চট্টগ্রামের সৌদি বাদশার ‘উপহার’ বিতরণ

বৃহস্পতিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সৌদি আরবভিত্তিক দাতা সংস্থা ‘কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ এবং সৌদি দূতাবাসের উদ্যোগে সাড়ে পাঁচশ পরিবার ও ব্যক্তির মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করছেন। আল মানাহিলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের সাড়ে পাঁচশ […]
কয়েক মাস পর প্রথম করোনাভাইরাসে মৃত্যু দেখল চীন

বিবিসি জানায়, বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন নতুন করে ১৩৮ জন শনাক্ত হওয়ার খবরও জানিয়েছে। গত মার্চের পর একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এই সংক্রমণ ঘটেছে মূলত রাজধানী বেইজিং এবং হেইলংজিয়াংয়ের বাইরে উত্তর-পূর্বাঞ্চলীয় হেবেই প্রদেশে। অন্য অনেক দেশে করোনাভাইরাস সংক্রমণের উচ্চ হারের তুলনায় চীনে আক্রান্তের সংখ্যা কম হলেও তা দেশটিতে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে চীনে […]
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু শনিবার
মুজিববর্ষে উৎসবের ঊনিশতম এই আসর উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷ বৃহস্পতিবার ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল৷ তিনি জানান, নয় দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশসহ ৭৩টি দেশের ২২৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ১০৭টি, স্বল্পদৈর্ঘ্য […]
পি কে হালদারের ‘অর্থ পাচার’: ৪ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংস্থার উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা হলেন- পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের এমডি সামী হুদা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আহমেদ জামাল, সিএফও মানিক লাল সমাদ্দার ও হেড অব ক্রেডিট মো. মাহমুদ কায়সার। জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয়ের […]
বগুড়ায় এক বিচারকের আদালত বর্জনের ঘোষণা

জেলা আইজীবী সমিতি বৃহস্পতিবার বিকালে জরুরি তলবি সভা করে এই ঘোষণা দেয়। সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র আইনজীবীদের সঙ্গে অসদাচরণ করেন। আইনজীবী সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম মন্টুর সঙ্গেও তিনি অসদাচরণ করেছেন। “এমন পরিস্থিতিতে তার আদালতে আইনজীবীরা যেতে চাচ্ছেন না। তলবি সভায় তার আদালত বর্জনের […]
সাইবারপাংক ২০৭৭: ক্ষমা চাইলেন সহ-প্রতিষ্ঠাতা

“সাইবারপাংক ২০৭৭ এর কনসোল সংস্করণ আমরা যেরকমটি চেয়েছিলাম, তেমন মানের হয়নি। আমি এবং আমাদের পুরো নেতৃত্ব এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি এই ভিডিওতে দায়ভার স্বীকার করে নিচ্ছি। দয়া করে যা ঘটেছে, সেটির জন্য আমাদের টিমকে দায়ী করবেন না।” – বলেছেন ইউনস্কি। ইউনস্কি নিজে থেকে ব্যাপারটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বলেও উঠে এসেছে এনগ্যাজেটের প্রতিবেদনে। গেইম আসার […]
খুলনায় দুদকের মামলায় স্বাস্থ্য দপ্তরের কর্মী কারাগারে
খুলনা দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। আইনজীবী বলেন, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের স্টেনোগ্রাফার ফরিদ আহমেদ মোল্লা ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০২০ সালের ৯ ডিসেম্বর মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে আয়বহির্ভূতভাবে ৩৩ লাখ ৩৫ হাজার ২০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। […]
মেয়র নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি শাহাদাতের

বৃহস্পতিবার নগরীর উত্তর ও দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত বলেন, “চট্টগ্রামে নাগরিক সুবিধা বলতে এখন কিছুই নেই। বর্ষায় বৃষ্টি ও জোয়ারের কারণে চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যায, তা আমরা দেখেছি।তখন নাগরিকরা বলেন চট্টগ্রাম অভিভাবকহীন হয়ে পড়েছে।” পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশবান্ধব শহর নগরবাসীর প্রত্যাশা উল্লেখ করে তিনি বলেন, “মেয়র নির্বাচিত […]
ঢাকায় ফিরে কাজ শুরু করতে মুখিয়ে ডে

গত ডিসেম্বরে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের বিপক্ষে বাছাইয়ের ম্যাচের পর দোহা থেকে ইংল্যান্ডে গিয়েছিলেন ডে। বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন তিনি। আগামী ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুনে ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। এরই মধ্যে ২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। তবে দল গড়তে খেলোয়াড় বাছাই করতে ডে এখনই মাঠে থাকতে […]
১৫ দিনে রবির শেয়ারের দাম বেড়েছে ৬০১%

আইপিওতে রবি তাদের প্রতিটি শেয়ার ১০ টাকায় বিক্রি করেছিল। বর্তমান নিয়ম অনুযায়ী, প্রথম দুদিনের লেনদেনে নতুন শেয়ারের দাম সর্বোচ্চ ৫০ শতাংশ বাড়তে পারে। ২৪ ডিসেম্বর লেনদেন শুরুর পর প্রথম দুই দিনই সেই সীমা স্পর্শ করে রবির শেয়ার। দাম বেড়ে হয় ২০ টাকা। নিয়ম অনুযায়ী, এরপর প্রতিদিন সর্বোচ্চ ১০ শতাংশ দাম বাড়ার সুযোগ ছিল। রবির শেয়ার […]