ক্যাটাগরি

গ্রিজমানের চোখে বার্সার হারের কারণ

সেভিয়ায় রোববার নির্ধারিত সময়ে দুইবার দলকে এগিয়ে নিয়েছিলেন গ্রিজমান, দুইবারই সমতা টেনে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় বিলবাও। সেখানে ৩-২ ব্যবধানে জিতে করে শিরোপা উৎসব। এছাড়া অফসাইডের কারণে তারা একটি গোল পায়নি। অতিরিক্ত সময়ে দুবার তারা হারায় গোলের নিশ্চিত সুযোগ। আর এগুলোই বলে দেয় বার্সেলোনার রক্ষণের দুর্বলতা। ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে যা লুকাননি গ্রিজমান। “আমি […]

রুশ নেতা নাভালনির মুক্তি দাবি করল যুক্তরাষ্ট্র-ইইউ

গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে রোববার জার্মানি থেকে নিজ দেশ রাশিয়ায় ফিরে মস্কো বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই আটক হন নাভালনি। গত বছর বিষপ্রয়োগে অসুস্থ হয়ে পড়ার পাঁচ মাস পর এই প্রথম রাশিয়ায় ফিরেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নেতা নাভালনি। তাকে আটক করার খবরে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইইউ। […]

ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিলেই ভুয়া তথ্য কমলো ৭৩ ভাগ

সামাজিক মাধ্যমে ডনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বাতিলের প্রভাব নিয়ে প্রতিবেদন তৈরি করেছে গবেষণা প্রতিষ্ঠান জিগনাল ল্যাবস। শনিবার মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট ওই প্রতিবেদনের সূত্র ধরে বলেছে, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বাতিলের পর এক সপ্তাহেই সামাজিক মাধ্যমগুলোয় মার্কিন নির্বাচন নিয়ে মিথ্যাচার প্রায় ২৫ লাখ থেকে কমে ছয় লাখ ৮৮ হাজারে এসেছে। গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন […]

দুদকের আপিলে ইশরাককে ফের যেতে হচ্ছে আদালতে  

এ মামলায় ইশরাককে খালাস দিয়ে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আপিল গ্রহণ করে সোমবার এ আদেশ দেয় বিচারপতি মো. সেলিমের হাই কোর্ট বেঞ্চ। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, “যে আদালত তাকে খালাস দিয়েছিলেন, সে আদালতেই তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আত্মসমর্পণের পর ইশরাক জামিন চাইলে সে আবেদনটি বিবেচনা করতে বলা […]

প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন ডমিঙ্গো। আসন্ন সিরিজে বাংলাদেশের ব্যাটিং অর্ডার সম্পর্কে একটি ধারণা দেন তিনি।  এক ধাপ নিচে নামছেন মুশফিকুর রহিমও। ছয়ে খেলবেন মাহমুদউল্লাহ। ওপেনার সৌম্য সরকারকে সাতে খেলানোর কথা ভাবছেন কোচ। “এরই মধ্যে ছেলেদের সঙ্গে কথা বলেছি। ওরা নিজেদের ভূমিকা জানে। আমরা এখনও একাদশ ঠিক করিনি। […]

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই পুলিশ নিহত

সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, হাতীবান্ধা থানার ডিএসবি ও কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার এসআই আব্দুল মতিন (৫২) এবং ওই থানার পুলিশ সদস্য ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলহাজ মুজিবুল ইসলাম (৪৬)। ওই থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম রফিক জানান, সোমবার দুপুরে উপজেলার ফকিরপাড়া এলাকায় কাজ […]

চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

১৯ বছর বয়সী ওই তরুণের নাম আব্দুস সোবহান। ঢাকেশ্বরী এলাকার একটি ওয়ার্কশপে তিনি কাজ করতেন। ওই ওয়ার্কশপের মালিক মনির হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেছেন, সোমবার বেলা দেড়টার দিকে পাশের আরেকটি ওয়ার্কশপে হাতুড়ি আনতে গিয়েছিলেন সোবহান। সেখানে অসাবধানবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক সোবহানকে মৃত ঘোষণা করেন। পুরান ঢাকার দেবিদাস […]

এনার্জিপ্যাকের লেনদেন শুরু হচ্ছে মঙ্গলবার

রোববার এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে। লেনদেনের কোড হবে ‘EPGL’। কোম্পানি কোড হবে ১৫৩২২। সাধারণ বিনিয়োগকারীরা এনার্জিপ্যাকের শেয়ারটি ৩১ টাকায় পেয়েছিল। যেসব বিনিয়োগকারী লটারিতে জিতেছেন, তারা প্রত্যেকে ২০০টি করে শেয়ার পেয়েছেন। গত বছেরের ৭ অগাস্ট ১৫০ কোটি টাকা তোলার প্রাথমিক অনুমোদন […]

এলাকার অনুষ্ঠানে কৃষকদের আসন সংরক্ষণের ঘোষণা মাশরাফির

সোমবার সকাল ১১টায় নড়াইল সদর উপজেলার ১ নম্বর মাইজপাড়া ইউনিয়নে বোরো মৌসুমে রাজস্ব খাতের প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মাঠ দিবসের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি কৃষকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে বলেন, “আমার সংসদীয় আসন নড়াইল ২ এ আপনাদের সম্মান প্রদান স্বরূপ […]

সুবিধাবঞ্চিতদের জন্য বিশ্ব ব্যাংকের আরও ৬৫ লাখ ডলার

রিচিং আউট অব স্কুল চিলড্রেন বা রস্ক-২ নামের এই প্রকল্পে ইতোমধ্যেই কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে প্রশিক্ষণ পাচ্ছে সুবিধা বঞ্চিতরা। সোমবার অর্থমন্ত্রণালয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন ও বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ান টেম্বন এর মধ্যে এবিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের মূল চুক্তির আওতায় বরাদ্দ করা অর্থ এসডিআর […]