সুবিধাবঞ্চিদের জন্য বিশ্বব্যাংকের আরও ৬৫ লাখ ডলার
রিচিং আউট অব স্কুল চিলড্রেন বা রস্ক-২ নামের এই প্রকল্পে ইতোমধ্যেই কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে প্রশিক্ষণ পাচ্ছে সুবিধা বঞ্চিতরা। সোমবার অর্থমন্ত্রণালয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন ও বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ান টেম্বন এর মধ্যে এবিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের মূল চুক্তির আওতায় বরাদ্দ করা অর্থ এসডিআর […]
নির্বাচনী বিরোধ নয়, ছাত্রলীগকর্মী রোহিত হত্যার পেছনে ইট-বালির ব্যবসা: পুলিশ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘাত-উত্তাপের মধ্যে গত ১৫ জানুয়ারি ছাত্রলীগকর্মী রোহিতের মৃত্যুর খবর আসে। নগরীর ওমরগণি এমইএস কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী রোহিতকে (২০) গত ৮ জানুয়ারি বিকালে দেওয়ানবাজার ভরাপুকুরপাড় সংলগ্ন কেডিএস গলি এলাকায় ছুরিকাঘাত করা হয়েছিল। তার মৃত্যুর খবরে চট্টগ্রামের উত্তপ্ত নির্বাচনী পরিবেশে ছেলেটি নির্বাচনকেন্দ্রিক […]
ইটের মাপ ঠিক না থাকায় হবিগঞ্জে ৫ ভাটাকে জরিমানা

সোমবার বিকেলে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানাকৃত ভাটাগুলো হল, নিউ পদ্মা ব্রিকস, সুজাত ব্রিকস, পলাশ ব্রিকস, নাভিল ব্রিকস এবং মেট্রো ব্রিকস। সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অভিযানকালে পাঁচটি ইটভাটায় ইটের সঠিক সাইজ না থাকায় ভোক্তা অধিকার […]
বছরের প্রথম অধিবেশনে বসেছে সংসদ

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার বিকেল সাড়ে ৪টায় চলমান একাদশ সংসদের একাদশ অধিবেশন শুরু হয়। নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সাধারণত বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশন জুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন। বছরের শুরুর অধিবেশন […]
সিরাজগঞ্জে তারিকুল হত্যায় জড়িত যেই হোক, বিচার হবে: কাদের

সোমবার চারদিন ব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “পৌরসভা নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীর নিহত হওয়ার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় থাকলেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।” পুলিশকে পরবর্তী নির্বাচনে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে […]
গাজীপুরে ম্যানহোল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিহত কামাল হোসেন (৩৭) টাঙ্গাইলের কালিহাতি পৌর এলাকার আতাউর রহমানের ছেলে। সোমবার নিহতের বড় ভাই আব্দুল আওয়াল বাদী হয়ে গাছা থানায় মামলা করেন। জিএমপি’র গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে রোববার সন্ধ্যায় স্থানীয় সুয়ারেজ লাইনের এক ম্যানহোলের ভেতরে শার্ট-প্যান্ট পরা এক যুবকের লাশ দেখতে পায়। পুলিশ […]
আকাশে প্লেন থেকে রকেট উৎক্ষেপণে প্রথম সাফল্য ভার্জিনের

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ক্যালিফোর্নিয়ার লং বিচের প্রতিষ্ঠানটির লঞ্চারওয়ান রকেটটি কসমিক গার্ল নামে পরিচিত পরিবর্তিত বোয়িং ৭৪৭ প্লেনের তল থেকে আকাশে ছেড়েছে ভার্জিন অর্বিট। প্রশান্ত মহাসাগরের প্রায় ৩৫ হাজার ফুট ওপর থেকে স্থানীয় সময় সকাল ১১ টা ৩৯ মিনিটে রকেটটি ছেড়ে দেওয়ার পর এটির নিউটন থ্রি ইঞ্জিন রকেটটিকে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে নিয়ে গেছে। এতে […]
শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ ৮ দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রাজু ভাস্কর্যে এসে সমাবেশ করেন সংগঠনটি নেতা-কর্মীরা। মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা, অ্যাসাইনমেন্টের নামে বিভিন্ন স্কুলে আদায় করা ফি ফেরত দেওয়া এবং নামে-বেনামে ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রয়েছে তাদের। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ‘রোডম্যাপ’ ঘোষণা […]
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ নিহত ২

সোমবার সকালে লাখাই ও মাধবপুর উপজেলায় পৃথক সময়ে এ দুর্ঘটনা দুইটি ঘটে। নিহত এসএম কেরামত আলী (৪০) ব্র্যাকের লাখাই বুল্লা বাজার শাখায় কর্মরত ছিলেন। ময়মনসিংহ জেলার হালিয়াঘাট এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ। অপর নিহত আলম মিয়া (৩৫) মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের অনু মিয়ার ছেলে। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, সকালে মনতৈল এলাকায় দ্রুতগামী একটি […]
লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ

সেভিয়ায় রোববরা রাতে শিরোপা লড়াইয়ে দুবার এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি বার্সেলোনা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্কোরলাইন ২-২ করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়া বিলবাও পরে ৩-২ ব্যবধানে জিতে শিরোপা উঁচিয়ে ধরে। বার্সেলোনার দুটি গোলই করেন অঁতোয়ান গ্রিজমান। প্রথম গোলটির আক্রমণের উৎস অবশ্য ছিলেন মেসি; তবে এর পরে আর চেনা ছন্দে দেখা যায়নি তাকে। উল্টো […]