চট্টগ্রামে রোহিত হত্যা: দুইজন গ্রেপ্তার

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, শেখ মহিউদ্দিন (৩৫) ও মো. বাবু (২১) নামের ওই দুইজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মহানগার পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার কার্যালয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান ওসি। গত ৮ জানুয়ারি বিকালে দেওয়ানবাজার ভরাপুকুর পাড় সংলগ্ন কেডিএস গলি এলাকায় ছুরিকাঘাতে […]
চট্টগ্রামে ভোটের সংঘাতে প্রাণহানি: আরেক আসামি গ্রেপ্তার

নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকা থেকে রোববার দেলোয়ার রশিদ (৪২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দেলোয়ার ওই হত্যা মামলার এজাহারের ১১ নম্বর আসামি। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। “রোববার গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার কাপসগোলা এলাকায় অভিযান চালায় র্যাব। […]
টুঙ্গিপাড়ায় সেচখালে ভাঙন, ঝুঁকিতে ২০ পরিবার

উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামের শান্তখালি খালে এ ভাঙন দ্রুত প্রতিরোধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বড় ডুমুরিয়া গ্রামের বাসিন্দা নিরাপদ বসু (৩২) বলেন, “শৈলদহ নদী থেকে শান্তখালি খাল বড় ডুমুরিয়া গ্রামে ঢুকেছে। ওই গ্রামের চাষাবাদে সেচ সুবিধা ও গ্রামকে বন্যার কবল থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড খালে একটি স্লুইচ গেইট নির্মাণ করেছে। এ স্লুইচ […]
এই সিরিজে ভারতই সেরা, ওয়ার্নের রায়

রোমাঞ্চ-উত্তেজনার নানা মোড় পেরিয়ে চলতি সিরিজের ভাগ্য গড়িয়েছে শেষ টেস্টের শেষ দিনে। যদিও প্রথম টেস্টে ভারত ৩৬ রানে গুটিয়ে গিয়ে হেরে যাওয়ার পর একতরফা সিরিজের ছবি দেখছিলেন অনেকে। কিন্তু অধিনায়ক বিরাট কোহলি ছুটিতে যাওয়ার পর ও একের পর এক ক্রিকেটারে চোটের কারণে হারিয়েও ভেঙে পড়েনি ভারত। লড়ে গেছে তারা চমক জাগানিয়া বীরোচিত পারফরম্যান্সে। ফক্স ক্রিকেটে […]
ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

সোমবার সকাল ৭টার দিকে বিমানবন্দরের পদ্মা অয়েল গেইটের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান। নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও মায়া হাজারিকা মিতু (২৫)। আকাশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর তার স্ত্রী মিতু চাকরি করেন একটি হোটেলে। ওসি বলেন, দক্ষিণখানের মোল্লারটেকের বাসা থেকে তারা দুজন মোটরসাইকেলে করে সকালে […]
গল টেস্টে অনায়াসেই জিতল ইংল্যান্ড

৭ উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে জো রুটের দল। সোমবার ইংল্যান্ডের খেলতে হয়েছে কেবল ৯.২ ওভার। পঞ্চম ও শেষ দিনে সফরকারীদের প্রয়োজন ছিল ৩৬ রান, শ্রীলঙ্কার ৭ উইকেট। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান ৩৫ মিনিটেই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৭৪ রান তাড়ায় আগের দিন ১৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে […]
কুয়াশায় পারাপার বিঘ্নিত, পদ্মাপারে গাড়ির জট

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত ১০ ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকে কুয়াশার কারণে। একই কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটের মধ্যে পারাপার বন্ধ থাকে ভোর ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। দীর্ঘসময় পারাপার বন্ধ থাকায় নদীর দুই তীরের চার ঘাটে আটক পরে সহস্রাধিক […]
উড়ুক্কু সাপ ও পিরামিড রহস্য: শেষ কিস্তি

চমৎকার গরম গরম ডিম-টোস্ট নিয়ে এল ঝগড়ু। আর চা। বড়মামা এমনভাবে টোস্টে কামড় দিলেন যেন তিনি সারাদিন না খেয়ে আছেন, যেন কিছুক্ষণ আগেই তিনি একটা অদ্ভুত প্রাণীকে মোটেই দেখেননি চোখের সামনে। ছোটমামাও বেশ ক্ষুধার্তভাবে খেতে শুরু করলেন। চোখের সামনে তাঁদের এমন নিশ্চিন্ত দেখে মুকুলও মন থেকে ঘটনাটা মুছে ফেলল, এবং খাবারে মন দিল। চায়ে একটা […]
‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান

দলের বাইরে থাকার হতাশার প্রহর কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন হাসান। সবশেষ টেস্ট খেলেছেন তিনি দুই বছর আগে, আন্তর্জাতিক ক্রিকেট সবশেষ খেলেছেন ২০১৯ বিশ্বকাপে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পরপরই দারুণ সাড়া জাগিয়েছিলেন এই পেসার। সুইং বোলিং আর উইকেট শিকারের প্রবণতা দিয়ে হয়ে উঠেছিলেন দলের সেরা পেসার। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে […]
কুমড়া চাষে ঘুরে দাঁড়ানোর লড়াই তিস্তাপারে

তিস্তার বুকে জেগে ওঠা ধু-ধু বালুচরে এবার কুমড়ার বাম্পার ফলন হয়েছে বলে কৃষক ও কৃষি বিভাগ জানিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গঙ্গাচড়া উপজেলার চিলাখালচর, বিনবিনা, ইচলি, ধামুর, ঘোনটারী, মিয়াপাড়া, আলেকিশামত, গান্নারপাড়, কুড়িবিশ্বা, নোহালীসহ ১৯টি চরে এই বছর ১৯টি গ্রুপে হাইব্রিড ‘ব্যাংকক ওয়ান’ এবং ইন্ডিয়ান ‘কালো পাথরী’ জাতের কুমড়া চাষের জন্য বীজ, সার, সেচ ওষুধসহ প্রয়োজনীয় […]