ক্যাটাগরি

খসড়া প্রকাশ: ভোটার তালিকায় যুক্ত হচ্ছে ১৫ লাখ নাম

ছবিসহ ভোটার তালিকার হালনাগাদের অংশ হিসেবে স্থানীয়ভাবে তাদের নামসহ খসড়া তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে […]

ভিডিও কনফারেন্সে হবে ই-নামজারি ও মামলার শুনানি

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, সচিবালয়ে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সমন্বয় সভায় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।   ভূমি সচিব বলেন, শীগগিরই পরীক্ষামূলকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই-নামজারি ও মিসকেইস মামলার শুনানি গ্রহণ শুরু হবে। এতে জনগণ আরও সহজে ভূমিসেবা পাবেন এবং ভূমি অফিসে গিয়ে সেবা নেওয়ার হার আরও কমবে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান […]

‘ডাকাতি’ করে ভোট নিয়ে গেল: ফখরুল

পৌর নির্বাচনের দ্বিতীয় দফায় ৬০টি পৌরসভায় ভোটগ্রহণের পরদিন রোববার ঢাকায় এক অনুষ্ঠানে নানা অভিযোগ তুলে ধরেন তিনি। ফখরুল বলেন, “পৌরসভা নির্বাচন গতকাল হয়ে গেল। বেশির ভাগ ক্ষেত্রেই তারা দখল করে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল। এমনকি খুন পর্যন্ত হয়েছে। সিরাজগঞ্জে একজন কমিশনার, তিনি প্রায় ৮৫ ভাগ ভোট পেয়ে জিতেছেন, তাকে হত্যা করা হয়েছে। “তারা […]

রংপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২-এর বিচারক মো. রোকনুজ্জামান রোববার এ রায় ঘোষণা করেন। তাছাড়া ধর্ষণে জন্ম নেওয়া শিশুকে উত্তরাধিকার ঘোষণাসহ ধর্ষককে আদালত এক লাখ টাকা জরিমানা করেছে। সাজাপ্রাপ্ত আবুল কালাম (৩৫) পীরগাছা উপজেলার হরিরাম গ্রামের বাসিন্দা। কালাম রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ১ ডিসেম্বর ১৮ বছর বয়সী […]

নিজের গ্রামে ‘মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাপ্রধান রোববার ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি উদ্বোধনের পর ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেনারেল আজিজ আহমেদ বলেন, “দেশের যে কোনো প্রয়োজনে সরকারের দেওয়া যে কোনো কাজে প্রস্তুত আছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাই দেশের জন্য যে কোনো দায়িত্ব পালন […]

জেগে উঠেছে ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি

শুরু হয়েছে ধোঁয়া আর ছাই উৎগীরণ। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বের হয়ে আসা ছাই জাভা দ্বীপের আকাশে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় শনিবার ১৭:২৪ মিনিটে (জিএমটি ১০:২৪) মাউন্ট সেমেরুর জ্বালামুখ দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু হয়। তবে প্রশাসন থেকে শনিবার স্থানীয়দের জন্য নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কোনও নির্দেশ জারি করা হয়নি বলে […]

জয়ের দুয়ারে ইংল্যান্ড

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ৩৫৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১১১ রানের ইনিংস খেলেন থিরিমান্নে। ৭১ রান করে থামেন ম্যাথিউস। ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার জ্যাক লিচ। এই স্পিনারের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে একশ রানের নিচে লক্ষ্য পায় ইংল্যান্ড। ৭৪ রানের ছোট পুঁজি নিয়েও লড়াই করছে শ্রীলঙ্কা। ১৪ রানে তুলে নেয় […]

অর্থপাচার: এনআরবি ব্যাংকের দুই পরিচালকের ব্যাংক হিসাবের তথ্য চায় দুদক

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউতে পাঠানো চিঠিতে আগামী ৩০ জানুয়ারির মধ্যে এনআরবি ব্যাংকের দুই পরিচালক নাফিহ রশিদ খান ও নাভিদ রশিদ খান এবং তাদের বাবা ও ব্যাংকটির শেয়ারহোল্ডার আমিনুর রশিদের তথ্য চাওয়া হয়েছে। গত ১৩ জানুয়ারি অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হকের স্বাক্ষরে চিঠিটি বিএফআইইউর মহাব্যবস্থাপকের কাছে পাঠানো হয়েছে বলে কমিশনের এক কর্মকর্তা বিডিনিউজ […]

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনার লক্ষ্য বিএডিসির

রোববার ঢাকার সেচ ভবনে এক সেমিনারে বিএডিসির ক্ষুদ্র সেচ উন্নয়নে জরিপ ও পরিবীক্ষণ প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাফর উল্লাহ এ কথা জানান। ‘ডিজিটালাইজেশন অব গ্রাউন্ড ওয়াটার মনিটরিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব মাইনর ইরিগেশন’ শীর্ষক এ সেমিনারের মূল প্রবন্ধে তিনি বলেন, এ মুহূর্তে দেশে সেচ কাজে ভূ-উপরিস্থ পানির ব্যবহার হচ্ছে ২৭ দশমিক ১৮ শতাংশ, বাকিটা […]

একাত্তর টিভির বিরুদ্ধে দুদকের অভিযোগ নেয়নি আদালত

তবে আদালত বলেছে, বিচারাধীন বিষয়ে এবং পলাতক আসামির উদ্বৃতি, বক্তব্য সাক্ষাৎকার প্রচারে একাত্তর টিভি আরও সতর্ক থাকবে বলে তাদের প্রত্যাশা। আদালত অবমাননা প্রশ্নে রুল জারি করতে দুদকের আবেদনটি নিষ্পত্তি করে রোববার এ আদেশ দিয়েছে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ। আদালতে একাত্তর টিভির পক্ষে শুনানি করেন আইনজীবী আশরাফ […]