ক্যাটাগরি

মেসিদের পাশে আক্রমণে আরও শানিত ডি ইয়ং

আয়াক্সের হয়ে দারুণ সফল দুটি মৌসুম কাটিয়ে প্রত্যাশার ডালি সাজিয়ে ডি ইয়ং ২০১৯ সালে পাড়ি জমান কাম্প নউয়ে। কিন্তু সাড়ে সাত কোটি ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দিয়ে শুরুটা মোটেও ভালো ছিল না তার। তবে কোচ রোনাল্ড কুমান তাকে আরও সামনে উঠে আক্রমণে বাড়তি ভূমিকা রাখার সুযোগ দেওয়ার পর থেকে নিজেকে মেলে ধরতে শুরু করেছেন […]

বাছাইয়ের হোম ম্যাচ ‘হোমেই’ চায় বাংলাদেশ

গত ডিসেম্বরে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটি ৫-০ গোলে হেরেছিল তারা। ওই ম্যাচের পর কোচ জেমি ডে কাতার থেকে ইংল্যান্ডে ফিরেছিলেন। আগামী বৃহস্পতিবার কোচ ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। “কোচ আগামীকাল আসছেন। নিয়ম অনুযায়ী তিনি ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন। এরপর […]

টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা চায় সংসদীয় কমিটি

সরকারের নিয়ন্ত্রণ ও নিবিড় ব্যবস্থাপনায় করোনাভাইরাসের টিকা জেলা সরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত সাধারণ মানুষের কাছে যাতে নির্বিঘ্নে পৌঁছায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি […]

৫০ হাজার টন গম, ৩০ হাজার টন ডিজেল কেনার প্রস্তাবে সায়

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে আগামী ছয় মাসের জন্য ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিডেট থেকে সরকারি পর্যায়ে ১০৭ কোটি ৭২ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানিরও অনুমোদন দেওয়া হয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে […]

রিজার্ভ চুরি: প্রতিবেদনের জন্য ৪৬ বারের মতো সময় নিল সিআইডি

বুধবার ধার্য দিনেও তদন্ত প্রতিবেদন দিতে দেয়নি সিআইডি। এজন্য ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আগামী ১৭ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ রেখেছেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য ৪৬ বারের মতো সময় নিয়েছে তদন্ত সংস্থা। সংশ্লিষ্ট আদালত পুলিশ কর্মকর্তা এসআই মোতালেব হোসেন এ তথ্য জানিয়েছেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ […]

ব্রাজিলে ট্রায়ালে চীনা টিকার কার্যকারিতা মিলল ৫০.৪%

মঙ্গলবার গবেষকদের জানানো এ হার গত সপ্তাহে ট্রায়ালের আংশিক ফলে পাওয়া কার্যকারিতার তুলনায় কম হলেও নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোর অনুমোদন পাওয়ার জন্য যথেষ্ট, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কোভিড-১৯ মহামারীতে বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখা ব্রাজিলের সরকার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যে দুটি টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সিনোভ্যাকের এ ‘করোনাভ্যাক’ তার একটি হওয়ায় ট্রায়ালের এ ফলকে ব্রাজিলের […]

মামলা-হুলিয়ায় আন্দোলন দমানো যাবে না: ফখরুল

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুরে এক মানববন্ধনে তিনি বলেন, “আজকে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তা নতুন কোনো ঘটনা নয়। এদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রায় ১২ বছর ধরে এখানে অত্যাচার-নিপীড়ন-নির্যাতনের একটা স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। তারা মনে করছে যে, […]

গাজীপুরে কলেজছাত্রীর ‘অভিমানে আত্মহত্যা’

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: জাহিদুল ইসলাম জানান, টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকায় মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মৃত তাসমিন সাহারা নিশাত (১৭) ওই এলাকার সুমন মিয়ার মেয়ে এবং রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। তাসনের বাবা সাংবাদিকদের জানান, ঘটনার দিন তার মেয়ে নিশাত দীর্ঘসময় মোবাইল ফোনে কথা বলছিল। […]

ক্যাপিটলে দাঙ্গার পর ৩ ডেমোক্র্যাট সদস্যের করোনাভাইরাস পজিটিভ

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য বনি ওয়াটসন কোলম্যান, প্রমিলা জয়পাল ও ব্র্যাড স্নাইডার তাদের করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে বলে নিশ্চিত করেছেন। গত বুধবার কংগ্রেস ভবনে হামলার সময় আত্মরক্ষার্থে এ তিনজন সুরক্ষিত কক্ষে আশ্রয় নিয়েছিলেন। নজিরবিহীন ওই হামলা এবং তারপর নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়ায় এক পুলিশ সদস্যসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বিবিসি জানিয়েছে, বুধবারের […]

উল্লম্ফনের পরদিনই বড় দরপতন পুঁজিবাজারে

বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৯১ দশমিক শূন্য ১ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ কমে ৫ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে প্রায় শেয়ারের সাধারণ সূচক প্রায় আড়াই শতাংশ বেড়ে যায়। রাতেই এক মাসের মধ্যে ৫০ শতাংশের বেশি ওঠানামা করা […]