কোভিড-১৯: দেশে শনাক্ত রোগী সোয়া ৫ লাখ ছাড়াল

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৮১৩ রোগী শনাক্ত হয়েছে দেশে; তাতে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জনে। আর গত এক দিনে এ ভাইরাসে আরও ১৬ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা পৌছছে ৭ হাজার ৮৪৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৮৩ জন […]
সরকার ‘অনেক নৌকায়’ পা দিয়ে আছে: বিএনপির নজরুল

বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশ এক অদ্ভূত রাষ্ট্র, যে দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, আবার ধর্মনিরপেক্ষতাও আছে। একই সংবিধানে গণতন্ত্রও আছে, সমাজতন্ত্রও আছে। একই সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ আছে, বাংলাদেশি জাতীয়তাবাদও আছে। ক্ষমতায় থাকার জন্য সব ব্যাপারে কম্প্রোমাইজ করা… “বলে না যে, দুই নৌকায় পা দিলে ডুবে যেতে হয়। এই সরকার তো দুই […]
‘বরই চাষে ঝুঁকছেন’ নওগাঁর আম চাষিরা

সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, চলতি বছর এ উপজেলায় ৫১ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বরই চাষ হচ্ছে। “বরেন্দ্র অঞ্চলের আবহাওয়া ও মাটি বরই চাষের জন্য উপযুক্ত। লাভজনক হওয়ায় অনেক চাষি বরই চাষ করছেন। অল্প পরিচর্যায় সহজে বরই চাষ করা যায়। তাছাড়া আমবাগানের মধ্যেই বরই চাষ করা যায়।” তিনি বলেন, কাশ্মীরি, বলসুন্দরী, বাউকূল, আপেল […]
২৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই সূচক

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৩৯ দশমিক ৩০ পয়েন্ট বা ২ দশমিক ৪১ শতাংশ বেড়ে ৫ হাজার ৯০৯ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করছে। এই সূচক প্রায় সাড়ে ২৩ মাসের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি সূচক ছিল ২০১৯ সালের ২৯ জানুয়ারি- ৫ হাজার ৯২৪ দশমিক […]
যুক্তরাজ্য ফেরতদের কোয়ারেন্টিনে কড়াকড়ি কমল

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাজ্য থেকে যারা আসবেন, তাদের সবাইকে ৪ দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। চারদিন পর নমুনা পরীক্ষায় করোনভাইরাসের সংক্রমণ পাওয়া না গেলে বাড়িতে গিয়ে তিনি বাকি ১০ দিনের (মোট ১৪ দিন) কোয়ারেন্টিন সম্পন্ন করবেন। আর চার দিন পর নমুনা পরীক্ষায় কারো সংক্রমণ ধরা পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে সরকার নির্ধারিত […]
ফাইনালেও মেসিকে নিয়ে শঙ্কা

কোর্দোবায় বুধবার রাতে ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন মিকেল ওইয়ারসাবাল। অতিরিক্ত সময়ও ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে শিরোপা লড়াইয়ে পা রাখে কুমানের দল। ক্লাবের পক্ষ থেকে আর্জেন্টাইন তারকার চোটের বিষয়ে কিছু জানানো হয়েনি। তবে, গত শনিবার লা লিগায় গ্রানাদার বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচের পর মেসিসহ কয়েক […]
কোভিড-১৯: উৎস সন্ধানে চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বেইজিংয়ের মধ্যে কয়েক মাস ধরে আলোচনার পর দীর্ঘ প্রতীক্ষিত তদন্তটি শুরু হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। বিজ্ঞানীদের ১০ জনের একটি দল উহানে প্রাথমিক প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত সিফুড মার্কেট, হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের লোকজনের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তদন্ত শুরু করবে। ২০১৯ সালের শেষ দিকে উহানে কোভিড-১৯ প্রথম শনাক্ত হয়েছিল। এখন শহরটির জীবনযাত্রা প্রায় […]
জয়পুরহাটে ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা: ৪২ বছরের কারাদণ্ড

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল জানিয়েছেন। সাজাপ্রাপ্ত মাসুদ রানা জয়পুরহাটের হরিপুর উত্তরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি মামলার সংক্ষিপ্ত বিবরণীতে থেকে জানান, ২০১২ সালের ৩০ জুন দুপুরে উত্তরপাড়া গ্রামের কিশোরী খাতিজা বেগম বাড়ির পাশে তাদের ক্ষেতে যায়। মাসুদ রানা […]
ভিটামিন ই সমৃদ্ধ তেল

এছাড়াও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও কোষের কার্যকারিতা সঠিকভাবে চালাতে সহায়তা করে। পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ভিটামিন ই পাওয়া যায় এমন কয়েকটি তেল সম্পর্কে জানানো হল। কাঠ-বাদামের তেল: ত্বকের যত্নে প্রাচীনকাল থেকেই নারীরা কাঠ-বাদামের তেল ব্যবহার করে আসছেন কারণ এতে আছে ভিটামিন ই যা ত্বকের যত্নে প্রয়োজনীয়। নারিকেল তেল: নারিকেল তেলে লৌহ, […]
জন্ম নিবন্ধনে আঙুলের ছাপ কেন নয়: হাই কোর্ট

জনস্বার্থে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামে এক ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল দিয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা […]