মাদক উদ্ধারকালে হামলায় র্যাব সদস্য আহত, গুলিবিদ্ধ ‘মাদক ব্যবসায়ী’

এই সময় র্যাবের পাল্টা গুলিতে হামলাকারীদের একজনও আহত হন বলেও র্যাব জানিয়েছে। সোমবার দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী মেহেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন র্যাব সদস্য মাসুদুর রহমান, র্যাব অভিযানকারী দলের গাড়ি চালক আপন বড়ুয়া এবং ‘মাদক ব্যবসায়ী’ তোফাজ্জল ইসলাম শাকিল। আহত তিনজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর […]
আধুনিকায়নের মাধ্যমে পাটকল চালু করার দাবি

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে অবিলম্বে পাটকল বন্ধের সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। পরিষদের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান সংবাদ সম্মেলনে বলেন, “পাট শিল্প নিয়ে পূর্বাপর ভাবনা চিন্তা, গবেষণা, সার্ভে না করে সরকার সমর্থক কতক ট্রেড ইউনিয়ন নেতাদের আচরণে ক্ষুব্ধ হয়ে ও আমলাদের পরামর্শে […]
যে কারণে ওয়ানডে স্কোয়াডে শরিফুল-পারভেজ

যদিও এটি কেবলই প্রাথমিক দল, তারপরও এই দুজনকে নিয়ে কৌতূহলের জায়গা সংস্করণটি ওয়ানডে বলেই। সম্প্রতি দুজনই ভালো করেছেন টি-টোয়েন্টিতে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ১৮ বছর বয়সী পারভেজ। ভয়ডরহীন মানসিকতা ও বড় শট খেলার সামর্থ্যের জানান দিয়েছেন আরও কয়েকটি ম্যাচে। শরিফুল এই টুর্নামেন্টে নেন ১৬ উইকেট। ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার টুর্নামেন্টে […]
হাইটেক পার্কে এক একর জমি বরাদ্দ পেল থিংক গ্রুপ

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং থিংক গ্রুপের পক্ষে পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আশিকুর তানিম সমঝোতায় স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে হাই-টেক পার্ক। উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে থিংক গ্রুপ স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করে। সমঝোতার আওতায় থিংক গ্রুপকে কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’তে এক একর জমি বরাদ্দ দিয়েছে […]
যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান শুরু, স্বাভাবিক জীবনে ফেরার আশা

টিকার বদৌলতে অচিরেই স্বাভাবিক জীবনে ফেরার আশা প্রকাশ করেছেন ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) প্রফেসর স্টিফেন। বিবিসি জানায়, সোমবার স্থানীয় সময় সকালে অক্সফোর্ডের চার্চিল হাসপাতালে ব্রায়ানকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এ টিকা নিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। অক্সফোর্ডের চার্চিল হাসপাতালের আরও কয়েকজনকে প্রথম ধাপে এ টিকা দেওয়া হয়। তাছাড়া, অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের পরিচালকও […]
পর্বতারোহী রেশমার মৃত্যু: মাইক্রোচালকের বিচারের প্রক্রিয়া শুরু

পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণের পর সোমবার মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস। এদিন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামি পক্ষের সময়ের আবেদন করলে তাতে সাড়া দিয়ে শুনানির নতুন দিন ঠিক করে দেন বিচারক। এছাড়া আসামি জব্দ গাড়িটি তার নিজ জিম্মায় নেওয়ার আবেদন করলে […]
টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা নেই, অনুমতির অপেক্ষা: বিবিসিকে সেরাম ইন্সটিটিউট

সোমবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার যে খবর একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে, তা ‘পুরোপুরি সঠিক নয়’ বলে সেরাম ইন্সটিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন দিল্লিতে বিবিসির সাংবাদিক ইয়োগিতা লিমায়িকে জানিয়েছেন। বিবিসি বাংলা লিখেছে, “তাদের টিকা রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কোম্পানিটি (সেরাম ইন্সটিটিউট) এখন অন্য দেশে টিকা রপ্তানির অনুমতি পাওয়ার প্রক্রিয়ার […]
অবশেষে ২৬ দিন পর লাকিংমের লাশ পেল বাবা-মা

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী জানান, সোমবার লাকিংমের বাবা-মা ও চাচাত ভাই হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করেন। এই সময় লাকিংমে অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের এসআই অর্জুন চৌধুরী উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের চাকমা পাড়ার লালা অং চাকমার মেয়ে লাকিংমে চাকমা (১৫)। […]
শেষ দিকের গোলে সেমিতে আবাহনী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতে আবাহনী। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ দে সৌজা ফিলহো একমাত্র গোলটি করেন। শুরু থেকেই উত্তর বারিধারাকে চেপে ধরে আবাহনী। তবে কাজে লাগাতে পারছিল না সুযোগ। ২০তম মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রো ইনে সাইঘানির হেড গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার পাপন সিং। ৩৬তম মিনিটে এগিয়ে […]
রিয়াল-আতলেতিকোর হোঁচটের আশায় বার্সা কোচ

পয়েন্ট তালিকার উপরের দিকে থাকা দলগুলো পয়েন্ট হারালে আর নিজেদের কাজ ঠিকমতো করতে পারলে সেই সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন তিনি। মৌসুমের শুরু থেকেই কাতালান দলটির খেলায় ধারাবাহিকতার অভাব। লিগে রোববার পয়েন্ট তালিকার তলানির দল স্বাগতিক ওয়েস্কার বিপক্ষেও জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে তাদের। অনেক সুযোগ হাতছাড়ার ভীড়ে ১-০ ব্যবধানের জয়ে গোলটি করেন ফ্রেংকি […]