তারাব পৌর ভোট ঘিরে সংঘর্ষ, ২ কাউন্সিলর প্রার্থী আটক

মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা ও তারাব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান জানান। আটকরা হলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ার হোসেন ও রুহুল আমিন। বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ৭ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষই তাদের ১৫ থেকে ২০ […]
বাইডেনের জন্য ওয়াশিংটনে জরুরি অবস্থার অনুমোদন দিলেন ট্রাম্প

২০ জানুয়ারিতে বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা হুমকি বাড়তে থাকা নিয়ে কর্তৃপক্ষের সতর্কবার্তার মুখে ট্রাম্প গতকাল সোমবারেই ওয়াশিংটন ডিসিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি রাখার অনুমোদন দেন। জরুরি অবস্থায় সাড়া দিতে ওই সময় পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাসও দেওয়া হয়। অর্থাৎ, ট্রাম্পের ওই অনুমোদনের ফলে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট […]
ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থার অনুমোদন দিলেন ট্রাম্প

২০ জানুয়ারিতে বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা হুমকি বাড়তে থাকা নিয়ে কর্তৃপক্ষের সতর্কবার্তার মুখে ট্রাম্প গতকাল সোমবারেই ওয়াশিংটন ডিসিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি রাখার অনুমোদন দেন। জরুরি অবস্থায় সাড়া দিতে ওই সময় পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাসও দেওয়া হয়। অর্থাৎ, ট্রাম্পের ওই অনুমোদনের ফলে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট […]
সপ্তাহের ব্যবধানে সোনার দাম ভরিতে ১৯৮৩ টাকা কমল

বুধবার থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হবে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় গত ৫ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম একই পরিমাণ বাড়ানো হয়েছিল। তবে তার আগে দুই দফা কমানো হয়েছিল। নতুন করে দাম কমানোর কারণ […]
দেশে জনসমাগমে ফের মেলা, শুরু হলো রোবটিক্স দিয়ে

রোবট বিষয়ক বিজ্ঞান ও প্রযুক্তি মেলাটি বসেছিল মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ৪র্থ তলায়, গাঙচিল মিলনায়তনে। জাদুঘরের নিচতলার গেইটের সামনেই থাকা ব্যানার দর্শনার্থীদের মনে করিয়ে দিচ্ছিল মাস্ক পরে উপরে ওঠার কথা। মেলায় অংশগ্রহণের সুযোগ ছিল তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে হাজির হয়েছিলেন অংশগ্রহণকারীরা। সবমিলিয়ে প্রকল্প উঠেছিল দশটি। এরকমই এক প্রকল্প […]
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের মেয়াদ বেড়েছে
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান পদে আরও এক বছর থাকছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈন উদ্দিন। বিআরইবি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈন উদ্দিনের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১০ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে তার মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে। মঈন উদ্দিন ২০১৮ সালের ১০ জানুয়ারি আরইবির […]
ফেনী পৌর ভোটে কাউন্সিলর প্রার্থী ‘পায়নি বিএনপি’

তৃতীয় দফা পৌরসভা নির্বাচনে আগামী ৩০ জানুয়ারি ফেনী পৌরসভার ১৮টি সাধারণ ওয়ার্ড ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডে ভোট হবে। কয়েকটি কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন যুবদল কিংবা ছাত্রদলের; তারা বিএনপির সংশ্লিষ্ট ওয়ার্ডের কোনো পদ-পদবীতে নেই। সরকার দলীয় নেতাদের সঙ্গে ‘আঁতাত’ করে পৌর বিএনপির একটি অংশ প্রার্থী দেননি বলে অভিযোগ করেছে দলের আরেক অংশ। জেলা নির্বাচন অফিসার ও […]
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: ৫ বছরের প্রস্তুতিকালীন সুবিধা চায় বাংলাদেশ

সিডিপির আসন্ন ত্রিবার্ষিক পর্যালোচনা সভার প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার এক্সপার্ট গ্রুপ সভার এক বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইউএন-সিডিপির কাছে এই আহ্বান জানিয়েছে। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। আগামী ফেব্রুয়ারিতে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় দ্বিতীয়বারের মতো স্বল্পোন্নত দেশ […]
বান্দরবানের সাইরু রিসোর্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে এই মামলা করা হয়েছে বলে মহা পরিচালক মইনুল খান জানিয়েছেন। তিনি বলেন, ভ্যাট ফাঁকির অভিযোগ পাওয়ার পর উপ পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে ভ্যাট গোয়েন্দারা গত ৩০ নভেম্বর একই সময়ে বান্দরবানের ওই রিসোর্ট এবং ঢাকার বনানীতে তাদের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় সেদিন রিসোর্টের কম্পিউটার […]
হকির ক্যাম্পে করোনাভাইরাসে আক্রান্ত একজন

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামী ১১ মার্চ শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসর। ছয় দলের এই আসরে স্বাগতিক বাংলাদেশসহ খেলবে মালয়েশিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান। এ উপলক্ষে কোচ মাহবুব হারুনের অধীনে মঙ্গলবারই অনুশীলন শুরু করেছেন দলের বাকিরা। ক্যাম্পের দলে ডাক পাওয়া ৩২ জনের মধ্যে এর আগে ব্যক্তিগত কারণে গোলরক্ষক আবু সাঈদ নিপ্পন যোগ […]