ক্যাটাগরি

টিভি সূচি (মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১)

নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ দ্বিতীয় টেস্ট (চতুর্থ দিন), রাত ৪:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস   দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ প্রথম টেস্ট (তৃতীয় দিন), দুপুর ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১   বিগ ব্যাশ লিগ মেলবোর্ন রেনেগেডস-অ্যাডিলেইড স্ট্রাইকার্স, দুপুর ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স   ইন্ডিয়ান সুপার লিগ বেঙ্গালুরু-মুম্বাই, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ২

এবার হেরেই গেল লিভারপুল

প্রতিপক্ষের মাঠে সোমবার ১-০ ব্যবধানে হারে ইয়ুর্গেন ক্লপের দল। সাউথ্যাম্পটনের একমাত্র গোলটি করেন লিভারপুলের সাবেক ফরোয়ার্ড ড্যানি ইঙ্গস। প্রিমিয়ার লিগে দলটির বিপক্ষে টানা ছয় জয়ের পর হারের তেতো স্বাদ পেল লিভারপুল। গত রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য এবং এর আগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সঙ্গে ১-১ ড্র করেছিল ‘অল রেড’ নামে পরিচিত দলটি। দ্বিতীয় মিনিটেই এগিয়ে […]

তামাকের ব্যবহার কমাতে আইন সংশোধনের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে তুলে ধরতে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র একটি প্রতিনিধি দল সোমবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে […]

করোনাভাইরাসে আক্রান্ত ইউভেন্তুসের সান্দ্রো

ইতালিয়ান চ্যাম্পিয়নরা সোমবার এক বিবৃতিতে জানায়, ২৯ বছর বয়সী এই ফুটবলারের শরীরে হালকা উপসর্গ দেখা গেছে এবং আইসোলেশনে আছেন তিনি। সেরি আয় রোববার রাতে উদিনেজের বিপক্ষে ইউভেন্তুসের ৪-১ গোলে জেতা ম্যাচে ৮৩ মিনিট পর্যন্ত খেলেন সান্দ্রো। নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় সান সিরোয় এসি মিলানের মুখোমুখি হবে আন্দ্রেয়া পিরলোর দল। […]

বড়দিনে অ্যাপে গ্রাহকের খরচ বেড়েছে ৩৫ শতাংশ

ডেটা বিশ্লেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যমতে ২০১৯ সালে একই দিনে মোবাইল অ্যাপে ৩০ কোটি ৩০ লাখ ডলার খরচ করেছেন গ্রাহক। সিএনবিসি’র প্রতিবেদন বলছে, এই দুই প্ল্যাটফর্মের মধ্যে বেশি খরচ হয়েছে অ্যাপলের অ্যাপ স্টোরে। প্ল্যাটফর্মটিতে ২৭ কোটি ৮৬ লাখ ডলার খরচ করেছেন গ্রাহকরা। আর গুগল প্লে-তে খরচ হয়েছে ১২ কোটি ৯০ লাখ ডলার। ২০২০ সালে মোবাইল […]

২০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান

এক বিবৃতিতে ইরান সরকারের মুখপাত্র আলি রাবিই বলেন, কোয়াম নগরীতে পাহাড়ের গভীরে মাটির নিচে ফর্দো পরমাণু স্থাপনায় এরই মধ্যে সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার আইআরএনএ সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘‘কয়েক ঘণ্টা আগে ফর্দো পরমাণু প্ল্যান্টে ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু হয়েছে।” ইরান তাদের এই পরিকল্পনার কথা এর আগে জাতিসংঘের পরমাণু অস্ত্র বিষয়ক নজরদারি […]