জাতীয় পতাকা অসম্মান, সতর্ক করল মন্ত্রিপরিষদ বিভাগ

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছে গত ৩১ ডিসেম্বর পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। চিঠিতে বলা হয়েছে, জাতীয় পতাকা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতীক। এর মর্যাদা সমুন্নত রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ এ জাতীয় পতাকা সংক্রান্ত বিধিমালা সন্নিবেশিত রয়েছে, যার প্রতিপালন বাধ্যতামূলক। বিভিন্ন দিবসে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের বিষয়ে পতাকা […]
‘সবার সম্মিলিত সিদ্ধান্তে’ বাদ মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের ২৪ জনের প্রাথমিক দলে রাখা হয়নি মাশরাফিকে। চোটের কারণে তাকে দলের বাইরে থাকতে হয়েছে অনেকবারই। তবে ২০১১ বিশ্বকাপে ফিটনেসের কারণে বিতর্কিতভাবে দলে জায়গা না পাওয়ার ঘটনা ছাড়া দল থেকে বাদ পড়ার ঘটনা তার এবারই প্রথম। মিনহাজুল ও হাবিবুল বাশারের নির্বাচক কমিটিকেই নিতে হলো এমন সিদ্ধান্ত। দল ঘোষণার পর […]
গাজীপুরে পোশাক কর্মীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২

সোমবার দুপুরে র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার জানান, আগের রাত সাড়ে তিনটার দিকে গাজীপুর শহরের সদর থানার পোড়াবাড়ি মাজার এলাকা থেকে ওই দুজনকে তারা গ্রেপ্তার করেন। এরা হলেন- গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পোড়াবাড়ি কোনাপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে মামুন হোসেন (৩০) এবং একই থানার সালনা মোল্লাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে হীরা ইসলাম (২৪)। কমান্ডার আব্দুল্লাহ […]
অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর আটকে দিল ব্রিটিশ আদালত

অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হলে তার ‘আত্মহত্যা করার’ ঝুঁকি বিবেচনায় নিয়ে বিচারক সোমবার এই রায় দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। অ্যাসাঞ্জের নিজের ক্ষতি করা এবং আত্মহত্যা করার চিন্তার আলামত তুলে ধরে লন্ডনের ওল্ড বেইলি আদালতের ডিস্ট্রিক্ট জাজ ভ্যানেসা ব্যার্যাজার রায়ে বলেছেন, “এসবকিছুই বিষন্নতায় ভোগা এবং কখনও কখনও নিজের ভবিষ্যৎ নিয়ে […]
পি কে হালদারের সহযোগী শংখ ব্যাপারী গ্রেপ্তার

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সোমবার তাকে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দুপুরে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান। প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, “জিজ্ঞাসাবাদে তার বক্তব্য থেকে দুর্নীতির আমলযোগ্য তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।” গ্রেপ্তারের বিষয়ে দুদক সচিব মো. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী শংখ […]
টেস্ট সিরিজের প্রাথমিক দলে খালেদ-সোহান

দেশের মাটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের জন্য সোমবার ২০ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একমাত্র টেস্টের ১৬ সদস্যের সবাই আছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে আছেন সাকিব আল হাসান। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। কব্জির চোটে লম্বা সময় বাইরে থাকা সাদমান ইসলামও ফিরেছেন দলে। আঙুলের অস্ত্রোপচারের পর […]
ফের যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার হলেন পেলোসি

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে যাবে সে সিদ্ধান্তের অপেক্ষা ও রিপাবলিকানদের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার মতো রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রোববার অল্প ব্যবধানে জয় পান পেলোসি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের ১১টি আসন হারিয়েছে। এরপরও দলটি পরিষদে সংখ্যাগরিষ্ঠা ধরে রাখলেও ব্যবধান কমে ২২২-২১২তে দাঁড়িয়েছে। স্পিকার নির্বাচনের ভোটাভুটিতে পেলোসির […]
দুই মামলায় ইরফানের ‘অব্যাহতি’ চেয়ে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন

চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “মামলা দুটির ফাইনাল রিপোর্টে বলা হয়েছে, ‘মিসটেক অব ফ্যাক্টস’। অর্থাৎ, তথ্যগত ভুল ছিল। সে কারণে এ প্রতিবেদন দিয়ে আসামির অব্যাহতি চাওয়া হয়েছে।” তবে ইরফানের দেহরক্ষী জাহিদুল মোল্লার বিরুদ্ধে হওয়া অস্ত্র ও মাদক আইনের অন্য দুটি মামলায় অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে আসামি […]
ময়মনসিংহে রাতের আঁধারে শহীদ মিনার ভাংচুর

মুক্তাগাছা উপজেলার ১০ নম্বর খেরুয়াজানী ইউনিয়নের ‘যাত্রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এ ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি রোববার মধ্যরাতে ভাংচুর করা হয়েছে বলে ইউএনও জানিয়েছেন। রোববার রাত ১১টা পর্যন্ত চৌকিদার সেখানে পাহারায় ছিলেন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মুনসুর বলেন, ভোরে মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে গিয়ে দেখতে পান শহীদ মিনারটি ভাংচুর করা হয়েছে। এ ঘটনাকে […]
পাবনায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ‘হাতাহাতি’

ঘটনার প্রত্যক্ষদর্শী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন জানান, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার দুপুরে এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। ইমরান বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে চলে যাওয়ার পর ছাত্রলীগ নেতা গাজী বাকি নেতাকর্মীদের মধ্যে কেক বিতরণ করছিলেন। এ সময় পিছন থেকে কয়েকজন উশৃঙ্খল যুবক কেকের […]