ক্যাটাগরি

বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা পেশায় একজন উঠতি মডেল, অভিনেত্রী। পড়াশোনা করছেন ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগে। মহামারীর কারণে ব্যক্তিগত আয়োজনে তারা বিয়ে করেছেন বলে মঙ্গলবার এক ফেইসবুক স্ট্যাটাসে হাবিব জানান। ছবি: ফেইসবুক থেকে নেওয়া। তবে কবে বিয়ে করেছেন তা নিশ্চিত করেননি হাবিব; তার স্ত্রী শিফার ফেইসবুকে দেখা গেছে ৭ জানুয়ারি বিয়ের তথ্য হালনাগাদ করা […]

করোনাভাইরাস: একদিনে ১৬ মৃত্যু, ৭১৮ রোগী শনাক্ত

মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৭১৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৪ হাজার ২০ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ […]

পুনে থেকে ভারতজুড়ে টিকা পৌঁছানোর কাজ শুরু

আর এর মধ্য দিয়ে করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরুর কাজে নতুন গতি এল বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। রয়টার্স লিখেছে, মঙ্গলবার সকালে ইনডিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজে করে টিকার চালান ভারতের বিভিন্ন রাজ্যে পৌঁছানোর কাজ শুরু হয়।  আগামী ছয় থেকে আট মাসের মধ্যে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে ভারত সরকার, […]

লালমনিরহাটে প্রাথমিকের ছাত্রীকে ‘ধর্ষণ’: যুবক গ্রেপ্তার

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার রেজোয়ান আহমেদ (২৮) পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাধানাথ গ্রামের নুর হোসেনের ছেলে। পাটগ্রাম থানা ওসি সুমন কুমার মহন্ত বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।  গত শনিবার রাধানাথ গ্রামে এ ধর্ষণের ঘটনার অভিযোগ এনে সোমবার দুপুরে ওই কিশোরীর মা মামলার করেন। রাতে রেজোয়ানকে গ্রেপ্তার করা হয়।  […]

জমির বিরোধে সাতক্ষীরায় কৃষককে পিটিয়ে হত্যা

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দেয়াড়া মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কলারোয়া থানার ওসি খায়রুল কবির জানান। নিহত আমজেদ গাজী (৫১) ওই গ্রামের ওমর আলীর ছেলে। নিহতের ছেলে সুমন বলেন, “সকালে তার চাচাতো ভাইরা হঠাৎ করে তাদের উপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার বাবাকে মেরে ফেলে।” এ […]

তাপস-সাঈদের পরস্পরবিরোধী অভিযোগ নিয়ে দুদক নিশ্চুপ কেন, জানতে চান রিজভী

মঙ্গলবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই প্রশ্ন তুলেন। তিনি বলেন, “সরকারের মেগা মেগা দুর্নীতির মহাসাগর থেকে ছিটেফোঁটা চিত্র দুই-একজনের মুখ দিয়ে বেরিয়ে আসছে। সাঈদ খোকন বলছেন, মেয়র তাপস (ফজলে নূর তাপস) শত শত কোটি টাকা লুট করেছেন। অপরদিকে মেয়র তাপস বলছেন, শত শত কোটি টাকা লুট করেছেন সাঈদ খোকন। দুই […]

খালেদার খনি দুর্নীতি: অভিযোগ গঠন পিছিয়ে ২২ ফেব্রুয়ারি

মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন থাকলেও প্রধান আসামি খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন।  তা মঞ্জুর করে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ঠিক করে দেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের […]

যশোরে কনস্টেবলকে মারধরের অভিযোগ, আ.লীগ নেতা পুলিশ ‘হেফাজতে’

জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলছেন, যশোর পুলিশ লাইনসের কনস্টেবল ইমরান সোমবার রাত ৮টার দিকে শহরের পুরাতন কসবা এলাকার শহীদ মিনারে ‘মারধরের শিকার’ হন। তাকে পুলিশ লাইনস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের ‘হেফাজতে’ থাকা বাকি তিনজন আওয়ামী লীগ নেতা বিপুর অনুসারী বলে পুলিশ জানালেও তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ […]

আনুশকা-কোহলি’র কন্যা সন্তান

খেলা ও বিনোদন জগতের আলোচিত জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি’র সংসারে এল নতুন অতিথি। ১১ জানুয়ারি মধ্যাহ্নের পর মুম্বাইয়ের ‘ব্রিচ ক্যান্ডি হসপিটাল’য়ে তাদের কন্যা সন্তান জন্ম নেয়। আর সেই আনন্দ ছড়িয়ে দিতে কোহালি আশ্রয় নেন টুইটারের। তিনি লেখেন, “খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ বিকালে আমরা কন্যা সন্তানের আর্শীবাদে তুষ্ট হয়েছি। সকলের ভালোবাসা, প্রার্থণা ও […]

কোভিড-১৯: মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

তার এ পদক্ষেপ দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের নড়বড়ে ক্ষমতাকে খানিকটা শক্তিশালী এবং আগাম নির্বাচন করতে চাওয়া বিরোধীদের চাপকে কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখতে পারবে বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে মুহিদ্দিন আগামী কিছুদিনের জন্য পার্লামেন্ট স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন। জরুরি অবস্থার মধ্যে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে নির্বাচন হচ্ছে না বলেও নিশ্চিত করেছেন তিনি। পরিস্থিতি […]