দুয়েকটি ‘নগণ্য’ ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দর ভোট: ইসি সচিব

এ ধাপে ইভিএম ও ব্যালটে গড়ে ৬০-৭০% ভোট পড়েছে বলে ধারণা করছেন তিনি। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর (ফাইল ছবি) শনিবার ভোট শেষে সন্ধ্যায় নির্বাচন ভবনে ইসি সচিব আলমগীর সাংবাদিকদের বলেন, “সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। প্রচুর ভোটার উপস্থিতি ছিল। দুয়েকটি জায়গায় দুষ্কৃতিকারীরা অপচেষ্টা করেছে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে; এটা খুবই নগণ্য ঘটনা। […]
ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব

শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনের ফল ঘোষণার পর তিনি বলেছেন, ‘অপরাজনীতির’ বিরুদ্ধে তিনি আগের মতোই কথা বলে যাবেন। ইভিএমে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম। তাতে দেখা যায়, নৌকা প্রতীকে কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী কামাল […]
ক্যাপিটলে হামলা: যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

শুক্রবার সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘ক্রিয়াকলাপ ও বাগাড়ম্বর’ প্রশাসনের উত্তরাধিকারকে কলঙ্কিত করেছে বলে পদত্যাগ পত্রে অভিযোগ করেছেন তিনি। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ১২ জানুয়ারি অ্যাজার পদত্যাগপত্র পেশ করেছেন এবং শুক্রবার এর একটি কপি তাদের হাতে এসেছে বলে সিএনএন জানিয়েছে। ট্রাম্পকে সম্বোধন করা চিঠিটিতে অ্যাজার জানিয়েছেন, গত চার বছরে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য […]
গৃহবধূ সুপ্তি হত্যা রহস্যে নতুন মোড়

এ ঘটনায় পিবিআইর হাতে গ্রেপ্তার জাকির হোসাইনের (২৭)বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে হলেও পরিবারসহ তারা থাকেন রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায়। পিবিআইর দাবি, এই জাকিরই গৃহবধু সুপ্তি মল্লিককে হত্যা করেছেন। জাকির বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম শফিউদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গত ১৩ জানুয়ারি […]
কোভিড-১৯: নারায়ণগঞ্জে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মহিউদ্দিন প্রধান (৪৪) নামে এই পরিদর্শক মারা যান বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা মহিউদ্দিন সোনারগাঁ পৌরসভার ভট্টপুর গ্রামের গিয়াসউদ্দিন প্রধানের ছেলে। তিনি গত ২৭ ডিসেম্বর আক্রান্ত হন। স্বাস্থ্য কর্মকর্তা পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিউদ্দিন কোভিড-১৯ রোগীদের প্রতিবেদন দেওয়া, পরামর্শ, […]
উইন্ডিজের কাছে বড় ‘হুমকি’ সাকিব-তামিম

বাংলাদেশে গত সফরে টেস্টে হোয়াইটওয়াশড হয়েছিল ক্যারিবিয়ানরা, হেরেছিল ওয়ানডে সিরিজ। ওই দুই সিরিজেই দলকে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাকিব-তামিম। নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরেছিলেন সাকিব। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সেই টুর্নামেন্টে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাই ছন্দে ফিরতে নিশ্চয় মরিয়া থাকবেন […]
তামিম-সাকিবের ব্যাটে রান

দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শনিবার মাহমুদউল্লাহ একাদশকে ৮ উইকেটে হারিয়েছে তামিম একাদশ। ৪৫ ওভারের ম্যাচে মোহাম্মদ নাঈম শেখ ও সাকিবের ফিফটিতে ৭ উইকেটে ২২৩ রান করে মাহমুদউল্লাহ একাদশ। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম, লিটন ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে ৫৮ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে তামিম একাদশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে শেষ এই […]
বিতর্কিত আপডেট শেষ পর্যন্ত পেছালো হোয়াটসঅ্যাপ

হুট করেই গোপনতা নীতিমালা আপডেট করেছিল হোয়াটসঅ্যাপ। নতুন নীতিতে ফেইসবুককে ডেটা দেওয়ার কথা বলে ব্যবহারকারীদের জানিয়ে দিয়েছিল, ফেব্রুয়ারির আট তারিখের মধ্যে নতুন নীতিমালায় সম্মতি দিয়ে হোয়াটসঅ্যাপ চালাতে হবে। ২০১৪ সালে ১৯ বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপ কেনার সময় ফেইসবুক এবং এর প্রধান মার্ক জাকারবার্গ একাধিকবার নিশ্চিত করেছিলেন যে ফেইসবুক এবং হোয়াটসঅ্যাপ আলাদা সেবা হিসেবেই থাকবে। ফেইসবুকের সাম্প্রতিক […]
এ নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না: মাহবুব তালুকদার

শনিবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে ‘লিখিত বক্তব্যে’ একথা বলেন তিনি। পৌর নির্বাচনে সহিংসতা বেড়ে যাওয়া নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মাহবুব তালুকদার বলেন, “পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে সকলের […]
মরণের আগে ‘শতবর্ষী’ বৃদ্ধার ভোট দেওয়ার ইচ্ছাপূরণ

শনিবার দুপুর পৌনে ১টার দিকে গুনবহা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নবিরন নেছা নামের এ প্রবীনজন নাতিকে সাথে করে ভোট দিতে আসেন। তারা বলছেন, নবিরন নেছার বয়স ১১০ বছর। তিনি পৌর এলাকার প্রয়াত জলিল শেখের স্ত্রী। জলিল মারা গেছেন অনেক আগে। তাদের দুই ছেলেও বেঁচে নেই। এ নাতিই তার দেখাশোনা করেন। চোখে কম দেখেন, কথাও ঠিক মতো […]