ক্যাটাগরি

গুয়ার্দিওলার সাফল্যের মন্ত্র

সব প্রতিযোগিতা মিলে টানা ছয় ম্যাচ জিতেছে সিটি, মৌসুমে যা তাদের সর্বোচ্চ টানা জয়। প্রিমিয়ার লিগে বুধবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে হারাতে পারলে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সিটির ব্যবধান হবে ৪ পয়েন্ট। ম্যাচও একটি হাতে থাকবে তাদের। আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে খেলার ধরনের পার্থক্য বোঝাতে গিয়ে ‘কম দৌড়ানোর’ মন্ত্রে সাফল্য পাওয়ার কথা বলেন […]

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় নারী নিহত

নিহত জরিনা বেগম (৫০) সদর উপজেলার জগারচর গ্রামের মো. ইনু খানের স্ত্রী। সদর উপজেলার হরিদাসপুর গ্রামের নিমতলায় ঢাকা-খুলনা মহাসড়কে বুধবার বিকাল পৌনে ৪টার দিকে তিনি নিহত হন বলে সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান। তিনি বলেন, উপজেলার হরিদাসপুর গ্রামে জামাতার বাড়ি বেড়ানোর পর বিকালে জরিনা বেগম বাড়ি ফিরছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় পিকআপটি […]

টিকার ভুয়া তথ্য ঠেকাতে গুগলের ৩০ লাখ ডলারের তহবিল

মঙ্গলবার এই তহবিল চালু করার পর এক ব্লগ পোস্টে গুগল বলেছে, কোভিড-১৯ এর টিকাদান প্রক্রিয়ার বিষয়ে ভুয়া তথ্যের সত্যতা যাচাইয়ে সংবাদমাধ্যমকে সমর্থনের লক্ষ্যেই “কোভিড-১৯ ভ্যাকসসিন কাউন্টার মিসইনফরমেশন ওপেন ফান্ড” চালু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি আরও বলেছে, “প্রাকৃতিকভাবেই বিশ্বে কোভিড-১৯ তথ্যের মহামারী চলছে, জনগোষ্ঠীকে লক্ষ্য বানাতে ভুয়া তথ্য ব্যবহার করা হচ্ছে।” “কিছু গবেষণা এমনটাও ইঙ্গিত দিচ্ছে যে, […]

ওয়াসা এমডি তাকসিমের কাজে ফের আদালতের উষ্মা

আদালত বলেছে, রায় বাস্তবায়নে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদক্ষেপ খুবই ধীরগতিসম্পন্ন। এভাবে চলতে থাকলে বুড়িগঙ্গার দূষণ কোনোদিন বন্ধ হবে না, বরং রায় অকার্যকর হয়ে যাবে। তাই আগামী ২১ জানুয়ারির মধ্যে তাকসিম খানকে রায় বাস্তবায়নের সুনির্দিষ্ট পদক্ষেপ-পরিকল্পনা হলফনামা করে দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত।  বুড়িগঙ্গার দূষণ রোধ সংক্রান্ত চলমান (কন্টিনিউয়াস মেন্ডামাস) একটি মামলায় রায় বাস্তবায়নের প্রতিবেদনে শুনানির […]

দিহান মাদক নিয়েছিলেন কি না, পরীক্ষার নির্দেশ

মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামানের আবেদনে ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা বুধবার এ আদেশ দেন। আবেদনে বলা হয়, “আসামি দিহান সেদিন কোনো মাদক সেবন করেছিলেন কি না- তা জানার জন্য ডোপ টেস্ট করা প্রয়োজন। এছাড়া যৌন উত্তেজক কোনো ওষুধ তিনি সেবন করেছিলেন কি না, করে থাকলে তা কোন ধরনের […]

‘জোড়াতালি দিয়ে’ চলছে কুষ্টিয়ায় মেডিকেল শিক্ষা

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরোয়ার জাহান বলেন, কলেজের নয়টি ব্যাচের মধ্যে চারটি শেষ হয়েছে। পাস করা শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবার পেশায় যোগ দিয়েছেন। “কিন্তু এই শিক্ষা জোড়াতালি দেওয়া। হাসপাতালের অভাব তো আছেই। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা যেমন ঝুঁকিপূর্ণ জীবন-যাপন করছেন তেমনি শিক্ষাদানসহ একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে স্থান সংকটের কারণে।” তিনি এ পরিস্থিতির দ্রুত সমাধান দাবি […]

দীপ্ত টিভিতে নতুন তুর্কি ধারাবাহিক ‘‌এলিফ‘‌ 

দীপ্ত টিভির অভিজ্ঞ ডাবিং টিমের আন্তরিক পরিচর্যায়ে গল্পটি হয়ে উঠেছে আরো প্রাণবন্ত ও আকর্ষণীয়। অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন জান্নাতুল ফেরদৌস চৌধুরী, ইব্রাহিম খলিল, তানজিনা রহমান বর্ণা, মোঃ ফরহাদ হোসেন পাভেল, শামীমা সুলতানা ও শামীমা আক্তার।   এই সিরিজে দেখা যাবে- “এলিফ এক দুঃখী বালিকার অশ্রুঝরা গল্প। নানা চড়াই উৎরাই পেরিয়ে নিজ বাড়ীতেই যাকে […]

মেয়র হলে তরুণদের চাকরি দিতে উদ্যোগী হবেন শাহাদাত

বুধবার গোসাইলডাঙ্গা ও দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠাকালে ও সম্প্রসারণের সময় বিভিন্নভাবে স্থানীয় বাসিন্দদের জমি অধিগ্রহণ করা হয়েছিল। দেশের স্বার্থে বন্দরের জন্য অনেককে নিজেদের বসতবাড়ি ছাড়তে হয়েছে। “এতে বন্দর এলাকার স্থায়ী বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অথচ এখনও বন্দর এলাকায় সুশিক্ষিত হাজার হাজার […]

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে হবে। তার আগে আগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে ৪২তম বিসিএসের এমসিকিউ পরীক্ষা হবে। বুধবার পিএসসির এই দুটি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে। দুই বিসিএসের পরীক্ষার […]

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ক্ষেপণাস্ত্র মহড়ায় ইরান

বুধবার ইরান এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি। মধ্যপ্রাচ্যে বৃহৎ ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকা অন্যতম দেশ ইরান। যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু মোকাবেলায় এই অস্ত্রকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে বিবেচনা করে দেশটি। পশ্চিমারা ইরানের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলেই মনে করে। মাকরান নামের রণতরী তৈরি করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, […]