শেরপুরে আবার বাস বন্ধ

শেরপুর বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানান, শেরপুর থেকে ঢাকা যাওয়ার পথে ময়মনসিংহে তাদের বাস আটকে দেওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছেন। রোববার সকাল ১০টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান। তবে কেন তাদের বাস আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। গত ২৩ ডিসেম্বর একই অভিযোগ তুলে শেরপুরের […]
কোভিডের বিরুদ্ধে যুদ্ধের নামে এশিয়ার দেশগুলোতে দমন-পীড়ন

ওই সময় ভারতে সবে কোভিড-১৯ মহামারী শেকড় বিস্তার করতে শুরু করেছে। তখন ভারত সরকার থেকেই বলা হয়েছিল, অন্তঃসত্ত্বা নারীদের এই রোগে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। তারপরও সফুরাকে অতিরিক্ত কয়েদিতে ঠাসা তিহার জেলে দুই মাসের বেশি সময় বন্দি রাখা হয়। ২৪ জুন ২০২০ কারাগার থেকে ছাড়া পান সফুরা। এরপর বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘তারা […]
মাদারীপুরে বিয়ের শর্তে ধর্ষণ মামলার আসামির জামিন

পরে আদালত চত্বরে ‘ধর্ষণের শিকার’ তরুণীকে বিয়ে করেছেন রোববার দুপুরে। মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি সিদ্দিকুর রহমান বলেন, মাদারীপুরের জেলা ও দায়রা জজ নিতাইচন্দ্র সাহা এই অনুমতি দিয়েছেন। এতে ছেলে-মেয়ে ও উভয় পরিবারের সদস্যদের সম্মতি ছিল। “নিতাইচন্দ্র সাহা এর আগেও বেশ কয়েকটি মামলায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ে করার জন্য ধর্ষণ মামলার আসামিকে জামিন […]
চেলসিকে উড়িয়ে বছর শুরু সিটির

স্ট্যামফোর্ড ব্রিজে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে সিটি। তাদের হয়ে একটি করে গোল করেন ইলকাই গিনদোয়ান, ফিল ফোডেন ও কেভিন ডে ব্রুইনে। চেলসির একমাত্র গোলদাতা ক্যালাম হাডসন-ওডোই। লিগে চেলসির মাঠে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল সিটি। আসরে প্রথমবারের মতো তারা জিতল টানা তিন ম্যাচ। স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস, ডিফেন্ডার কাইল ওয়াকারসহ […]
অধ্যাপক আহমদ কবির আর নেই

রোববার সন্ধ্যায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ৭৬ বছর বয়সী আহমদ কবির ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক উপমা কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই সপ্তাহ আগে বাবার ক্যান্সার ধরা পড়ে। আজকে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন।” রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে তার প্রথম জানাজা […]