ক্যাটাগরি

কিশোরদের অ্যাকাউন্টে গোপনতা আরও বাড়ালো টিকটক

আগের মতো আর যে কেউ চাইলেই ভিডিও দেখতে বা মন্তব্য করতে পারবেন না। শুধু কিশোর বয়সীরা যাকে বন্ধু তালিকায় ঠাঁই দেবেন, তারাই পারবেন ভিডিও দেখতে ও মন্তব্য করতে। কিশোর বয়সীদের অ্যাকাউন্টও আর অন্য ব্যবহারকারীদেরকে দেখানো হবে না। প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ বলছে, কোনো কিশোর বয়সী যদি নিজ ভিডিও পাবলিক করে দেন, সেক্ষেত্রেও নিয়মগুলোর ব্যতিক্রম হবে […]

সোসিয়েদাদ ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি

কোর্দোবায় বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় ফাইনালে ওঠার লড়াইয়ে সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে কোচ রোনাল্ড কুমান জানিয়েছিলেন, গত শনিবার লা লিগায় গ্রানাদার বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচের পর মেসিসহ কয়েক জন খেলোয়াড়ের অল্প কিছু সমস্যা আছে। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অনুশীলনে ছিলেন মেসি। তবে বুধবার অনুশীলনে দেখা […]

রোহিঙ্গা সঙ্কট নিয়ে চীনের মধ্যস্থতায় বৈঠক ১৯ জানুয়ারি

এক বছর পর চীনের আয়োজনে এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে বুধবার সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, “ঢাকায় বৈঠকটি হবে। চাইনিজ প্রতিনিধি থাকবে, মিয়ানমারের প্রতিনিধি থাকবে এবং আমাদের প্রতিনিধি থাকবে। “সচিব লেভেলের, ওদের (মিয়ানমার) ডেপুটি মিনিস্টার লেভেল। আমরা আশা করছি, এটা খুবই ফলপ্রসূ হবে। আমরা এখনও আশায় বুক বেঁধে আছি।” ২০১৭ […]

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নছিমনের ৭ আরোহী নিহত

বুধবার সন্ধ্যার পর ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে শৈলকুপা উপজেলার মদনডাঙ্গায় এই দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। নিহতরা সবাই নছিমনের আরোহী বলে জানান এসপি মুনতাসিরুল ইসলাম।

এমপোরি সেন্টার: ‘এসি মেরামতের সময়’ ছাদে ও ভিসা সেন্টারে একসঙ্গে বিস্ফোরণ

বুধবার বেলা ১টা ৪০ মিনিটের পর গুলশান-২ সেকশনের ৯৩ নম্বর রোডের ওই ভবনে বিকট বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ছয়জন। ১৪ তলা এমপোরি ফাইনানশিয়াল সেন্টারের নিচতলাতেই সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং সেন্টার। এছাড়া এনসিসি ব্যাংকের বারিধারা শাখাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে সেখানে।  শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসর বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গুলশানে সংযুক্ত আরব আমিরাতের […]

এমপোরি সেন্টার: এসি মেরামতের সময় ছাদে ও ভিসা সেন্টারে একসঙ্গে বিস্ফোরণ

বুধবার বেলা ১টা ৪০ মিনিটের পর গুলশান-২ সেকশনের ৯৩ নম্বর রোডের ওই ভবনে বিকট বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ছয়জন। ১৪ তলা এমপোরি ফাইনানশিয়াল সেন্টারের নিচতলাতেই সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং সেন্টার। এছাড়া এনসিসি ব্যাংকের বারিধারা শাখাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে সেখানে।  শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসর বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গুলশানে সংযুক্ত আরব আমিরাতের […]

অবৈধ সম্পদ: সাত খুনের ফাঁসির আসামি নুর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

বুধবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরার কাছে  দুই আসামির বিরুদ্ধে দুই মামলায় সাক্ষ‌্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জুলফিকার আলী। জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবীরা জেরার জন্য সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ১১ ফেব্রুয়ারি জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন রাখেন। আদালতের পেশকার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, […]

মহামারীর ১০ মাসে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বেড়েছে ৬৫%

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য উঠে এসেছে। বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার আগে গত বছর ফেব্রুয়ারি নাগাদ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ছিল ৫৭ লাখ ৪৩ হাজার। ডিসেম্বরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ লাখ ২২ হাজারে। সে হিসাবে মহামারীর মধ্যে মার্চ থেকে ডিসেম্বর নাগাদ ১০ মাসে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বেড়েছে […]

মহামারীকালে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বেড়েছে ৩৮ লাখ

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য উঠে এসেছে। বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গত ২০১৯ সালের ডিসেম্বরে ব্রডব্যান্ড ইন্টারেনট সংযোগ ছিল ৫৭ লাখ ৪২ হাজার। ২০২০ সালের ডিসেম্বর নাগাদ এই সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ লাখ ২২ হাজারের বেশি। সে হিসেবে গত এক বছরে বেড়েছে ৩৭ লাখ ৮০ হাজার। ২০১৮ সালের ডিসেম্বরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ছিল […]

‘শার্প গ্লাভম্যান’ জন ওয়ার্ড আর নেই

এক বিবৃতি দিয়ে ওয়ার্ডের মৃত্যুর সংবাদ জানিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট। দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও চোটজর্জর ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে খুব বেশি খেলতে পারেননি ওয়ার্ড। ১৯৬৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত নিউ জিল্যান্ডের হয়ে খেলেন মাত্র আটটি টেস্ট। ক্যান্টারবুরির হয়ে নিয়মিত কিপারের দায়িত্ব পালন করা ওয়ার্ড ৯৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। দুর্দান্ত এক উইকেটকিপার হিসেবে তাকে মনে […]