ফরিদপুরে খিচুড়ি খাওয়ার পর ১৫ জন সংজ্ঞাহীন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর ইসলাম জানান, রোববার বিতাল ৩টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বারোভাগিয়া গ্রামে। প্রতিবেশী রুমী মিয়া জানান, রোববার ওই গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে দুপুরে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়। খিচুড়ি খাওয়ার পর সিরাজের পরিবারের ছয়জনসহ তাদের জমিতে পেঁয়াজ […]
মনিপুর স্কুলে ইউসিবির দুটি উপশাখা

উপশাখা দুটির শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উদ্বোধন করেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ খোরশেদ আলমও উপস্থিত ছিলেন।
ভিশন আনল ‘ফ্রোজেন রুম’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিশন জানায়, বড় পরিসরের সুপারশপ, ফার্মেসি, মর্গ, মাছ-সবজির আড়ৎ, খাবার দোকানসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পণ্য সংরক্ষণে এই ফ্রোজেন রুম ব্যবহার করতে পারবে। ভিশনের এই ফ্রোজেন রুমে ওষুধ, কনফেকশনারি পণ্য, ডেইরি পণ্য, মাছ, মাংস, ফলসহ বিভিন্ন ধরনের পণ্য মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় সংরক্ষণ করা সম্ভব হবে। এই ব্যবসা প্রতিষ্ঠানটি জানায়, শুরুতে […]