বেশি বেশি ধান ফলানোর দুয়ার খুলবে ‘খেজুর ছড়া’

উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের সাদেক প্রামানিকের ছেলে কৃষি শ্রমিক আব্দুর রাজ্জাক এই ধানের সন্ধান পেয়েছেন। কৃষি বিভাগের ধারণা, প্রচলিত উচ্চ ফলনশীল জাতের সঙ্গে এই ধানের জিন সংযোজন করলে আরও ‘অধিক উচ্চ ফলনশীল’ ধান জাতের উদ্ভাবন হতে পারে। ধান গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, এই ধানের জাত নির্ণয় করে উচ্চ ফলানশীল ধানের সঙ্গে এটির জিন সংযোজন করলে আরও অধিক […]
বরিশালে বর ও কনে পক্ষের সংঘর্ষে নিহত ১

মঙ্গলবার বিকালে বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের রফিয়াদি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত আজহার মীর (৬৫) রফিয়াদি গ্রামের বর সজিব মীরের চাচা। চাদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ জানান, কয়েক দিন আগে রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজিব মীরের সাথে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালামের মেয়ে রুনা বেগমের বিয়ে […]
পটুয়াখালীতে আগুনে পুড়েছে ১৪টি দোকান

মঙ্গলবার গভীর রাতে বাজারের সেতারা ক্লিনিক সড়কের দক্ষিণ পাশের সারির দোকানগুলোয় এ অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ সদস্যরা ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পোলট্রি ফিড, ওষুধ, মুদি-মনোহরী, স্বর্ণ, স্টেশনারীসহ ১৪টি দোকানের মালামাল পুড়ে যায়। ফায়ার কর্মী আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে আলতাফ হোসেনের লেপ-তোষকের […]
নাছিয়া ঘোনার সেই নুরুর সাজার রায় জানে না পুলিশ

চট্টগ্রামের পূর্ব ফিরোজশাহ কলোনির নাছিয়া ঘোনা এলাকায় সব অপকর্মের ‘হোতা’ নুরুর বিরুদ্ধে পাহাড় কাটা, কাঠ পাচার, মাদক বিক্রিসহ নানা অভিযোগে ২৮টি মামলার খবর আছে পুলিশের কাছে। একটি অস্ত্র মামলায় ২০১৯ সালের ১৭ জুলাই চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মুহাম্মদ ছালামত উল্লাহ আসামি নুরুকে ১০ বছর ও ৭ বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন। […]
মাগুরায় চাষির ঘরে মণ মণ মধু, বিক্রিবাট্টা ধীর

গতবছর এ সময়ে জেলার বেশিরভাগ খামারির মধু বিক্রির বায়না হয়ে গিয়েছিল বলে ব্যবসায়ী ও কৃষি বিভাগ জানিয়েছে। এবার মহামারীর মধ্যে মধু বিক্রিতে ‘সাময়িক মন্দাভাব’ দেখা দিলেও কিছুদিন পর স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। সদর উপজেলার বাল্য, ডেফুলিয়া, তেঘরিয়া, বালিয়াডাঙ্গা, বেঙ্গা বেরইল, মঘি, আঙ্গারদহসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সরিষার হলুদ ফুলে ছেয়ে […]
টিভি সূচি (বুধবার, ০৬ জানুয়ারি ২০২১)

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ তৃতীয় টেস্ট (প্রথম দিন), বৃহস্পতিবার ভোর ৫:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স বিগ ব্যাশ লিগ পার্থ স্কর্চার্স-সিডনি সিক্সার্স, দুপুর ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স লা লিগা আথলেতিক বিলবাও-বার্সেলোনা, রাত ২:০০ ফেসবুক লাইভ সেরি আ কাইয়ারি-বেনেভেন্তো, সন্ধ্যা ৫:৩০ সাম্পদোরিয়া-ইন্টার মিলান, রাত ৮:০০ নাপোলি-স্পেৎসিয়া, রাত ১১:০০ এসি মিলান-ইউভেন্তুস, রাত ১:৪৫ সরাসরি: […]
সংহতি চুক্তি, ইরানকে মোকাবেলার ডাক সৌদি আরবের সম্মেলনে

সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সৌদি আরবের আল-উলা শহরে যান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তাকে আলিঙ্গন করে সৌদি যুবরাজ সালমান যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তা দুই দেশের বৈরিতা অবসানেরই স্পষ্ট ইঙ্গিত। প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবসহ আরও তিন দেশ কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। […]
হোটেলে নববধূর লাশ, পুলিশ স্বামী পলাতক

মেহনাজ জেরিন (২৪) নামে ওই তরুণীর স্বামী পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম। ঢাকার সিটিএসবিতে কর্মরত জাহিদুলের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে উত্তর কমলাপুরের ‘হোটেল সিটি প্যালেস ইন্টারন্যাশনালের’ দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে জেরিনের লাশ উদ্ধার করা হয়। “ফ্যানের সঙ্গে […]
বারাকা পতেঙ্গার আইপিও অনুমোদন

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে টাকা তুলবে। এখন নিলামের মাধ্যমে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের শেয়ারের দাম ঠিক হবে। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বিএসইসিকে জানিয়েছে, ওই টাকা দিয়ে তারা তাদের সহযোগী দুই প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, ব্যাংক নেওয়া ঋণ পরিশোধ করবে এবং আইপিওর […]
পৌর ভোট: তৃতীয় ধাপে প্রার্থী সাড়ে তিন হাজার

আগামী ৩০ জানুয়ারি এ ধাপে ৬৪ পৌরসভায় ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩১ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং বাছাই হয়েছে ৩ জানুয়ারি। আর প্রত্যাহারের শেষ সময় রয়েছে ১০ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এসএস আসাদুজ্জামান জানান, এ ধাপে তিন পদে ৩৭১৫ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে বাদ পড়েন ১৬৫ জন। […]