মহামারীর প্রভাব মোকাবেলায় সরকারের আরও দুই প্রণোদনা

রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দুই প্রণোদনা কর্মসূচির বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, করোনাভাইরাস মহামারীর প্রভাব মোকাবেলায় দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অতিদরিদ্র বয়স্ক ও বিধবাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নতুন দুইটি […]
ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘গহীনের গান’

রোববার সন্ধ্যা ৭টায় জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ৫০টাকা প্রদর্শনীর বিনিময়ে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শক। সংগীতশিল্পী আসিফ আকবর প্রথমবারের মতো নায়ক হয়ে হাজির হয়েছেন এ চলচ্চিত্রে। বাংলাঢোল প্রযোজিত ছবিটি ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’-এর ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে এটি। এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ছবিটির প্রযোজক ও শিল্পী-কুশলীদের অনেকেই। বাংলাঢোলের ব্যবস্থাপনা প্রযোজক এনামুল হক বলেন, “এটি […]
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে মামলা

শনিবার রাত ১টায় রংপুরের তাজহাট থানায় নাজমুল হক নিজেই মামলাটি দায়ের করেন বলে পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান। মামলায় প্রধান আসামি করা হয়েছে অধ্যাপক ড. মতিউর রহমানকে, যিনি উপাচার্য বিরোধী শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক। এছাড়া শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম, সরকার […]
বছরের প্রথম সংসদ অধিবেশন সোমবার

সোমবার বসছে চলমান একাদশ সংসদের একাদশ অধিবেশন। নিয়মানুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সাধারণত বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশন জুড়ে ওই ভাষণের ওপর আনার ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন। বছরের শুরুর অধিবেশন ৩০ কার্যদিবস চলারও রেকর্ড আছে। সংসদের হুইপ ইকবালুর রহিম বিডিনিউজ […]
প্রতিদিন আপেল খাওয়ার উপকারিতা

প্রচলিত এই কথার গুরুত্ব কতটুকু তা বুঝতে হলে আপেল খাওয়ার উপকারী দিকগুলো সম্পর্কে জানা ভালো। তার মানে এই নয় শুধু আপেল খেয়েই থাকতে হবে। আপেলের মতো প্রতিদিন একটি কলা খাওয়াও শরীরের জন্য উপকারী। সুস্থ জীবনযাপনের জন্য নিজেকে স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত করা প্রয়োজন। ডাক্তারের কাছে যেতে হবে না- এটা একটা কথার কথা হলেও আপেলে বেশ কিছু […]
গুলশানে পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু

রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতের নাম সাইফুল ইসলাম (৪০)। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। সাইফুল মগবাজারে কসাইয়ের কাজ করতেন; পরিবার নিয়ে থাকতেন শাহজাদপুরে। ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারের পাশে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন সাইফুল। “পথচারীরা উদ্ধার করে […]
নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা

দ্বীপ উপজেলা হাতিয়ার ২ নম্বর চানন্দী ইউনিয়নের আদর্শ গ্রামে গত ১ জানুয়ারি রাতে ‘স্থানীয় সন্ত্রাসীরা’ সন্তানদের সামনে ওই নারীকে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ বিবস্ত্র করে নিপীড়ন চালায় বলে অভিযোগ করা হয়েছে সেখানে। ভুক্তভোগী ৩২ বছর বয়সী ওই নারী গত ৫ জানুয়ারি জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ মামলাটি দায়ের করেন। বিচারক বাদীর অভিযোগ আমলে […]
নোয়াখালীতে ফের গৃহবধূর বিবস্ত্র ভিডিও ফেইসবুকে

দ্বীপ উপজেলা হাতিয়ার ২ নম্বর চানন্দী ইউনিয়নের আদর্শ গ্রামে গত ১ জানুয়ারি রাতে স্থানীয় সন্ত্রাসীরা সন্তানদের সামনে ওই নারীকে বিবস্ত্র করে এ ভিডিও ধারণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জানুয়ারি জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ একটি মামলা করেন ওই নারী (৩২)। বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে হাতিয়া সার্কেলের অতিরিক্ত […]
স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ঢাকা কেরাণীগঞ্জের বাসিন্দা লিটন আরিফুজ্জামানের (৪৪) বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্ত শেষে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তারা। দেশটির জাতীয় দৈনিক ‘উলতিমা ওরা’ শনিবার তাদের প্রিন্ট ও অনলাইন উভয় মাধ্যমে ছাপা হওয়া এক প্রতিবেদনে এ খবরটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ‘পুলিশের তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে অবৈধ শ্রমিকদের বৈধ করে […]
গ্লোব বায়োটেকের টিকার ‘ক্লিনিক্যাল ট্রায়ালের’ আবেদন

গ্লোব বায়োটেকের হয়ে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনাকারী দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল রোববার মহাখালীতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) প্রায় ১০ হাজার পৃষ্ঠার এই আবেদন জমা দেন। বিএমআরসির একজন সহকারী পরিচালক তা গ্রহণ করেন। মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের এই গবেষণায় কাজ করবে ৫৭ সদস্যের একটি দল। আবেদনে একসঙ্গে প্রথম ও দ্বিতীয় ট্রায়ালের অনুমোদন […]