ক্যাটাগরি

ছেঁড়া কাপড় নেই, কুঁড়েঘর শুধু কবিতায়: তথ্যমন্ত্রী

বুধবার সচিবালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত ‘সচিত্র বঙ্গবন্ধু’ অ্যালবামের মোড়ক উন্মোচন করে এ কথা বলেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের টানা এক যুগ পূর্তিতে সফলতা কী-সেই প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, গত ১২ বছরে দেশের যেমন উন্নয়ন-অগ্রগতি হয়েছে, তেমনি প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, দারিদ্র্য কমেছে। “বাংলাদেশে এখন ছেঁড়া কাপড় পরা […]

ঢাকার নবাবগঞ্জে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড

বুধবার বিকালে এই অগ্নিকাণ্ড হয় বলে বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি ফরহাদ কবির ভূঁইয়া জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে খাবার খেতে যান ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও মোবাইল টেকনিশিয়ান। সে সময় বিদ্যুৎ ছিল না। পরে কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ এলে ওই দোকানের চালের উপর দিয়ে ধোঁয়া বের হতে […]

বিকাশের ব্যবস্থাপনায় আরও ৩০০ ভেন্টিলেটর হস্তান্তর

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর পরিচালক অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামানের হাতে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এসব সামগ্রী হস্তান্তর করেন। এসময় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) […]

পুলিশের ১৫ ডিআইজির নতুন কর্মস্থল

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের বদলির কথা জানানো হয়েছে। ঢাকার পুলিশ টেলিকমে কর্মরত ডিআইজি মোর্শেদুল আনোয়ার খানকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদরদপ্তরে ডিআইজির দায়িত্ব পালন করে আসা বশির আহমেদকে। সিআইডির ডিআইজি মো. শাহ আলমকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে। আর  ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামানকে […]

আইবিএমের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন সাবেক ট্রাম্প উপদেষ্টা

মঙ্গলবার নিজেদের নতুন ভাইস প্রেসিডেন্টের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে আইবিএম। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোন তাদের নির্বাহী নেতৃত্বাধীন দলের অংশ হবেন এবং ব্যবসা উন্নয়ন, গ্রাহক সেবা, জন সমর্থন এবং গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনার মতো খাতগুলো নিয়ে কাজ করবেন। জানুয়ারি, ২০১৭ থেকে এপ্রিল, ২০১৮ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ আর্থিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন কোন। তার আগে […]

ব্রুসনের চোখে কঠিন ম্যাচ, লেমোসের কাছে ফাইনাল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বেলা ৪টায় ফেডারেশন কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে আবাহনী ও বসুন্ধরা কিংস। টানা তিন জয় ও ক্লিনশিট নিয়ে সেরা চারে উঠে এসেছে বসুন্ধরা কিংস। দলটির কোচ অস্কার ব্রুসন দল নিয়ে আশাবাদী। রেকর্ড চ্যাম্পিয়ন আবাহনীকেও সমীহ করলেন এই স্প্যানিশ কোচ। “ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো খেলছি। গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলেছি। […]

চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে ফাইনালে সাইফ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রথম সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতেছে পল জোসেফ পুটের দল। ফাইনালে তারা মুখোমুখি হবে বৃহস্পতিবার হতে যাওয়া দ্বিতীয় সেমি-ফাইনালে বসুন্ধরা কিংস-আবাহনীর মধ্যকার জয়ী দলের বিপক্ষে। অষ্টম মিনিটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। এই গোলে চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক চার্লস দিদিয়েরের দায় কম নয়। সিরোজুদ্দিন রাখমাতুল্লায়েভের ফ্রি কিক বিপদমুক্ত করার সুযোগ পেয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর এই […]

দেড় বছর পর পুলিশের হাতে নুরুর সাজা পরোয়ানা

বুধবার বিকালে সাজা পরোয়ানা পুলিশের হাতে এসেছে বলে জানান আকবর শাহ থানার ওসি জহির হোসেন। চট্টগ্রামের পূর্ব ফিরোজশাহ কলোনির নাছিয়া ঘোনা এলাকায় সব অপকর্মের ‘হোতা’ নুরুর বিরুদ্ধে পাহাড় কাটা, কাঠ পাচার, মাদক বিক্রিসহ নানা অভিযোগে ২৮টি মামলার খবর পুলিশের কাছে থাকলেও সাজার কোনো পরোয়ানা ছিল না। একটি অস্ত্র মামলায় ২০১৯ সালের ১৭ জুলাই চট্টগ্রাম মহানগর […]

করোনাভাইরাস: সিটির আরও ৩ জন আক্রান্ত

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিগ কাপ সেমি-ফাইনালের দিন সকালে এক বিবৃতিতে এই খবর দিয়েছে সিটি। আক্রান্ত দুই খেলোয়াড় হলেন রিজার্ভ গোলরক্ষক স্কট কার্সন ও তরুণ মিডফিল্ডার কোল পালমার। লিগ ও যুক্তরাজ্য সরকারের স্বাস্থ্যবিধি মেনে আক্রান্তদের আইসোলেশনে রেখে নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সিটি। এর আগে দলটির ছয় জন কোভিড-১৯ টেস্টে পজিটিভ […]

বার্ড ফ্লু: ভারতজুড়ে সতর্কতা, চলছে হাঁস-মুরগি নিধন

একাধিক রাজ্যে কয়েক হাজার হাঁস, মুরগি, কাক ও পরিযায়ী পাখির মৃতদেহ পাওয়ার পর সপ্তাহখানেক আগে কর্মকর্তারা প্রথম এইচ৫এন৮ এর উপস্থিতি শনাক্ত করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ভারতের কেন্দ্রীয় সরকার এরই মধ্যে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করে বিভিন্ন রাজ্যকে সংক্রমণ মোকাবেলায় ‘জরুরি ব্যবস্থা’ নিতে  নির্দেশনা দিয়েছে। বার্ড ফ্লুর বেশিরভাগ ‘স্ট্রেইন’ বা ধরন মানুষের জন্য তুলনামূলক কম […]