মেয়র তাপসের নামে ফেইসবুক আইডি খুলে গ্রেপ্তার ২

এরা হলেন- মো. জাকারিয়া ও একরামুল হক রাজু। গত রোববার থেকে ধারাবাহিক অভিযানে রংপুর ও গাজীপুর জেলা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েববেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। মঙ্গলবার ডিএমপির গোয়েন্দা অফিস এলাকায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। […]
বঙ্গবন্ধু সাফারি পার্কে ফুটেছে উটপাখির ৪ ছানা

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, কয়েকদিন আগে ইনকিউবেটরে মাধ্যমে উটপাখির বাচ্চা ফুটিয়েছে পার্ক কর্তৃপক্ষ। এই প্রথমবার পার্কে ইনকিউবেটরে উটপাখির বাচ্চা হলো। পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজার মো. আনিসুর রহমান জানান, ২০১৩ সালে দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ছয়টি উটপাখি আনা হয় পার্কে। পরে পার্কের ইমু পাখির বেষ্টনীর পাশের বেষ্টনীতে রাখা হয় উটপাখিগুলো। কিছুদিন পর থেকেই নিয়মিত […]
ফেনীতে আগুনে পুড়ে যুবক নিহত

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, মঙ্গল বার দুপুরে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দক্ষিণ অলিপুর গ্রামের নুর নবীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করেন তারা। সোহাগ মধ্যম অলিপুর গ্রামের ছালে আহম্মদের ছেলে। ধলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার আহম্মদ বলেন, “মঙ্গলবার ভোরে নুর নবীর বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা খবর দিলে ফেনী থেকে ফায়ার সার্ভিসের […]
রাশিয়ায় অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন, শিশুসহ ৮ জনের মৃত্যু

সভের্দলভস্ক অঞ্চলের তদন্ত কর্মকর্তারা মৃতদের মধ্যে একটি শিশু আছে বলেও মঙ্গলবার জানিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে মামলা হয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আঞ্চলিক জরুরি সেবা মন্ত্রণালয় জানায়, দিবাগত রাত ৩টার দিকে ওই অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান; এরও ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। “৯ শিশুসহ ৯০ জনকে […]
নওগাঁয় ‘হতাশায় আত্মহত্যা’ কৃষকের

ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল জানান, তার ইউনিয়নের চমহাদেব গ্রামে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তছের আলী (৬৮) নামের ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ৬৮ বছর বয়সী তছেরের বাড়ি ওই গ্রামে। ইউপি চেয়ারম্যান বলেন , “তছের আলীর সংসারে এক ছেলে ও চার মেয়ে রয়েছে। তিন মেয়েকে বিয়ে দিলেও প্রতিবন্ধী এক ছেলে […]
শফীর মৃত্যুর মামলার তদন্তে বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ

মামলার তদন্ত সংস্থা পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগের বিশেষ সুপার ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) এবং ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে অন্তত ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করেন। পিবিআই কর্মকর্তা ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাটহাজারী মাদ্রাসায় জুনাইদ বাবুনগরীসহ ১৫ জনের সঙ্গে এবং বাবুনগর মাদ্রাসায় আরও ১২ জনের সঙ্গে […]
সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মঙ্গলবার সকালে সান্তাহার রেলস্টেশনের অদূরে মালশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাজী আসাদুল খন্দকার (৩২) আদমদিঘি উপজেলার সান্দিড়া গ্রামের প্রয়াত মকলেছুর রহমানের ছেলে। সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী বলেন, সকাল ৮টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রাম এলাকায় রেললাইনের উপর দিয়ে পার হচ্ছিলেন আসাদুল। “এই সময় ঘন কুয়াশার কারণে পার্বর্তীপুর থেকে রাজশাহীগামী উত্তরা […]
জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির একদিনের কর্মসূচি

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ১৯ জানুয়ারি ভোরে বিএনপির কেন্দ্রীয় ও সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করবেন দলের নেতাকর্মীরা। বিকাল ৩টায় হবে ভার্চুয়াল আলোচনা সভা। এছাড়া জিয়াউর রহমানের জীবন-কর্মের ওপর দলের […]
হল না খোলায় কুশপুতুল পুড়িয়ে ঢাবিতে বিক্ষোভ

মঙ্গলবার দুপুরে উপাচার্য বাসভবনের সামনে পূর্বঘোষিত এই কর্মসূচি পালন করেন প্রগতিশীল ছাত্র জোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। হল খোলা ছাড়াও করোনাভাইরাস মহামারীতে বিশ্ববিদ্যালয়ের সব বেতন-ফি মওকুফ এবং টিএসসি সংস্কারে বর্তমান অবকাঠামো না ভেঙে স্বতন্ত্র্য বজায় রাখারও দাবি জানান তারা। […]
কুড়িগ্রামে মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

মঙ্গলবার কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মন্তাজুল আলম (৩৬) রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি (সাতভিটা) গ্রামের সোলায়মান আলীর ছেলে। মামলার বিবরণে বলা হয়, বেকার ও মাদকাসক্ত মন্তাজুল আলমকে তার প্রথম স্ত্রী তালাক দেন। পরে ২০২০ সালের ২০ মার্চ দুপুরে মন্তাজুল দ্বিতীয় বিয়ে করার জন্য তার মা […]