ক্যাটাগরি

এসিআরে এবার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন লাগবে না

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক অফিস আদেশ এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, “বিদ্যামান কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালের বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি প্রদান করা হল।” সরকারি চাকুরেদের মধ্যে নবম ও এর উপরের গ্রেডের কর্মচারীদের প্রতি বছর এসিআর জমা দিতে হয়। এবার থেকে নৈতিকতা ও সততাকে প্রাধান্য দিয়ে […]

রোনালদোর আরও এক রেকর্ড

সেরি আয় গত রোববার রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে সাস্সুয়োলোর বিপক্ষে ইউভেন্তুসের ৩-১ ব্যবধানের জয়ে শেষ গোলটি করে এই কীর্তি গড়েন রোনালদো। ম্যাচের যোগ করা সময়ে নিজেদের অর্ধ থেকে দানিলোর উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। লিগে ১৩ ম্যাচে ১৫ গোল করে গোলদাতাদের তালিকার শীর্ষে আছেন রোনালদো। কীর্তিটি গড়ার পথে তার যাত্রা […]

আসাদুজ্জামান ভূঁইয়া লাকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে আসাদুজ্জামান ভূঁইয়া লাকীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর। দেশ স্বাধীন হওয়ার আগে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক […]

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কলকাতার উপ-হাইকমিশনের তথ্যচিত্র

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের বাংলায়’ শিরোনামে ওই তথ্যচিত্র প্রকাশের কথা জানানো হয়। রোববার বাংলাদেশ উপ-হাই কমিশন, কলকাতা প্রযোজিত ৭ মিনিট ২৮ সেকেন্ডের তথ্যচিত্রটির ওয়েব ফাইল উন্মোচন করেন উপ-হাই কমিশনার তৌফিক হাসান। এ সময় দৈনিক সংবাদ পত্রিকার যুদ্ধকালীন প্রতিনিধি প্রখ্যাত সাংবাদিক বিকচ চৌধুরী, উপ-হাই কমিশনের কর্মীএবং কলকাতার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত […]

সিইএস ২০২১: পাতলা এআর চশমা আনলো লেনোভো

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ইউএসবি টাইপ-সি কেবলের মাধ্যমে পিসি বা মোটোরলা স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যাবে এআর চশমাটি। আপাতত শুধু এন্টারপ্রাইজ গ্রাহকের জন্য ডিভাইসটি উন্মোচন করেছে লেনোভো। চলতি বছরের মাঝামাঝি সময়ে বিশ্বের নির্দিষ্ট কিছু বাজারে থিংকরিয়ালিটি এ৩ স্মার্ট চশমাটি বিক্রির জন্য আনবে প্রতিষ্ঠানটি। নতুন এই ডিভাইসটির বাজার মূল্য কতো হবে তা এখনও স্পষ্ট নয়। […]

স্কুলে ভর্তির লটারি: যেভাবে জানা যাবে ফল

এই লটারির মাধ্যমেই এবার সারা দেশের ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।  সোমবার বিকালে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ডিজিটাল লটারির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে তিনি বোতম চেপে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থীর লটারির কার্যক্রম শুরু ও ফল প্রকাশ করেন। লটারি […]

চট্টগ্রামে এম এ আজিজকে স্মরণ

সোমবার দুপুরে উত্তর হালিশহরে তার স্মরণে সভা করে আওয়ামী লীগ। পরে প্রয়াত নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “স্বাধীনতার প্রশ্নে এম এ আজিজ ছিলেন এক দফার প্রবক্তা। সেই এক দফাই আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ। এখন বাংলাদেশ রক্ষায় একই রকম এক […]

৫৪ বছর বয়সেও পেশাদার ফুটবল!

আগামী ২৬ ফেব্রুয়ারি ৫৪ বছর পূর্ণ হবে মিউরার; এর পর দিন শুরু হবে জাপানের শীর্ষ ফুটবল জে লিগের ২০২১ সালের আসর। জাপান জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার ইয়োকোহামায় যোগ দেন ২০০৫ সালে। দলটির হয়ে টানা ১৭ মৌসুম খেলার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত তিনি। ১৯৮৬ সালে ব্র্রাজিলের দল সান্তোসের হয়ে পেশাদার ফুটবল শুরু করেন মিউরা। ২০১৭ সালে […]

বিধ্বস্ত উড়োজাহাজের হতভাগ্য যাত্রীদের খবরের অপেক্ষায় স্বজনরা

গত শনিবার শ্রীবিজয়া এয়ারের একটি অভ্যন্তরীণ ফ্লাইট রাজধানী জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক রওয়ানা হওয়ার চার মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায়। পরে জানা যায়, বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে লাকি দ্বীপের কাছে সাগরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে ৬২ জন আরোহী ছিলেন। যাদের বেঁচে থাকার আশা আর নেই বললেই চলে। উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত […]

জর্ডানের সেনেটের প্রেসিডেন্টের মুখে বাংলাদেশের প্রশংসা

আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী ফাইসাল আকিফ আল-ফায়েজ বলেন, “যেখানে বিশ্বের অনেক দেশ করোনার কারণে অর্থনৈতিক অবস্থা শিথিল হয়ে যাওয়ায় ঋণাত্মক জিডিপিতে অবস্থান করছে, সেখানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।” পররাষ্ট্র মন্ত্রণালয় […]