ক্যাটাগরি

মুহূর্তেই কোভিড-১৯ অ্যান্টিবডি পরীক্ষা করবে ৩ডি প্রিন্টেড চিপ

সাইটেকডেইলির প্রতিবেদন বলছে, অ্যান্টিবডি বের করার পাশাপাশি কোনো ব্যক্তি নতুন টিকার নেওয়ার পর কতোটা রোগ প্রতিরোধী হবেন তাও জানাতে পারবে এই চিপ। সম্প্রতি অ্যাডভান্সড ম্যাটিরিয়াল জার্নালে প্রকাশ পেয়েছে এই গবেষণার ফলাফল। গবেষণায় কার্নেগি মেলন ইউনিভার্সিটিকে সহায়তা করেছে ইউনিভার্সিটি অফ পিটসবার্গ এবং ইউপিএমসি। পরীক্ষার প্ল্যাটফর্মটি ছোট এক বিন্দু রক্তে (প্রায় পাঁচ মাইক্রোলিটার) এস১ প্রোটিন এবং রিসেপটর […]

মূহুর্তেই কোভিড-১৯ অ্যান্টিবডি পরীক্ষা করবে ৩ডি প্রিন্টেড চিপ

সাইটেকডেইলির প্রতিবেদন বলছে, অ্যান্টিবডি বের করার পাশাপাশি কোনো ব্যক্তি নতুন টিকার নেওয়ার পর কতোটা রোগ প্রতিরোধী হবেন তাও জানাতে পারবে এই চিপ। সম্প্রতি অ্যাডভান্সড ম্যাটিরিয়াল জার্নালে প্রকাশ পেয়েছে এই গবেষণার ফলাফল। গবেষণায় কার্নেগি মেলন ইউনিভার্সিটিকে সহায়তা করেছে ইউনিভার্সিটি অফ পিটসবার্গ এবং ইউপিএমসি। পরীক্ষার প্ল্যাটফর্মটি ছোট এক বিন্দু রক্তে (প্রায় পাঁচ মাইক্রোলিটার) এস১ প্রোটিন এবং রিসেপটর […]

বাংলাদেশকে ফেভারিট মেনে শুরু উইন্ডিজের বিশ্বকাপ প্রস্তুতি

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারত ও আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্য শীর্ষ ৭ দল। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে লিগে পথচলা শুরু করবে এই সিরিজ দিয়েই। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত রোববার ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। সফরে আসার পর প্রথম ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মঙ্গলবার সন্ধ্যায় […]

বাংলাদেশে কৃষি যন্ত্রের ‘সংযোজন কারখানা করবে’ মাহিন্দ্র

মঙ্গলবার মাহিন্দ্রর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পবন গোয়েঙ্কার সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। বৈঠক শেষে ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী বলেন, “ভারতের মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্র লিমিটেড বাংলাদেশে কৃষি যন্ত্রপাতির সংযোজন কারখানা করবে। এছাড়া প্রান্তিক পর্যায়ে যন্ত্রের ব্যবহার জনপ্রিয় ও রক্ষণাবেক্ষণ সহজতর করতে প্রশিক্ষিত জনবল তৈরির ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করবে তারা।” তিনি বলেন, “বাংলাদেশে যান্ত্রিকীকরণে বিনিয়োগের […]

করোনাভাইরাস: পিএসজিতে আক্রান্ত আরেকজন

এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি জানায় ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন বছরে এ নিয়ে দলটির তিন ফুটবলার এই ভাইরাসে আক্রান্ত হলেন। চলতি মাসে অনুশীলনে ফেরার পর ডিফেন্ডার টিলো কেরার ও মিডফিল্ডার রাফিনিয়ার কোভিড-১৯ পজিটিভের কথা জানিয়েছিল লিগ ওয়ানের দলটি। নতুন কোচ মাওরিসিও পচেত্তিনোর কোচিংয়ে দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ডিফেন্ডার দেগবা। স্বাভাবিকভাবেই ফরাসি সুপার কাপে বুধবার মার্শেইয়ের বিপক্ষে […]

দিহানের বাড়ির দারোয়ানের জবানবন্দি

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুলাল মিয়াকে আদালতে হাজির করে সাক্ষী হিসেবে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আ ফ ম আসাদুজ্জামান। এরপর ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ তার খাস কামরায় দুলাল মিয়ার জবানবন্দি রেকর্ড করেন বলে নারী ও শিশু আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা স্বপন কুমার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর […]

ময়মনসিংহে নিষেধাজ্ঞার মধ্যে জমি দখল, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

এই ঘটনায় পুলিশের ‘সহযোগিতার’ অভিযোগও করেন ওই বৃদ্ধা। মঙ্গলবার ময়মনসিংহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তাগাছা উপজেলার কুতুবপুরের খোদেজা খাতুন (৭০) এই অভিযোগ করেন। তবে মুক্তাগাছার ওসি বিপ্লব কুমার বিশ্বাস পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। লিখিত বক্তব্যে খোদেজা খাতুন বলেন, তিনি কুতুবপুর মৌজায় ১৭ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে পেয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। […]

‘ঘুম’ দরকার হবে ভবিষ্যতের এআই-এর

সায়েন্টিফিক আমেরিকানের এক ব্লগ পোস্ট বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যেভাবে যুগান্তকারী পরিবর্তন আনছে, সেক্ষেত্রে এমন এক সময় আসতে পারে যখন টোস্টার, গাড়ি, ফ্রিজসহ এআই নির্ভর বিভিন্ন মেশিনের ঘুম দরকার হবে। এমন পরিবর্তন তখনই আসবে যখন এআই ব্যবস্থা মস্তিষ্কের মতো হবে। বর্তমানে বিভিন্ন ডিভাইসের কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসর জটিল কাজগুলো করে থাকে। একসময় এতে এআইয়ের ব্যবহার […]

মাস্টারদার ফাঁসির দিনে বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণের দাবি

মঙ্গলবার মাস্টারদার আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আলোচনা সভা ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে তার ৮৭তম প্রয়াণ দিবসে পালন করেছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এক বিবৃতিতে বলেন, “চট্টগ্রাম অস্ত্রাগার দখলসহ যুব বিদ্রোহের অগ্রনায়ক ছিলেন মাস্টারদা সূর্যসেন। দেশের মানুষের প্রতি প্রবল ভালোবাসা ও চরিত্রের বলিষ্ঠতায় তিনি তরুণদের আকৃষ্ট করেছিলেন। “সূর্যসেন […]

সতীর্থদের অকপট থাকার পরামর্শ রুটের

দুটি টেস্ট খেলতে এখন শ্রীলঙ্কায় আছে ইংল্যান্ড দল। এরপর যাবে ভারতে। সেখানে খেলবে চার টেস্ট, পাঁচ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে। যা শেষ হবে আগামী মার্চের একেবারের শেষ সপ্তাহে। সবগুলো সিরিজই হবে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে। দীর্ঘ তিন মাস ঘরের বাইরে বদ্ধ পরিবেশে থাকতে হবে ইংলিশ ক্রিকেটারদের। এমন পরিস্থিতিতে লম্বা সময় থাকলে মানসিক অবসাদ পেয়ে বসতে পারে, […]