ক্যাটাগরি

রাজশাহীতে মাসব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

শুক্রবার নগরীর সপুরা মঠপুকুর সংলগ্ন মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে মাসব্যাপী ‘বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলা-২০২১’ মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেয়র মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। উদ্বোধন অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, দীর্ঘদিনেও রাজশাহীতে শিল্পায়ন হয়নি। সেজন্য শিল্পায়নের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে তিনটি শিল্পায়ঞ্চল অনুমোদন পাওয়া […]

ফ্রিস্টাইল ফুটবলে নাইজেরিয়ান বালকের বিশ্বরেকর্ড

নাইজেরিয়ার দক্ষিনাঞ্চলের শহর ওয়ারির সেই বিস্ময়বালকের নাম চিনোনসো ইশে। দ্বিতীয় আরেকটি বল মাথায় রেখে ৬০ সেকেন্ডে পা দিয়ে ১১১ বার বলে স্পর্শ করেছেন ইশে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ২০২১ সংস্করণে উঠেছে তার নাম। ইশের প্রেরণা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো ছাড়াও নাইজেরিয়ার সাবেক মিডফিল্ডার জে-জে ওকোচা। তবে সবকিছু নিজে থেকেই শিখেছেন বলে জানান তিনি। “কেউ আমাকে […]

গোপনতা: ভারতে প্রথম আইনি চ্যালেঞ্জে হোয়াটসঅ্যাপ

ভারতের আদালতে দাখিল করা ওই পিটিশনে এই নীতিমালায় পরিবর্তনকে গ্রাহকের ওপর নজরদারি এবং ভারতের নিরপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে৷ জানুয়ারির চার তারিখ ক্যালিফোর্নিয়াভিত্তিক হোয়াটসঅ্যাপ জানিয়েছে, লোকেশন এবং ফোন নাম্বারসহ কিছু তথ্য ফেইসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করার অধিকার রয়েছে প্রতিষ্ঠানের৷ এমন ঘোষণার পর বিশ্বজুড়েই তোপের মুখে পড়েছে হোয়াটসঅ্যাপ৷ […]

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। সেই সময় শেষ হওয়ার একদিন আগে আরও এক দফা ছুটি বাড়ানোর ঘোষণা এল। কোভিড-১৯ […]

মঞ্জুর হত্যা: মৃত এরশাদের নাম বাদ দিয়ে সম্পূরক অভিযোগপত্র

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ সুপার কুতুব উদ্দিন ১২ জানুয়ারি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিলারা আলো চন্দনার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তিন দিন আগে সম্পূরক অভিযোগপত্র জমা পড়লেও তথ্যটি শুক্রবার ওই আদালতের পেশকার নূর মোহাম্মদ খান জানিয়েছেন। এরশাদ ছাড়াও মৃত্যু হওয়ায় মামলার আরেক আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল লতিফকেও অব্যাহতি দেওয়া হয়েছে। […]

রাজধানীতে আইস, হেরোইনসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তাররা হলেন- আশরাফুর রহমান ওরফে সবুজ (৪৫), মো. সুমন খন্দকার ওরফে চিকু সুমন (৩৫), মো. সোহেল রানা (২৫) ও মো. নাহিদ আলম সজল (৩৬)। গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ রাজিব আল মাসুদ বলেন, বৃহস্পতিবার রাতে হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ গ্রাম আইস উদ্ধার করা হয়। […]

লালমনিরহাটের সীমান্তে ‘বিএসএফের’ বুলেটে বাংলাদেশি নিহত

শুক্রবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তে এই ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে। নিহত আবুল কালাম আজাদ (৩০) ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আবুল কালাম আজাদসহ ৫/৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের […]

মহামারীর সময়ে অনলাইনে ছবি মুক্তির হিড়িক

মঙ্গলবারে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে রয়টার্স জানায়, নেটফ্লিক্স এবছর ৭০টিরও বেশি ছবি মুক্তি দিতে চলেছে। যেগুলোর মধ্যে নামকরা অভিনেতা অভিনেত্রীর ছবির সংখ্যাও কম নয়। কমেডি, ড্রামা, অ্যাকশনসহ বিভিন্ন ঘরানার এসব ছবি অনলাইন মাধ্যমে মুক্তি দেওয়ার মাধ্যমে প্রমাণ হতে যাচ্ছে, মহামারীর সময়ে দর্শকরা এখন ঘরোয়া পরিবেশেই চলচ্চিত্র দেখতে অভ্যস্ত হচ্ছেন। নেটফ্লিক্সের তালিকায় এই বছর […]

ভোরের কাগজের সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যু

শুক্রবার সকালে বুকে হঠাৎ তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে খিলগাঁওয়ের বাসা থেকে মালিবাগের খিদমাহ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন। ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক এন রায় রাজা বলেন, “ডাক্তাররা বলেছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই হিলালীর মৃত্যু হয়েছে।” হিলালী ওয়াদুদ চৌধুরী ৪৯ বছর বয়সী হিলালী ওয়াদুদ চৌধুরী ভোরের কাগজের ডেপুটি মফস্বল সম্পাদক […]

আফগানিস্তানে বহুবিবাহ নিরুৎসাহিত করে তালেবানের ডিক্রি জারি

বিবিসি পাশতুর জ্যেষ্ঠ প্রতিবেদক খুদা নূর নসর এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন। মুসলিম ধর্ম একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় এবং আফগানিস্তান ও পাকিস্তানসহ মুসলিম প্রধান অনেক দেশে বহুবিবাহ বৈধ। তালেবান নেতারা বলেন, এই প্রথার ফলে ‘ব্রাইড প্রাইস’ দিতে তাদের দলের যোদ্ধাদের মধ্যে অর্থের চাহিদা দিন দিন বাড়ছে। আফগানিস্তান ও পাকিস্তানের পাশতুন জাতিগোষ্ঠীর মধ্যে […]