নওগাঁয় মাঝির গলাকাটা লাশ উদ্ধার

বুধবার সকাল ১০টার দিকে বিষ্ণপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামের সামাদের মোড়ের আত্রাই নদীর তীরের এক ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুস সাত্তার (৫০) উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পার-নুরুল্লাবাদ গ্রামের ফজের আলীর ছেলে। এ ঘটনায় জানিয়ে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। “তাকে হত্যার কারণ […]
আত্মসমর্পণ করে জামিন পেলেন বাউল শিল্পী রিতা দেওয়ান

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও মো. নোমানের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন রিতা দেওয়ানের স্বামী মো. আশরাফুল ইসলাম। গতবছরের ২ ফেব্রুয়ারি রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের […]
ট্রাম্পের অভিশংসন: ভোটের জন্য প্রস্তুত ডেমোক্র্যাটরা

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত পাঁচ জন রিপাবলিকান সদস্য অভিশংসন উদ্যোগের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন। ট্রাম্পের মেয়াদের সাত দিন বাকি থাকার মধ্যেই এই রিপাবলিকানের বিরুদ্ধে তার অনুসারিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিদ্রোহ প্ররোচিত করার অভিযোগ এনে বুধবার প্রতিনিধি পরিষদে অভিশংসনের একটি অনুচ্ছেদের ওপর ভোটাভুটি হবে। ভোটে তা পাস হলে ট্রাম্পই হবেন যুক্তরাষ্ট্রে দুইবার অভিশংসিত হওয়া […]
৩০ পাউন্ড ওজন ঝরিয়ে ছিলেন টম হল্যান্ড

২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাওয়া ‘চেরি’ ছবিতে অভিনয়ের জন্য প্রথমে টম হল্যান্ডকে সাড়ে ১৩ কেজি ওজন কমাতে হয়েছিল। পরে ধীরে ধীরে আবার ওজন বাড়িয়ে ছিলেন তিনি। আর এই ছবিতে কাজের মাধ্যমে আবারও ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত পরিচালকদ্বয় অ্যান্থনি এবং জো রুসোর সঙ্গে কাজ করলেন ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। ছবির পরিচালক দ্বয়ের একজন জো রুসো ‘ডেডলাইন ডটকম’কে […]
গুলশানে ভবনে বিস্ফোরণ, একজনের মৃত্যু

গুলশান-২ এর ৯৩ নম্বর রোডে এমপোরি ফাইনানশিয়াল সেন্টার নামের ওই বহুতল ভবনে সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয় এবং এনসিসি ব্যাংকের বারিধারা শাখা রয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেলা দেড়টার দিকে ওই […]
আগের ফরমেও জমা দেওয়া যাবে এসিআর
নতুন ফরম প্রকাশ করে তাতে এসিআর দাখিলের নির্দেশ সংশোধন করে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক আদেশে নতুন তথ্য জানিয়েছে। এতে বলা হয়, “২০২০ সালের সকল বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন (এসিআর) দাখিলের ক্ষেত্রে বর্তমান ও পূর্ববর্তী উভয় ফরমই গ্রহণযোগ্য হবে।” এসিআরে আগের মত ২৫টি বিষয়ের মূল্যায়ন থাকলেও ৭ জানুয়ারি প্রকাশিত নতুন ফরমে নৈতিক ও সততাকে প্রাধান্য দেওয়া হয়েছে। […]
শিক্ষকদের টাইম স্কেল: হাই কোর্টে রিট নিষ্পত্তির নির্দেশ

সেজন্য হাই কোর্টে একটি বেঞ্চও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আদেশ পাওয়ার তিন সপ্তাহের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছে। তবে টাইম স্কেল ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ আপাতত স্থগিতই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার আদালত হাই কোর্টের আদেশটি স্থগিত করেছিল। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের […]
পি কে হালদারের ‘সহযোগী’ অবন্তিকা গ্রেপ্তার

বুধবার দুপুরে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল অবন্তিকাকে গ্রেপ্তার করে। প্রনব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পি কে হালদারের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলার তদন্তে অবন্তিকা বড়ালের সম্পৃক্ততা পাওয়া গেছে। এই কারণে তাকে […]
ধামরাইয়ে গৃহবধূ ধর্ষণের মামলায় কবিরাজ গ্রেপ্তার

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে ধামরাইর চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে সালাম খোলজার নামের ওই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেন। সালাম (৪৫) চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ওয়ারেজ আলীর ছেলে। পরিদর্শক কামাল বলেন, “ওই গৃহবধূ মঙ্গলবার সালামের কাছে চিকিৎসা নিতে যান। এ সময় সালাম ওই নারীকে কৌঁশলে ঘরের ভেতরে নিয়ে যায় এবং […]
ক্ষতিকর রঙ দিয়ে চকলেট-ললিপপ, গ্রেপ্তার ৫

বুধবার কামালবাগের ‘সোবেল লজেন্স ফ্যাক্টরি’ নামের একটি কারাখানায় অভিযান চালিয়ে এর মালিক সোহেল ব্যাপারী এবং কর্মচারী জাহের দফাদারকে গ্রেপ্তার করা হয়। পরে পাশেই ‘আবির, কবির ও সহিদ লজেন্স নামে তিনটি কারখানায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে আব্দুস সালাম, তারেক ও ইয়াসিন নামে তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, এসব […]