ক্যাটাগরি

পি কে হালদারের ‘সহযোগী’ অবন্তিকা দুদকের রিমান্ডে

বুধবার দুপুরে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে অবন্তিকাকে গ্রেপ্তার করার পর তাকে জজ আদালতে হাজির কর তিন দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন। সেই আবেদনের শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।  অবন্তিকার পক্ষে দুই জন আইনজীবী রিমান্ড শুনানিতে অংশ নিতে ওকালতনামা দাখিল […]

উডুক্কু গাড়ির ধারণা দেখালো জিএম

উডুক্কু যানের এই ধারণাকে “ভবিষ্যতের ব্যক্তিগত যাতায়াত ব্যবস্থার পুনঃকল্পনা” বলেছেন জিএম-এর এক জেষ্ঠ্য নির্বাহী কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলছে, এক যাত্রীবাহী ক্যাডিলাক উডুক্কু যানটি মূলত উল্লম্বভাবে ওঠানামা করতে পারা (ভিটিওএল) ড্রোন। এক বাড়ির ছাদ থেকে অন্য বাড়ির ছাদে ঘন্টায় সর্বোচ্চ ৫৫ মাইল বেগে যাত্রী বহন করতে পারবে এটি। উডুক্কু যানটি পুরোপুরি স্বয়ংক্রিয় এক বৈদ্যুতিক […]

মোশাররফ করিমের ‘ডিকশনারি’ মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ব্রাত্য বসু। মুক্তির দিনক্ষণ চূড়ান্তের বিষয়টি কলকাতার দৈনিক আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ছবির অভিনেত্রী নুসরাত জাহান। এ চলচ্চিত্রে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরক্রান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার চরিত্র নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন জানিয়েছে, […]

বড়পুকুরিয়া কয়লা খনি মামলা: সাবেক ছয় এমডিসহ ২২ জন কারাগারে

দিনাজপুর জেলা বিশেষ জজ মাহমুদুল করিম বুধবার তাদের জামিনের আবেদন প্রত্যাখ্যান করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলায় অভিযোগপত্রের আসামি ২৩ জন হলেও এক সাবেক এমডি মাহবুবুর রহমান মারা যাওয়ায় তার নাম বাদ দেওয়া হয়েছে। দুদকের পিপি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত আগামী ৭ ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য করেছে। […]

শীতার্তদের সহায়তায় প্রাণের সঙ্গী অভিনেতা ফজলুর রহমান বাবু

প্রাণ গ্রুপের কোমল পানীয় ‘প্রাণ আপ’ এর সৌজন্যে ‘ছড়াই ভালবাসার উঞ্চতা- সিজন ৩’ এর অংশ হিসেবে আগামী ২০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি এই কর্মসূচি চলবে। বুধবার ঢাকার বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অভিনেতা ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক পলাশ এবারের ক্যাম্পেইনে অংশ নেবেন, তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত […]

টেস্টে ফিরছেন ম্যাথিউস

দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সিরিজের জন্য গত ডিসেম্বরে একসঙ্গে টেস্ট দল ঘোষণা করা হয়েছিল। তবে হ্যামস্ট্রিং চোটের কারণে দলে থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরে মাথিউসের না থাকার বিষয়টি তখনই জানানো হয়েছিল। গত বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন তিনি। সেই দলে কিছু রদবদল করে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বুধবার ২২ সদস্যের স্কোয়াড […]

হবিগঞ্জে বিরোধের জেরে হত্যা, আটক ২

উপজেলার বাংলাবাজার এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির জানান। নিহত আলমীগর মিয়া বাহুবলের পুটিজুরি ইউনিয়নের আহমদপুর গ্রামের আফতাই মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটকের কথা জানালেও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ। ওসি বলেন, “নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রাম থেকে ওয়াজ শুনে বাড়ি […]

প্রিয় প্রতিপক্ষ বলেই জোর আশায় মিরাজ

সবশেষ ১০ ওয়ানডেতে এই অফ স্পিনার নিতে পেরেছেন কেবল ৬ উইকেট, পাঁচটিতেই ছিলেন উইকেটশূন্য। মাঠের এই বিবর্ণ চেহারা ছাপ ফেলেছে তার মনেও, খুব একটা খুশি নন নিজের পারফরম্যান্সে। কোভিড বিরতির পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ও প্রেসিডেন্টস কাপে তার পারফরম্যান্সে দেখা গেছে উত্থান-পতন। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর অভিযানে সবচেয়ে কাঙ্ক্ষিত প্রতিপক্ষই পেয়েছেন মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবিয়ানদের […]

করোনাভাইরাস: এক দিনে ১৪ মৃত্যু, নয় সপ্তাহে সবচেয়ে কম

সবশেষ গত ১২ নভেম্বর এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ১৩ জনের মৃত্যুর খবর এসেছিল। আর ১৪ নভেম্বর এর সমান, অর্থাৎ ১৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৮৩৩ জনের মৃত্যু হল। […]

শীর্ষ লিগে ফিরল শাপেকোয়েনসে

নিজেদের মাঠে মঙ্গলবার রাজ্য প্রতিপক্ষ ফিগেইরেন্সেকে ২-১ গোলে হারিয়ে ৪ ম্যাচ হাতে রেখে সেরি ‘বি’ লিগের শীর্ষ চারে থাকা নিশ্চিত করে শাপেকোয়েনসে। সেই সঙ্গে নিশ্চিত হয় তাদের শীর্ষ লিগে ওঠা। ২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলতে মেদেলিন যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছিল […]