যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল করোনাভাইরাসে আক্রান্ত
মাইনুল হোসেন খান নিখিল। বৃহস্পতিবার তিনি নমুনা পরীক্ষার ফল পান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আওয়ামী লীগের যুব সংগঠনটির প্রচার সম্পাদক জয়দেব নন্দী। তিনি বলেন, “সোমবার থেকে তিনি (নিখিল) শরীরে জ্বর অনুভব করছিলেন। গতকাল করোনাভাইরাসের টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলেন। আজ পজেটিভ রিপোর্ট পেয়েছেন।” নিখিল চিকিৎসকের পরামর্শে বাসায়ই ‘আইসোলেশনে’ রয়েছেন জানিয়ে জয়দেব বলেন, “তার শরীরের অবস্থা […]
আ. লীগ-বিদ্রোহীদের দ্বন্দ্বে উত্তপ্ত চট্টগ্রামের ভোটের মাঠ

করোনাভাইরাস মহামারীতে সাড়ে নয় মাস আটকে থাকার পর গত শুক্রবার এই সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শুরু হওয়ার চার দিনের মাথায় মঙ্গলবার রাতে নগরীর পাঠানটুলিতে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দলটির একজন কর্মী নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে সংঘাত এড়ানো এবং মেয়র পদে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের তালিকা করে […]
সুপ্রিম কোর্টেও দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের সাজা বহাল

দক্ষিণ কোরিয়ার প্রথম এ নারী প্রেসিডেন্ট প্রথমে ৩০ বছরের কারাদণ্ড পেলেও গত বছরের জুলাইয়ে আপিলের পর তার সাজা কমিয়ে ২০ বছর করা হয়েছিল। বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্ট ওই সাজাই বহাল রাখে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ব্যাপক দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে ক্ষমতাচ্যুত পার্কের এক হাজার ৮০০ কোটি ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) জরিমানার রায়ও বহাল […]
নড়াইলে হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকালে ছানোয়ার হোসেন মোল্লা (৭০) নামে সাবেক এই ইউপি সদস্যর মৃত্যু হয় বলে নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াস হোসন জানান। ছানোয়ার সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের সাবেক সদস্য ও ভুমুরদিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মাহবুর রহমান অভিযোগ করেন, গত ১০ জানুয়ারি তার বাবা বাড়ি থেকে নড়াইল শহরের দিকে যাওয়ার পথে […]
২০২২ ডিসেম্বরের মধ্যে ঢাকা-কক্সবাজার পথে ট্রেন: মন্ত্রী

মন্ত্রী বৃহস্পতিবার কক্সবাজারে রেলওয়ে স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘোষণা দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নূরুল ইসলাম সুজন বলেন, “আগামী বছরেই মানুষ কক্সবাজারে ট্রেনে করে আসতে পারবে। সরকারের দশটি মেগা প্রকল্পের মধ্যে দুটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের। যার একটি হচ্ছে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প।” প্রকল্পের পরিকল্পনা নিয়ে মন্ত্রী […]
চাঁদপুরের সেই কিশোরী মা ও তার শিশুকে স্বামীর জিম্মায় দিতে বললো হাই কোর্ট

কিশোরীর স্বামীর আবেদনের শুনানির করে কিশোরীর মতামত জেনে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। হাই কোর্টের নির্দেশে এদিন গাজীপুরের শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধানে শিশুসহ ওই কিশোরীকে আদালতে হাজির করা হয়। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. […]
বেসরকারি উদ্যোগে টিকা দিতে নীতিমালা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার সচিবালয়ে করোনাভাইরাসের টিকার প্রয়োগ পরিকল্পনা নিয়ে আয়োজিত সভা শেষে তিনি এ কথা বলেন। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকার মধ্যে ৫০ লাখ ডোজ বাংলাদেশে আসার কথা রয়েছে ২৫ জানুয়ারির মধ্যে। সবকিছু ঠিক থাকলে টিকা প্রয়োগ শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বাংলাদেশ সরকারকে এই টিকা সরবরাহ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারি থেকে […]
‘জুনিয়রদের নির্যাতন,’ খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর শাস্তি

এছাড়া শিক্ষকদের সঙ্গে ‘গুরুতর অসদাচরণ’ করায় আরও দুইজনকে সাজা দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব মো. শরীফ হাসান লিমন জানিয়েছেন। তিনি বলেন, বুধবার তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মশিউর রহমান রাজা ও রাজ বর্মণ বিধানকে দুই বছরের জন্য আর মিনহাজুর রহমানকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার […]
‘ইন্টারনেট প্রতিষ্ঠানের হাতে অনেক ক্ষমতা’-ডরসি

১৩টি টুইটে ডরসি বলেছেন, অনলাইন বক্তৃতার ফলে বাস্তব বিশ্ব ক্ষতিগ্রস্থ হলে পদক্ষেপ নেওয়া উচিত, যদিও অ্যাকাউন্ট নিষিদ্ধ করার বিষয়টি বিভেদমূলক এবং “একটি নজির তৈরি করলেও আমি মনে করি এটা বিপজ্জনক।” প্রতিবেদনে সিএনবিসি জানিয়েছে, ডরসি আরও লিখেছেন, টুইটারের মতো একটি প্রতিষ্ঠান যদি এমন সিদ্ধান্ত নেয়, যা মানুষ পছন্দ করছেন না, তাহলে তারা অন্য কোথাও গিয়ে এর […]
পি কে হালদারের ‘৬২ সহযোগীর’ খোঁজ পেয়েছে দুদক
ইতোমধ্যে তাদের মধ্যে থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে বৃহস্পতিবার দুদক সচিব মু আনোয়ারুল হাওলাদার বলেন, হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধানে এখন পর্যন্ত পি কে হালদারের সঙ্গে সংশ্লিষ্টতায় এই ৬২ জনের নাম পেয়েছেন অনুসন্ধান কর্মকর্তা। দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান এই অনুসন্ধান করছেন। এক প্রশ্নে দুদক সচিব বলেন, “আসলে পি কে হালদারের বিষয়টি […]