জামালপুরে বাস চাপায় চাচা-ভাতিজার মৃত্যু

বুধবার সকালে সরিষাবাড়ী-দিগপাইত সড়কের পপুলার মোড়ে এ দুর্ঘটনায় নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ (১৪) এবং মোজাম্মেল হোসেনের ছেলে শ্রমিক সাইদুল (২০)। সাইদুল সম্পর্কে আকাশের চাচা হন। সরিষাবাড়ি থানার ওসি ফজলুল করিম জানান, সকাল ৭টায় সরিষাবাড়ী পৌরসভার পপুলার মোড়ে দিগপাইত থেকে তারাকান্দিগামী একটি ট্রাককে […]
চোট-জর্জর ভারত, মাঠে নামতে তৈরি শেবাগ!

ভারতের অস্ট্রেলিয়া সফরে চোটের থাবা শুরু হয় সিরিজ শুরুর আগেই। পুরো সফর থেকে ছিটকে যান অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। প্রথম টেস্টের পর দল হারায় আরেক অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে, দ্বিতীয় টেস্টের মাঝপথে উমেশ যাদবকে। তৃতীয় টেস্টের আগে চোট পেয়ে সফর শেষ হয় লোকেশ রাহুলের, এই টেস্টেই চোট পেয়ে বাইরে চলে যান রবীন্দ্র জাদেজা। তলপেটের ব্যাথায় […]
বরগুনা পৌর মেয়রকে আ.লীগ থেকে ‘বহিষ্কারের’ ঘোষণা

পৌর মেয়র শাহাদাত হোসেনকে বহিষ্কার করে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা আওয়ামী লীগ। পাশপাশি বহিষ্কারের সিদ্ধান্ত শহরে মাইকিং করেও জানানো হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে দলীয় মনোয়নপ্রাপ্ত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দলের […]
ট্রাম্পের ইউটিউব চ্যানেল এক সপ্তাহ স্থগিত

মঙ্গলবার টুইটারে এক ঘোষণায় ইউটিউব জানিয়েছে, ‘নতুন করে সহিংসতার শঙ্কা থাকায়’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চ্যানেল তারা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখছে। ইউটিউবের ঘোষণায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা সাম্প্রতিক একটি ভিডিও তাদের একটি নীতিমালা ভঙ্গ করেছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়মের ভুয়া অভিযোগ আনা হয়েছিল ট্রাম্পের কয়েকটি […]
সংঘাতে মৃত্যু: চট্টগ্রামে কাউন্সিলর প্রার্থী আটক, মামলা

নিহত আজগর আলী বাবুলের ছেলে নগরীর ডবলমুরিং থানায় এই মামলা করেছেন বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) শ্রীমা চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। মামলাটি তদন্ত করবে নগর গোয়েন্দা পুলিশ।” এদিকে সংঘর্ষের পর গভীর রাত পর্যন্ত মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী […]
খুলনায় ছুরিকাঘাতে ডিবি পুলিশের ‘সোর্স’ নিহত
মঙ্গলবার রাত ১১টায় নগরীর বান্দাবাজার এলাকায় এ ঘটনায় আহত আরও দুইজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে লবনচরা থানার ওসি সমীর কুমার সরদার জানিয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৩৫) এর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ওসি সমীর জানান, মঙ্গলবার রাতে তিনজন সোর্স মহানগর ডিবি পুলিশের একটি দল নিয়ে ইয়াবা ক্রেতার ছদ্মবেশে লবনচরার বান্দাবাজার এলাকার বাহাদুর লেনে […]
খুলনায় ছুরিকাঘাতে ডিবি পুলিশের সোর্স নিহত
মঙ্গলবার রাত ১১টায় নগরীর বান্দাবাজার এলাকায় এ ঘটনায় আহত আরও দুইজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে লবনচরা থানার ওসি সমীর কুমার সরদার জানিয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৩৫) এর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ওসি সমীর জানান, মঙ্গলবার রাতে তিনজন সোর্স মহানগর ডিবি পুলিশের একটি দল নিয়ে ইয়াবা ক্রেতার ছদ্মবেশে লবনচরার বান্দাবাজার এলাকার বাহাদুর লেনে […]
কেরানীগঞ্জে অস্ত্রসহ ৫ ‘ডাকাত’ গ্রেপ্তার

মঙ্গলবার রাতে ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর র্যাব-১০ এর অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগের রাতে উপজেলার কালিগঞ্জ পশ্চিম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, ভোলা জেলার সদর উপজেলার মো. শামীম (২৪), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মো. শাহজালাল হাওলাদার (২৪), একই জেলার সদর উপজেলার মো. ফয়সাল (২২), মো. সম্রাট সরদার (২১) […]
ট্রাম্পকে সরাতে ২৫তম সংশোধনী প্রয়োগের প্রস্তাব নাকচ করলেন পেন্স

রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে চিঠি দিয়ে মঙ্গলবার তিনি বিষয়টি জানিয়েছেন। গত সপ্তাহে ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রে কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার পর সোমবার ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ভাইস প্রেসিডেন্ট পেন্সকে সংবিধানের ২৫ তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর প্রস্তাব তোলে। ওই প্রস্তাব নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি পরিষদের ভোটের […]
ট্রাম্পকে অপসারণের বিরোধিতা ভাইস প্রেসিডেন্ট পেন্সের

মঙ্গলবার নিজের এই বিরোধিতার কথা তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে জানিয়েছেন। গত সপ্তাহে ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রে কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার পর সোমবার ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ভাইস প্রেসিডেন্ট পেন্সকে সংবিধানের ২৫ তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর প্রস্তাব উত্থাপন করে। এর মধ্যে ২৫ তম সংশোধনীর প্রস্তাবটি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি […]