ক্যাটাগরি

বদলগাছিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

শুক্রবার ভোরে বদলগাছিতে থার্মোমিটারের পারদ নেমে যায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা সারা দেশে সবচেয়ে কম। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।  চলতি শীত মৌসুমে এর আগে গত ১৯ ডিসেম্বর কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, রংপুর বিভাগসহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, শ্রীমঙ্গল, রাজশাহী, যশোর, […]

কঙ্গোতে ‘জঙ্গি হামলায় নিহত ৪৬’

বৃহস্পতিবার ইতুরু প্রদেশের ইরুমু অঞ্চলের একটি গ্রামে ওই হামলা হয় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঘটনাস্থলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে বলে টেলিফোনে জানিয়েছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আজিও গিদি। “বিকাল পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে,” বলেছেন তিনি। হামলার পেছনে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) আছে বলেও সন্দেহ করছেন গিদি। উগান্ডার […]

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আশিকুর রহমান রোহিত নামের ২০ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয় বলে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান। রোহিত ওমরগনি এমইএস কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন । গত ৮ জানুয়ারি বিকালে দেওয়ানবাজার ভরাপুকুর পাড় সংলগ্ন কেডিএস গলি এলাকায় ছুরিকাঘাতে তিনি আহত হয়েছিলেন। ওসি নেজাম উদ্দিন বলেন, […]

ভূমিকম্প: ইন্দোনেশিয়ায় নিহত বেড়ে ৪২

ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছেন। কর্তৃপক্ষ আরও ভূমিকম্প হতে পারে এবং তা সুনামি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে। স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভূমিকম্পের উৎস ছিল মাজেনি শহরের ৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ছবি: রয়টার্স রয়টার্স জানিয়েছে, সাত সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্প এবং একের পর […]

ভূমিকম্প: ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২ মাত্রা। উৎস ছিল মাজেনি শহরের ৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রয়টার্স জানিয়েছে, সাত সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কিত মানুষ বেরিয়ে এসে খোলা যায়গায় অবস্থান নেয়। ওই ভূমিকম্প এবং পরাঘাতে কয়েক জায়গায় ভূমিধস হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ […]

নিরাপত্তা উদ্বেগে বাইডেনের শপথ অনুষ্ঠানের মহড়া ‘স্থগিত’

মহড়া আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক সংবাদমাধ্যম ‘পলিটিকো’ এ খবর জানায়। ওই খবরে বলা হয়, আগামী সোমবার মহড়ার আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার শপথ অনুষ্ঠানের মহড়ার পর বাইডেনের দলের ট্রেনে করে উইলমিংটন থেকে ওয়াশিংটন যাওয়ার কথা […]

ঝিনাইদহ পৌরসভায় নির্বাচনী সহিংসতায় নিহত: গ্রেপ্তার ১

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ জানান, ঝিনাইদহ পৌর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে বাপ্পী নামের একজনকে গ্রেপ্তার করেন তারা। গত বুধবার রাতে শহরের কবিরপুর এলাকায় নির্বাচনী সহিংতায় প্রতিপক্ষের হামলায় নিহত হয় কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টু (৫০)। এ ঘটনার পাঁচ ঘণ্টা পর প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ কুমার […]

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখাল উত্তর কোরিয়া

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন এ ক্ষেপণাস্ত্রকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ বলেও অভিহিত করেছে। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের কিম ইল সুং চত্বরে হওয়া কুচকাওয়াজে নতুন ধরনের এ ক্ষেপণাস্ত্রের কয়েকটি দেখানো হয় বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের কয়েকদিন আগে উত্তর কোরিয়া কুচকাওয়াজের মাধ্যমে তাদের সামরিক শক্তির এ প্রদর্শনী করল। কয়েকদিন আগে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল […]

পাপুলের খবর সংসদকে জানাবে কে?

কুয়েতে পাপুলের বিরুদ্ধে যে মামলা চলছে, তার রায় জানা যাবে ২৮ জানুয়ারি। সেখানে তার বিরুদ্ধে কী অভিযোগ, সে বিষয়ে দেশে সবাই জানেন। কুয়েতে তিনি গ্রেপ্তার হওয়ার পর এ নিয়ে সংসদে কথাও হয়েছে। কিন্তু ‘আনুষ্ঠানিকভাবে’ কিছু জানানো হয়নি, এই যুক্তিতে পাপুলের বিষয়ে কোনো পদক্ষেপ এখনও নেয়নি জাতীয় সংসদ। এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর […]

করোনাভাইরাস: আক্রান্ত হয়ে ওয়ানডে সিরিজ শেষ ওয়ালশের

এক বিবৃতিতে ওয়ালশের কোভিড-১৯ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আপাতত তাকে রাখা হবে সেলফ-আইসোলেশনে। করোনাভাইরাস শঙ্কায় আগেই বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নেন টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ডসহ ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত ১০জন ক্রিকেটাররা। ব্যক্তিগত কারণে নেই আরও দুই জন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে সফরের আগেই ছিটকে যান ওয়ানডে দলে থাকা […]