রাজু সাহা (২৪) নামে এই তরুণের লাশ উদ্ধার করেন তারা। রাজু ওই গ্রামের বাসিন্দা। রাজুর মা অরুনা সাহা বলেন, তাদের বাড়িতে নতুন ঘর নির্মাণের কাজ চলছে। এক মিস্ত্রি শনিবার রাতে রাজুকে ফোন করে ডেকে নেন। পরে রাজু নিখোঁজ হয়। “রোববার […]
ঝালকাঠীতে একজনকে কুপিয়ে হত্যা

নলসিটি থানার পরিদর্শক আব্দুল হালিম জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে তাকে হত্যা করা হয়। নিহত রুম্মান বিশ্বাস ওই উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার আব্দুস সত্তার বিশ্বাসের ছেলে। কীর্তনখোলা নদীতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজায় ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতেন তিনি। রুম্মানের চাচাত ভাই মুন্না বিশ্বাস বলেন, রুম্মান […]
রোমাঞ্চকর জয়ে শীর্ষে ফিরল বায়ার্ন

আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার লিগে অবনমন অঞ্চলের দলটিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। প্রথমার্ধে দুই গোল হজমের পর দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মধ্যে জসুয়া কিমিচ ও লেরয় সানের গোলে সমতায় ফেরে তারা। এরপর নিকলাস সুল দলটিকে এগিয়ে নেওয়ার পর রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমে ট্রেবল জেতা দলটি। ম্যাচের শুরু থেকে বল […]