ক্যাটাগরি

বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়

এতে আগেই তিন সপ্তাহ পিছিয়ে যাওয়া আসরটির পরিবর্তিত সূচিতেও আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খেলোয়াড়, কোচ ও অফিসিয়ালদের ভাড়া করা বিমানে করে নিয়ে আসা হচ্ছে মেলবোর্নে। আগামী ৮ ফেব্রয়ারি সেখানেই শুরু হওয়ার কথা বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। তার মধ্যে লস এঞ্জেলস ও আবু ধাবি থেকে আসা দুটি বিমানের তিন জন যাত্রী কোভিড-১৯ পজিটিভ […]

‘ডানো গ্রোথ শক্তি’ নিয়ে এলো আরলা

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরলা ফুডস জানায়, শুক্রবার রাজধানীর লেকশোর হোটেলে আরলা ফুডস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর পিটার হ্যালবার্গ এবং হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মাদ ছাড়াও জাকিয়া বারী মম এবং ডা. ইশরাত জাহান ও বেশ কয়েকজন মা নতুন এই পণ্যের উদ্বোধন করেন। আরলা ফুডস জানায়, ‘ডানো গ্রোথ শক্তি’ একটি নতুন গুঁড়ো দুধ, যাতে আছে দ্বিগুণ […]

রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া

নয় খেলায় সাড়ে ৭ পয়েন্ট পেয়েছেন জিয়া। ৭ পয়েন্ট নিয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অনত চৌধুরী হয়েছেন রানার্সআপ। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে শনিবার নবম ও শেষ রাউন্ডে জিয়া ফিদে মাস্টার পরাগের সাথে ড্র করেন। ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধূরীকে হারান অনত। সুইস-লিগ পদ্ধতিতে ৮ দিন ব্যাপী অনুষ্ঠিত এ ইভেন্টে ৪৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন […]

রহমতগঞ্জে হোঁচট সাইফের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ম্যাচটি ১-১ ড্র হয়েছে। জন ওকোলি সাইফকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই রহমতগঞ্জকে সমতায় ফেরান ক্রিস রেমি। অষ্টাদশ মিনিটে সিরোজুদ্দিন রাখমাতুল্লায়েভেরে পাসে ওকোলির শট রহমতগঞ্জের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়ায়। ৪০তম মিনিটে ১৮ মিনিটে উজবেকিস্তানের সিরোজউদ্দিনের পাস থকে বল ধরে নাইজিরিয়ার জন ওকোলি যে শট নেন তা রহমতগঞ্জের এক ডিফেন্ডারের মাথায় […]

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

মুজিববর্ষে উৎসবের ঊনিশতম এই আসর উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷ শনিবার বিকালে জাতীয় জাদুঘর মিলনায়তনে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত নয় দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এই ধরনের চলচ্চিত্র উৎসব জীবনেরই উৎসব। সুরের ও বর্ণিল উৎসব। স্বপ্নের উৎসব। সেই সঙ্গে বিশেষজ্ঞদের কাছ […]

খুলনায় জমির বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শনিবার দুপুরে আনন্দনগর গ্রামের মেঝঝিলা এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত মহিদুল মোল্লা (৩৫) ওই গ্রামের বাসিন্দা। ওসি জাকির বলেন, মহিদুল বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। বাগবিতণ্ডার একপর্যায়ে কুড়াল দিয়ে তারা মহিদুলের মাথায় আঘাত করলে আহত হন তিনি। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা […]

কোভিড-১৯: অ্যাস্ট্রাজেনেকার টিকায় অনুমোদন পাকিস্তানের

শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সল সুলতানের বরাতে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। করোনাভাইরাস সংক্রমণ ধারাবাহিকভাবে বেড়ে চলা পাকিস্তানে জরুরি ব্যবহারের জন্য কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়া প্রথম টিকা এটি। পাকিস্তান জানিয়েছে, তারা একাধিক উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করবে। “পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ডিআরএপি) অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকাকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে,” রয়টার্সকে বলেছেন মন্ত্রী সুলতান। চীন থেকে সিনোফার্মের […]

পাহাড় ধসের ঝুঁকিতে থাকাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি রেজাউলের

শনিবার নগরীর পাহাড়তলি ও বাগমনিরাম এলাকায় গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বলেন, “পাহাড়ঘেরা সবুজ শ্যামলঘেরা এলাকা চট্টগ্রামকে বৈচিত্র্য দিয়েছে। অন্যান্য জেলা ও দেশের মানুষ এ এলাকায় এসে শান্তির পরশ পায়। হাতে গোনা অসাধু কিছু মানুষের জন্য এমন সুন্দর এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হতে দেয়া যায় না। “যারা পাহাড়ের আশ্রয়ে জঙ্গি আস্তানা, […]

স্বয়ংক্রিয় ড্রোন ওড়ানোর অনুমতি পেলো আমেরিকান রোবোটিকস

রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, যে অঞ্চলগুলোতে আকাশপথে ট্রাফিক কম, সে অঞ্চলগুলোতে স্বয়ংক্রিয় ড্রোন উড়াতে দেবে এফএএ। এ ছাড়াও এফএএ বলছে, এভাবে যে ড্রোনগুলো উড়বে, সেগুলো চারশ’ ফিটের উপরে যেতে পারবে না। ফেডারেল সংস্থাটি জানিয়েছে, আমেরিকান রোবোটিকস ‘দৃষ্টিসীমার বাইরে’ মূল্যায়নে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ডেটা সরবরাহ করবে, অফসাইট অবস্থান থেকে। “সবমিলিয়ে এ কার্যক্রম পরিবেশগত প্রভাব কমাতে পারবে, […]

পৌর নির্বাচন: গাইবান্ধায় ‘পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন’

সদর থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান অভিযোগ করেছেন, ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কোমরনই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে শনিবার সন্ধ্যায় এই হামলা হয়। “‘শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ব্যালট পেপার ও সরঞ্জাম নিয়ে ফিরে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়িতে আগুন দেওয়া হয়। হামলাকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি চারটি গাড়ি ভাঙচুর করেছে।” পরে পুলিশ, র‌্যাব […]