বঙ্গবন্ধুর ম্যুরাল-ভাস্কর্যের নিরাপত্তার ব্যবস্থা আদালতকে জানালো পুলিশ

পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে উচ্চ আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে। অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (কনফিডেনশিয়াল) মো. হায়দার আলী খানের স্বাক্ষরে পাঠানো প্রতিবেদনটি মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়। […]
জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান আলী কবীর

এই কর্মকর্তাকে আগামী তিন বছরের জন্য সচিব পদমর্যাদা ও সুবিধা দিয়ে কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আলী কবীরকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের […]
মাদকের মামলায় পাপিয়া ও সুমনের বিচার শুরু

ঢাকার মহানগর অষ্টম বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম মঙ্গলবার দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন। এদিন আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে দেন বিচারক। নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা […]
ভারতে ৩ কৃষি আইনে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

মঙ্গলবার সুপ্রিম কোর্টের দেওয়া এ স্থগিতাদেশকে ক্ষমতাসীনদের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। গত বছরের সেপ্টেম্বরে পাস হওয়া বিতর্কিত এ কৃষি আইনগুলো বাতিলের দাবিতে ভারতের হাজার হাজার কৃষক এক মাসেরও বেশি সময় ধরে রাজধানী দিল্লির কাছে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন। সরকারের প্রতিনিধিরা বেশ কয়েকদফা কৃষক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেও […]
পুঁজিবাজারে সূচকে বড় উল্লম্ফন

এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় আড়াই শতাংশ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আড়াই শতাংশের বেশি সূচক বেড়েছে। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৪২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬১ দশমিক শূন্য ২ পয়েন্টে অবস্থান করছে। এই সূচক প্রায় সাড়ে ২৩ মাসের মধ্যে বেশি। এর আগে এর […]
খোকনের বিরুদ্ধে ‘অতি উৎসাহীদের’ মামলা প্রত্যাহার করতে বললেন তাপস

তিনি বলেছেন, “অতি উৎসাহী কিছু ব্যক্তি আমার বিনা অনুমতিতে (সাঈদ খোকনের বিরুদ্ধে) মামলা করেছে, আমি আশা করব তারা এই মামলাগুলো প্রত্যাহার করবে।” পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘সাকরাইন উৎসব’ উপলক্ষে মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশনের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তাপস। ফুলবাড়িয়া মার্কেটে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শনিবার ঢাকায় কদম ফোয়ারার সামনে মানববন্ধন […]
করোনাভাইরাস: ফের স্থগিত আয়ারল্যান্ড-আমিরাত ম্যাচ

এক বিবৃতি দিয়ে সোমবার বিষয়টি নিশ্চিত করে আমিরাত ক্রিকেট বোর্ড। এই ম্যাচের নতুন সূচি সম্পর্কে এখনও কিছু জানায়নি তারা। দুই দলের দ্বিতীয় ওয়ানডে মূলত হওয়ার কথা ছিল গত রোববার। কিন্তু আমিরাত দলের আলিশান শরাফু কোভিড-১৯ পজিটিভ হওয়ায় ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়। পরিবর্তিত সূচিতে মঙ্গলবারের ম্যাচটি হয়ে যায় দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচের আগেই আমিরাতের সব ক্রিকেটারের […]
সাভারে দেয়াল চাপায় শিশু নিহত

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জিরানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান। নিহত হ্যাপী আক্তার মিনা (১৩) কুষ্টিয়া জেলার পূর্ব রাতুলপাড়া এলাকার হাবিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। আহতরা হলেন- নিহত মিনার মা রেখা আক্তার, ঠাঁকুরগাওয়ের আলম ও আশুলিয়ার টেঙ্গুরি এলাকার সাজ্জাদ। ফায়ার সার্ভিস কর্মকর্তা […]
এবার সমন্বিত সাকরাইন উৎসব ঢাকা দক্ষিণের সব ওয়ার্ডে: তাপস

মঙ্গলবার দুপুরে সাকরাইন উৎসব পালন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, “ঐতিহ্যের সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা গড়ে তোলার রূপরেখা আমরা দিয়েছি, তারই আলোকে এবার পৌষ সংক্রান্তিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রথমবারের মতো কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে সমন্বিতভাবে পৌষ সাকরাইন তথা ঘুড়ি উৎসব […]
করোনাভাইরাস: বাড়ছে প্রিমিয়ার লিগ স্থগিতের দাবি

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর পর এ পর্যন্ত ২১ দফার পরীক্ষায় ফুটবলার ও স্টাফ মিলে মোট ২০৭ জন পজিটিভ হয়েছেন। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত স্থগিত হয়েছে পাঁচটি ম্যাচ। সবশেষ স্থগিত হয়েছে স্বাগতিক অ্যাস্টন ভিলা ও টটেনহ্যাম হটস্পারের বুধবারের ম্যাচটি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মৌসুম সাময়িকভাবে স্থগিতের জন্যে চাপ বাড়ছে। তবে কোনোরকম বিরতি ছাড়াই আসর চালিয়ে […]