আবারও দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার প্রতিযোগিতার প্রথম দিনে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ইসমাইল। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সেরা হলেন নৌবাহিনীর এই অ্যাথলেট। এই ইভেন্টে নৌবাহিনীর রকিবুল হাসান ১০ দশমিক ৬০ সেকেন্ড নিয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাসান মিয়া ১০ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। […]
খুলনায় ট্রাক চাপায় প্রাণ হারাল ২ মোটরসাইকেল আরোহী

শুক্রবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে হরিণটানা থানার ওসি এনামুল হক জানান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি এনামুল হক জানান, সকালে একটি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিলেন দুই ব্যক্তি। তারা খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্টে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ […]
স্মার্টফোনের বাক্সে চার্জার না দেওয়ার পথে স্যামসাংও

আইফোন ১২-এর মাধ্যমে ডিভাইসের বাক্সের মধ্যে চার্জার না দেওয়ার এই রীতি চালু করেছে অ্যাপল। তখন অ্যাপলের এই পদক্ষেপের ব্যঙ্গ করেছে অনেক প্রতিষ্ঠানই। এখন প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির দেখানো পথেই হাঁটতে শুরু করেছে অন্যান্য প্রতিষ্ঠান। বাক্সের মধ্যেই কেন হেডফোন এবং চার্জার দেওয়া হচ্ছে না, গ্রাহকের এমন প্রশ্নের জবাবে এবারে স্যামসাং জানিয়েছে, পর্যায়ক্রমে স্মার্টফোন থেকে অ্যাকসেসোরি সরালে […]
বাংলাদেশের বিপক্ষে সহজাত ব্যাটিংয়ের পরামর্শ আমব্রিসের

করোনাভাইরাস শঙ্কায় নিয়মিত খেলোয়াড়দের অনেকেই সরে দাঁড়ানোয় ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আমব্রিস। দলে জায়গা পাকা করার লড়াইয়ে থাকা ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান বললেন, এমন কিছু ভাবতে পারেননি তিনি। তবে দায়িত্বটা ঠিকই বুঝতে পারছেন। নিজের রান করতে হবে, অনভিজ্ঞ ক্রিকেটারদের দেখাতে হবে পথ। “আমাদের ব্যাটিং ইউনিট খুব অনভিজ্ঞ। তবে প্রতিভাবান ব্যাটসম্যান আছে […]
বঙ্গবন্ধু শিল্প নগরে ৩০ একর জমি পেল বার্জার পেইন্টস

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী শুক্রবার ওই শিল্পনগরে এক অনুষ্ঠানে বার্জার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরীর কাছে জমি হস্তান্তর করেন। এই কারখানা স্থাপন হলে তিন শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে। বরাদ্দ পাওয়া জমিতে আগামী পাঁচ বছরের মধ্যে বার্জার পেইন্টস বাংলাদেশে তাদের […]
শিশু তহবিল কেলেঙ্কারিতে ডাচ সরকারের পদত্যাগ

নির্বাচনের মাত্র দুই মাস বাকি থাকতে শুক্রবার হেগে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নেদারল্যান্ডসের রাজা উইলেম-অ্যালেক্সান্ডারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিবিসির খবরে বলা হয়, ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ২৬ হাজার পরিবারের বিরুদ্ধে শিশু কল্যাণ তহবিলের সহায়তা নেওয়ার ক্ষেত্রে প্রতারণা বা জালিয়াতির অভিযোগ আনেন নেদারল্যান্ডসের কর […]
১৪৫ গানের স্বত্ব বেচে দিলেন শাকিরা

কলম্বিয়ার এই পপতারকার ১৪৫টি গানের স্বত্ব সম্প্রতি কিনে নিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সংগীত ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিপনোসিস। গান বিক্রি করে শাকিরার পকেটে কত এসেছে তা এখনও খোলাসা না হলেও, শাকিরা ভক্তদের ধারণা দিতে বিবিসি বলছে, হিপনোসিস সাধারণত ১৫ বছরের রয়্যালটির মূল্য দিয়ে থাকে। শাকিরার এসব গানের মালিকানা হাতে নিয়ে সিনেমা ও টেলিভিশন, ব্যবসা, কভার সংস্করণ এবং পারফরম্যান্স […]
গানের স্বত্ব বিক্রি করে দিলেন শাকিরা

একটি-দুটি নয়, কলাম্বিয়া’র সংগীত শিল্পী শাকিরা তার সবগানের স্বত্ব যুক্তরাজ্য ভিত্তিক সংগীত ব্যবস্থাপনা সংস্থা ‘হিপনোসিস’য়ের কাছে বিক্রি করে দিয়েছেন। এই প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, করোনাভাইরাস মহামারীর মধ্যে এই ধারা শুরু হয়েছে। সেই তালিকায় নব্য নাম লেখালেন ২০১০ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ খ্যাত গানের শিল্পী শাকিরা। তার বহু বিখ্যাত […]
প্রস্তুত হচ্ছে উইন্ডিজ, উল্টো রথে বাংলাদেশ

সেখানে লাল বলের লড়াইয়ে নামার আগে যথেষ্ট প্রস্তুতি নিতে না পারার শঙ্কা ঘিরে ধরছে স্বাগতিকদের। মিরপুর শের-ই-বাংলার ক্রিকেট একাডেমির ছাদে দাঁড়িয়ে অনেকটা সময় নিয়ে ক্যারিবিয়ানদের শুক্রবারের অনুশীলন দেখলেন নাঈম হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আঙুলে পাওয়া চোট থেকে এখনও সেরে ওঠেননি পুরোপুরি। আগামী বুধবার নাগাদ হয়তো বোলিংয়ে ফিরতে পারেন এই অফ স্পিনার। তবে দলের সঙ্গে অনুশীলনের […]
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

হতাহত সবাই বাসের যাত্রী। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জেলার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ কে এম বানিউল আনাম। নিহতদের একজন হলেন- জেলার শাজাহানপুর উপজেলার ওমরদিঘি গ্রামের তসলিম উদ্দীনের ছেলে জামাল হোসেন (৪২)। অন্যজনের পরিচয় বলতে পারেনি পুলিশ। জেলার শেরপুর উপজেলার ঘোগা বটতলা সেতু এলাকায় ঢাকা-বগুড়া […]