ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগ নেতার সম্মাননা: ডিসির চিঠি মন্ত্রণালয়ে

জেলা প্রশাসক  (ডিসি) হায়াত-উদ-দৌলা খাঁন জানান, তিনি মঙ্গলবার এই চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। গত শনিবার (২ জানুয়ারি) সমাজসেবা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলমকে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা দেয় জেলা সমাজসেবা কার্যালয়। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন সম্মাননা স্মারক মো. শাহ আলমের হাতে তুলে […]

নীলফামারীতে কিশোরীকে ‘অপহরণ-ধর্ষণ,’ একজন গ্রেপ্তার

ডোমার থানার পরিদর্শক মো. মোস্তাফিজার রহমান জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত লাল মোহন দাশ লিটন (২৫) উপজেলার জালিয়াপাড়া গ্রামের ছতিস দাশের ছেলে। পুলিশ জানায়, উপজেলার বড় রাউতা এলাকার সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করতেন লিটন। গত ১৬ ডিসেম্বের লিটন তাকে মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তা থেকে অপহরণ করে বিভিন্ন […]

টিকা নিয়ে উদ্বেগজনক অবস্থায় আছি: জি এম কাদের

তিনি বলেছেন, “টিকার বিষয়ে আমরা সংশয়ে আছি …উদ্বেগজনক অবস্থায় আছি। বাংলাদেশের মানুষ সঠিক সময়ে টিকা পাবে কি না, সেটা নিয়ে আমরা নিশ্চিত হতে পারছি না।” বৃহস্পতিবার ঢাকার পল্টনের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জি এম কাদের নিজের সংশয়ের কথা জানান। মহামারী রূপ নেওয়া কোভিড-১৯ সংক্রমণ থেকে বাঁচতে বছর বাদে আশা নিয়ে এসেছে টিকা। […]

গাজীপুরে বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

শহরের সাইনবোর্ড এলাকায় বৃহস্পতিবার বেলা সোয়া ২টা থেকে ইস্ট ওয়েস্ট নামে একটি কারখানার শ্রমিকরা ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ দেখায়। এতে দীর্ঘযানজট সৃষ্টি হয়। গাজীপুর সিটি পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, “ইস্ট ওয়েস্ট কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক রয়েছে। কারখানার শ্রমিকদের গত নভেম্বরের অর্ধেক ও ডিসেম্বরের পুরো বেতন বকেয়া পড়েছে। […]

সিসিসি প্রশাসক সুজন ও তার স্ত্রী কোভিড-১৯ আক্রান্ত

বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। খোরশেদ আলম সুজনের ছেলে মহিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বুধবার নমুনা পরীক্ষা করানো হয়। রাতে ফলাফলে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে।” “বাবার কয়েকদিন আগে জ্বর ও হালকা কাশি থাকায় নমুনা পরীক্ষা করানো হয়। বর্তমানে কোনো উপসর্গ নেই।” খোরশেদ আলম সুজন চট্টগ্রাম […]

ফার্স্ট ফাইন্যান্সের এমডি তুহিন রেজাকে দুদকের জিজ্ঞাসাবাদ

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করেন। তুহিন রেজার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদকের এক কর্মকর্তা জানান, তিনি বাংলাদেশ ব্যাংকের চাকরিবিধি লঙ্ঘন করে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডে চাকরি নেন। এছাড়া প্রতিষ্ঠানটিতে কর্মকর্তা/কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি করাসহ প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগেও […]

পাবনায় ‘অপহৃত’ ইউপি সদস্য উদ্ধার, গ্রেপ্তার ২

এই সময় অপহরণকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে, যদের কাছ থেকে ‘মুক্তিপণের’ টাকা, মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। এসপি মহিবুল ইসলাম খান বলেন, বুধবার রাতে পাবনা শহরের মেরিল বাইপাস এলাকা থেকে জেলার সুজানগর […]

ক্যাপিটলে হামলার সঙ্গে হংকংয়ে তাণ্ডবের তুলনা চীনের

বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর তাদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের যে সংঘর্ষ বাধে তাতে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্যাপিটলে এ ভয়াবহ তাণ্ডবলীলার খবর ও ছবি এরই মধ্যে সারাবিশ্বের গণমাধ্যমে স্থান করে নিয়েছে; চীনের রাষ্ট্রীয় টেলিভিশনেও ওই বিশৃঙ্খল পরিস্থিতির ফুটেজ বারবার দেখানো হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। […]

মওদুদের হৃদযন্ত্রে বসানো হল ‘পেসমেকার’

বৃহস্পতিবার বিকালে এই অস্ত্রোপচার করা হয়েছে বলে মওদুদের একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলহামদুলিল্লাহ! স্যারের হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। বিকাল ৩টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টার এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। “স্যারের জ্ঞান আছে। ডাক্তারদের সাথে তিনি কথাও বলেছেন। স্যারকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে।” হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ […]

করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় জাপানে একমাসের জরুরি অবস্থা

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাপানে প্রতিদিন রেকর্ড ৭ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাস সংক্রমিত হচ্ছে। এ পরিস্থিতিতেই বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ৮ জানুয়ারি (শুক্রবার) থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত টোকিওসহ সাইতামা, কানাগাওয়া এবং চিবা প্রশাসনিক এলাকায় জরুরি অবস্থা জারি থাকবে বলে জানিয়েছে জাপান সরকার। দেশটির জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ মানুষ এর আওতায় পড়বে। বার এবং রেস্টুরেন্টগুলো […]