সাইফ-কারিনার নতুন বাসায় নতুন সজ্জা

বলিউডের সত্যিকারের জুটি সাইফ-কারিনার ঘরে আসছে নতুন জীবন। তার জন্যই হোক আর নিজেদের জন্যই হোক- মুম্বাইয়ে তাদের নতুন অ্যাপার্টমেন্টের অন্দরসজ্জাটাও তাই নতুনভাবে করছেন তারা। আর সেই কাজের একটা ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়েও দিলেন গত মঙ্গলবার। ছবির সূত্র ধরে টাইমস অফ ইন্ডিয়ার বর্ণনা অনুযায়ী, কারিনা কাপুরের ইন্সটাগ্রামের সেই ছবিতে দেখা যায়, অ্যাপার্টমেন্টের ভেতর তিনি ইন্টেরিয়র […]
ক্যাচ মিসের মহড়ায় আব্বাসের হতাশা

হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন স্বাগতিকদের চাপে ফেলে পাকিস্তান। এক পর্যায়ে নিউ জিল্যান্ডের স্কোর ছিল ৭১/৩। কিন্তু কেন উইলিয়ামসনের অপরাজিত ১১২ রান ও হেনরি নিকোলসের ৮৯ রানের হার না মানা ইনিংসে ওই ৩ উইকেটেই দিন শেষ করে নিউ জিল্যান্ড। নিউ জিল্যান্ডকে দারুণ দিনটি উপহার দেয় পাকিস্তানই। স্বাগতিক অধিনায়ক ২৪তম সেঞ্চুরি ছোঁয়ার আগে জীবন পান […]
‘৩৩ লাখ টাকার বিক্রি ভ্যাট অফিসে দেখিয়েছে ৩৩ হাজার’

প্রতিষ্ঠানটি ৩২ লাখ ৬৭ হাজার টাকা বিক্রির তথ্য গোপন করে এক মাসেই প্রায় ৫ লাখ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে বলে অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, একজন ক্রেতার অভিযোগে ভ্যাট গোয়েন্দাদের একটি দল গত ২৮ ডিসেম্বর সোমবার দোকানটিতে অভিযান চালিয়ে ভ্যাট ফাঁকির প্রমাণ পায়। অভিযানকালে ফার্নিচারের দোকান থেকে ব্যবসায়ীর বাণিজ্যিক দলিলাদি জব্দ করেন […]
সরকারি সহায়তার ‘ভিক্ষুক’ তালিকায় স্ত্রী-মেয়ে: সেই নেতাকে সমাজসেবা সম্মাননা

সমাজসেবা দিবস ২০২১ উপলক্ষে গত শনিবার জেলা সার্কিট হাউসে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান তার হাতে সমাজসেবায় বিশেষ অবদানের এই সম্মাননা স্মারক তুলে দেন। পরে শাহ আলম নিজেই তার ফেইসবুক আইডি থেকে সম্মাননা পাওয়ার বিষয়ে পোস্ট দেন। পুরস্কার পাওয়া মো. শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। করোনাভাইস মহামারীতে ভিক্ষুকসহ […]
ভারতে কোভ্যাক্সিনের অনুমোদন নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

বিবিসি জানায়, চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়া এবং টিকার নিরাপত্তার বিষয়ে পর্যাপ্ত তথ্য-উপাত্ত হাতে না থাকার পরও ভারত সরকার রোববার স্থানীয়ভাবে উদ্ভাবিত কোভিড-১৯ টিকা কোভ্যাক্সিন এর জরুরি অনুমোদন দিয়ে দিয়েছে। ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ সায়েন্টিফিক রিসার্চ মিলে কোভ্যাক্সিন তৈরি করেছে। এ টিকাকে ছাড়পত্র দেওয়ার আগে ভারত অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকা অনুমোদন করে। ভারতেই […]
শ্রীলঙ্কায় গিয়ে করোনাভাইরাস পজিটিভ মইন

দুই টেস্টের সিরিজ খেলতে রোববার শ্রীলঙ্কায় পৌঁছায় ইংল্যান্ড দল। এরপর করানো কোভিড-১৯ পরীক্ষায় মইনের ফল পজিটিভ আসে বলে পরদিন এক বিবৃতিতে জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। লঙ্কান সরকারের কোয়ারেন্টিন প্রোটোকল মেনে ১০ দিনের সেলফ-আইসোলেশনে থাকবেন ৩৩ বছর বয়সী এই অফ স্পিনিং অলরাউন্ডার। আগামী ১৪ জানুয়ারি গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। মইনের সংস্পর্শে […]
আইনমন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক আইডি, থানায় জিডি
আইনমন্ত্রী আনিসুল হকের কোনো ফেইসবুক আইডি নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে। সোমবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনমন্ত্রীর নিজস্ব কোনো ফেইসবুক আইডি না থাকলেও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তার নামে বেশ কিছু ভুয়া ফেইসবুক আইডি খোলা হয়েছে। “এসব ফেইসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা […]
মহামারীকালে ছাত্রলীগের ভূমিকার প্রশংসায় শেখ হাসিনা

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মহামারী মোকাবেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “তোমরা যে কাজগুলো করে গেছ, তার জন্য সব সময় আমরা সাধুবাদ জানাই। “আমি জানি হয়ত ক্ষেত্রবিশেষে কোথাও কোথাও দুই-একটা ঘটনা ঘটে। আর আমাদের কিছু পত্র-পত্রিকা আছে, যতই ভালো কাজ কর, […]
শেষ চারে উঠতে পেরেই খুশি আবাহনী কোচ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতে আবাহনী। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ দে সৌজা ফিলহো একমাত্র গোলটি করেন। সেমি-ফাইনালে উঠতে পেরে খুশি লেমোস। যোগ করা সময়ে উত্তর বারিধারার ‘ফেয়ার প্লে’র দাবিকেও পাত্তা দিচ্ছেন না এই পর্তুগিজ কোচ। “এখন আর ফেয়ার প্লে বলে কিছু নেই। এখন যে দল হারে তারা […]
রাষ্ট্রদূত হচ্ছেন মেজর জেনারেল শামিম উজ জামান

এই সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় শামিম উজ জামানকে কোনো একটি দেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে আদেশ জারি করবে। শামিম উজ জামান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সামরিক সচিবের দায়িত্ব পালন করেছেন। আলাদা আদেশে ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরকে […]