দুই সিরিজ পর কেন্দ্রীয় চুক্তির সিদ্ধান্ত

লম্বা বিরতির পর আগামী বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজ শেষে খেলবে দুটি টেস্ট। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে মার্চে নিউ জিল্যান্ড সফরের কথা রয়েছে তাদের। এই দুই সিরিজ শেষেই কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের নাম ঘোষণা করার কথা জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। […]
রাশিয়ার টিকা অনুমোদনে ‘আরও তথ্য’ চাইল ব্রাজিল

ওষুধ নির্মাতা কোম্পানি উনাইও কুইমিকা দক্ষিণ আমেরিকার দেশটিতে রুশ টিকার জরুরি ব্যবহারে অনুমতি চেয়ে আবেদন করেছিল। প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে না পারায় শনিবার তাদের ওই আবেদন ফিরিয়ে দেওয়া হয় বলে ব্রাজিলের কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আনভিসা জানায়, ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল […]
হবিগঞ্জে অটোরিকশার ১০ টাকা ভাড়ার জন্য সংঘর্ষ

লাখাই উপজেলার শিবপুর গ্রামে রোববার দুপুরে এই সংঘর্ষ হয় বলে লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান। আহতদের মধ্যে ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি সাইদুল ইসলাম বলেন, শিবপুর গ্রামের টমটম চালক অলি মিয়ার সঙ্গে যাত্রী ইসরাফিল মিয়ার ১০ টাকা ভাড়া […]
রেমিটেন্সের টেকসই প্রবৃদ্ধির জন্য প্রণোদনা বাড়ানোর পরামর্শ

তাছাড়া টেকসই রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি ধরে রাখতে বড় পরিসরে বিদেশ যেতে আগ্রহীদের প্রাতিষ্ঠানিকভাবে উন্নত প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। রোববার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘সাম্প্রতিক প্রবাসী আয়-রেমিটেন্স প্রবাহ: এত টাকা আসছে কোথা থেকে?’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মত দেন। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন […]
ইউনাইটেডে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণের নির্দেশ ফের স্থগিত

রোববার হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের ওপর শুনানির পর আপিল বিভাগের চেম্বার বিচারক মো. নূরুজ্জামান আট সপ্তাহের জন্য হাই কোর্টের আদেশ স্থাগতি করে দেন। এ আদালতে ইউনাইটেড হাসপাতালের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। রিটকারী পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক, হাসান এম এস আজিম, মুনতাসির উদ্দিন আহমেদ, নিয়াজ মোহাম্মদ মাহবুব ও শাহিদা সুলতানা শীলা […]
আফগানিস্তানে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা

বিবিসি জানায়, আদালতের এক মুখপাত্র বলেছেন, রোববার সকালে দুইজন গাড়িতে চড়ে কাজে যাওয়ার সময় কালা-ই ফাতুল্লাহ এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলায় দুই নারী বিচারক নিহত হওয়াসহ তাদের গাড়িচালক আহত হন। তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। আফগানিস্তানে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার জন্য তালেবানকে সন্দেহ করা হচ্ছে। তবে জঙ্গি […]
তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়া বাংলাদেশ চলতি বছর পা রাখবে পঞ্চাশে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নিজেদের মতো আয়োজনের ভাবনা আছে বিসিবিরও। আকরাম জানান, এর শুরুটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। “পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড ও প্লেয়াররা এতে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ, যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। […]
তামিম-সাকিবদের জার্সিতে মুক্তিযুদ্ধের ছাপ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়া বাংলাদেশ চলতি বছর পা রাখবে পঞ্চাশে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নিজেদের মতো আয়োজনের ভাবনা আছে বিসিবিরও। আকরাম জানান, এর শুরুটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। “পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড ও প্লেয়াররা এতে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ, যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। […]
২০ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চের মধ্যে বইমেলা শুরুর ভাবনা

আগামী ২০ ফেব্রুয়ারি, ৭ মার্চ অথবা ১৭ মার্চ থেকে থেকে বইমেলা শুরু করতে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠানো হবে বলে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছন। রোববার গ্রন্থমেলার আয়োজক বাংলা একাডেমি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী। […]
নৈরাশ্যবাদীদের মনোচিকিৎসা প্রয়োজন: আইজিপি

রোববার রাজারবাগে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশ পুলিশ উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া সত্ত্বেও এদেশের একদল মানুষ কোনোকিছুতেই মঙ্গল খুঁজে পায় না। তাদের মধ্যে এক ধরণের নৈরাশ্যবাদ কাজ করে।” বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট উগ্রবাদী কার্যক্রমবিরোধী জনসচেতনতামূলক অনলাইন ও টেলিভিশন বিজ্ঞাপনের উদ্বোধনে এই অনুষ্ঠানের আয়োজন করে। জঙ্গিবাদে জড়ানো কয়েকজনের গত বৃহস্পতিবার আত্মসমর্পণের প্রসঙ্গ […]