ট্রাম্পপন্থিদের আরও সহিংসতা দেখা যেতে পারে, হুঁশিয়ারি এফবিআইয়ের

একাধিক সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের রাজধানী ও ওয়াশিংটন ডিসিতে জড়ো হওয়ার পরিকল্পনা করছে- এমন খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বাইডেন আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। তার অভিষেককে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের পরিকল্পনার মধ্যেই ট্রাম্পপন্থিদের সম্ভাব্য সহিংসতা নিয়ে এফবিআইয়ের এ হুঁশিয়ারি এল। ডনাল্ড ট্রাম্পপন্থি কট্টর-ডানদের অনলাইন নেটওয়ার্ক বাইডেনের শপথের […]
আমিরকে একহাত নিলেন মিসবাহ

আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়া আমির গত মাসে আচমকাই বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণকে। কারণ হিসেবে আমির তখন বলেছিলেন, প্রচণ্ড মানসিক নির্যাতন, অসহনীয় চাপ ও দলে বৈরি পরিবেশের কথা। টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তিনি। আলাদা করে আঙুল তুলেছিলেন বোলিং কোচ ওয়াকার ইউনিসের দিকে। মিসবাহ সোমবার লাহোরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উড়িয়ে দিলেন আমিরের […]
ত্বক ও চুলের যত্নে চা পাতা

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে চুল ও ত্বকের যত্নে চা পাতার উপকারিতা সম্পর্কে জানানো হল। বলিরেখা ও বয়সের ছাপ কমায় বয়সের আগে অনেকেরই ত্বকে বয়সের ছাপ ও বলিরেখা পড়ে যায়। এই সমস্যা কমাতে ঠাণ্ডা চা পাতার ব্যাগ ত্বকে ব্যবহার করুন। এটা চোখের চারপাশের ত্বককে টান টান করে, বলিরেখা কমাতে এটা সবচেয়ে সহজ উপায়। সকালে […]
নেত্রকোণায় লরিচাপায় দুইজনের মৃত্যু

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোণা সদরের মৌজেবালি এলাকার ওই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- শিবপ্রসাদপুরের সেলিম মিয়া (২৮) ও মৌজেবালির কৃষক এমদাদুল হক (৩০)। নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালুবোঝাই একটি লরি নেত্রকোণা শহর থেকে লক্ষ্মীগঞ্জ যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারান। লরিটি বিপরীত দিক […]
আবুধাবিতে মিশনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

দিনটি উপলক্ষ্যে স্থানীয় সময় রোববার বিকেলে আলোচনা সভাসহ নানা আয়োজন করেন তারা। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়া, বাণীপাঠ, তথ্যচিত্র প্রদর্শন, দোয়া ও মোনাজাত। দূতাবাস মিলনায়তনে শ্রম কাউন্সেলর মোহাম্মদ আব্দুল আলিম মিয়ার পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়েন কাউন্সেলর পাসপোর্ট ও ভিসা রিয়াজুল হক ও […]
যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

দিনটি উপলক্ষ্যে সোমবার যুক্তরাষ্ট্রে ভার্চুয়াল এক আলোচনা সভার আয়োজন করেন তারা। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুন নবী। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’ ১৯৭১-ইউএসএ ইনক এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান […]
রাঙামাটিতে ট্রাকের ভারে ভেঙে পড়ল বেইলি সেতু, নিহত ৩

বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনার ফলে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে রাঙামাটি থানার ওসি মো. কবির হোসেন জানিয়েছেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে আসা পাথর বোঝাই ট্রাকটি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় সেতুটি ভেঙে পড়ে। রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেল্লাল হোসেন জানান, পাথর বোঝাই ট্রাকের […]
টিকা পেলেও ‘হার্ড ইমিউনিটি’ বহুদূর, বলছেন বিশেষজ্ঞরা

নিম্নআয়ের দেশগুলোর টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা, অনেক জায়গায় মানুষের মধ্যে টিকা নিয়ে আস্থার অভাব এবং ভাইরাসের বিবর্তনকে তারা এর কারণ হিসেবে দেখাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আউটব্রেক অ্যালার্ট অ্যান্ড রেসপন্স নেটওয়ার্কের চেয়ারম্যান ডেল ফিশার সোমবার রয়টার্স নেক্সট কনফারেন্সে বলেন, “আমরা আগের স্বাভাবিক জীবনে সহসাই ফিরে যেতে পারছি না। “সেজন্য আমাদের হার্ড ইমিউনিটিতে পৌঁছাতে হবে এবং তা […]
অশ্বিনকে স্লেজিংয়ের পর ‘বোকা’ বনে যাওয়া, পেইনের ক্ষমা প্রার্থনা

সিডনি টেস্টের শেষ দিনে, ভারতীয় ইনিংসের ১২২তম ওভারে ব্যাটসম্যান অশ্বিনের সঙ্গে কিপার পেইনের কথোপকথন স্পষ্ট ধরা পড়ে স্টাম্প মাইকে। ভারত তখন ম্যাচ বাঁচানোর কাছাকাছি, অস্ট্রেলিয়া মরিয়া ছিল উইকেটের জন্য। পেইনের স্লেজিং স্রেফ হজম করে ছেড়ে দেননি অশ্বিন, পাল্টা জবাবও দেন। অশ্বিনের মনোযোগে এতে বিঘ্ন ঘটেনি একটুও। মুখের মতো জবাব দেন তিনি ব্যাটেও। পেইনই বরং […]
টিভি সূচি (মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১)

বিগ ব্যাশ লিগ পার্থ স্কর্চার্স-হোবার্ট হারিকেন্স, দুপুর ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স সৈয়দ মুশতাক আলি ট্রফি ঝাড়খন্ড-বেঙ্গল, বেলা ১২:৩০ তামিলনাড়ু-আসাম, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: স্টার স্পোর্টস ১ প্রিমিয়ার লিগ শেফিল্ড ইউনাইটেড-নিউক্যাসল ইউনাইটেড, রাত ১২:০০ বার্নলি-ম্যানচেস্টার ইউনাইটেড, রাত ২:১৫ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স-এভারটন, রাত ২:১৫ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ২ […]