২০২৩ এশিয়ান কাপের সূচি চূড়ান্ত

এএফসির অফিসিয়াল ওয়েবসাইটে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। চীনের ১০টি শহরে ২৪ দল নিয়ে হবে ৩১ দিনব্যাপী এই টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতে হওয়া ২০১৯ আসরের চেয়ে যা তিন দিন বেশি। এর আগে একবারই এই টুর্নামেন্টের আয়োজক ছিল চীন, ২০০৪ সালে। ১৬ দলের পরিবর্তে ২০১৯ আসর থেকে প্রতিযোগিতাটিতে অংশ নিচ্ছে ২৪ দল। জাপানকে হারিয়ে গত […]
পাট নিয়ে সমন্বিত প্রকল্প হবে: কৃষিমন্ত্রী

সচিবালয়ে বৃহস্পতিবার উচ্চফলনশীল পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে রোডম্যাপ বাস্তবায়ন নিয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ওই সভায় উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এই যৌথ সভায় ঠিক হয়েছে, বেসরকারি সংস্থাসহ আরও যারা সংশ্লিষ্ট রয়েছেন, তাদেরকে নিযে একটি সমন্বিত কর্মসূচি নেওয়া হবে। “শুধু […]
বিএলআরআই ডিজির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বিএলআরআই মহাপরিচালক নাথু রাম সরকার মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয়কে কমিটির আগামী বৈঠকে প্রতিবেদন দিতে বলেছে। বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। জানতে চাইলে কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএলআরআইয়ের গবেষণা ও ডিজির বিরুদ্ধে কিছু অনিয়ম নিয়ে আলোচনা হয়েছে। আমরা মন্ত্রণালয়ের […]
নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দোকান কর্মচারী নিহত

বৃহস্পতিবার দুপুরে শহরের চাঁদমারী এলাকায় ‘সেফটি ফাস্ট ফায়ার প্রটেকশন’ দোকানে এই বিস্ফোরণ হয়। নিগদ রফিকুল ইসলামের (৫০) বাড়ি লক্ষ্মীপুর জেলায় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সেফটি ফাস্ট ফায়ার প্রটেকশন’ নামের ওই দোকানে কার্বন ডাই অক্সাইড ভরতি সিরিন্ডার (অগ্নিনিবার্পণ যন্ত্র) নতুন বিক্রি করা হয় এবং পুনভরতি […]
বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর বুধবার এ নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করলেও বৃহস্পতিবার সার্কুলারটি সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে তোলা হয়। সার্কুলারে বলা হয়েছে, “সম্প্রতি অত্র কোর্টের গোচরীভূত হয়েছে যে, কোন কোন জেলায় জেলা জজ/মহানগর দায়রা জজ/চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ এজলাস সময়ে তাদের খাস কামরায় অধীনস্থ বিচারকগণসহ আলোচনারত থাকায় এজলাসে বিলম্বে উঠেন। […]
টিকায় প্রতিবেশীরাও অগ্রাধিকার পাবে: দোরাইস্বামী

বৃহস্পতিবার সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাই কমিশনার এ কথা বলেন। কবে নাগাদ বাংলাদেশ করোনাভাইরাসের টিকা পেতে পারে- এ প্রশ্নে হাই কমিশনার বলেন, “ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং ওষুধ মন্ত্রণালয়- তাদের কেউ টিকা রপ্তানির ওপর নিষেধাজ্ঞার কথা বলেনি, কেউ বলেনি যে রফতানি নিষিদ্ধ করা হয়েছে। “আমরা বারবার বলে […]
অবশেষে হার স্বীকার, ‘নিয়ম মাফিক ক্ষমতা হস্তান্তরের’ প্রতিশ্রুতি ট্রাম্পের

ক্যাপিটল ভবনে বুধবার ট্রাম্প সমর্থকদের তাণ্ডব ও দাঙ্গার পর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেনের জয়ের স্বীকৃতি মেলে। আনুষ্ঠানিক এ স্বীকৃতির পর অপেক্ষা এখন কেবল ডেমোক্র্যাট প্রেসিডেন্টের শপথ গ্রহণের। কংগ্রেসের স্বীকৃতির পর দেওয়া বিবৃতিতে ট্রাম্প নিয়মানুসারে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতির পাশাপাশি অবসর জীবনযাপন না করে সামনের দিনগুলোতে রাজনীতিতে সক্রিয় থাকারও ইঙ্গিত দিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো […]
মাগুরায় গৃহবধূ হত্যায় স্বামীর ফাঁসির রায়

বৃহস্পপতিবার মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রনয় কুমার দাশ এই রায় ঘোষণা করেন। দণ্ডিত অশিত কুমার বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামের নিত্যগোপাল বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, বরিশালের আগৈলঝারা উপজেলার প্রফুল্ল গাইনের মেয়ে প্রার্থনা রানী (২৮) স্বনির্ভর বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে […]
মেসিদের এভাবেই এগিয়ে যাওয়ার তাগিদ কোচের

লা লিগায় বুধবার প্রতিপক্ষের মাঠে ইনাকি উইলিয়ামসের গোলে শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। সে ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো দলটি পেদ্রির গোলে দ্রুত সমতায় ফেরে। এরপর বিরতির আগে-পরে মেসির জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। শেষ দিকে মুনিয়াইন ব্যবধান কমালেও ৩-২ ব্যবধানে দারুণ জয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। বার্সেলোনার তিনটি গোলই ছিল দলীয় বোঝাপড়ার ফল। আরও বেশ […]
ক্যাপিটলে সহিংসতা: হোয়াইট হাউসের ৪ কর্মকর্তার পদত্যাগ

পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে হোয়াইট হাউসের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঞ্জার, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দুই শীর্ষ সহযোগী স্টেফানি গ্রিশাম ও রিকি নিসেটাসহ হোয়াইট হাউসের চার শীর্ষ কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস পদত্যাগকারী দলের অপর সদস্য বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম। পটিংঞ্জার ছিলেন ট্রাম্প প্রশাসনের চীন নীতির […]