সিলেটে ইয়াবাসহ এসআই আটক

সোমবার বিকেলে নগরীর সুবিদবাজারের চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে তার সঙ্গে আরও চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের। আটক সাময়িক বরখাস্ত পুলিশের উপ-পরিদর্শক রোকন উদ্দিন ভুঁইয়া এপিবিএন এর কর্মকর্তা। অপর আটকরা হলেন, রীমা বেগম, জসিম উদ্দিন, ফাহিম শাহরিয়ার এবং ফরিদ আহমেদ। আশরাফ উল্লাহ তাহের জানান, আটকরা ইয়াবা […]
করোনাভাইরাস: ভারতের হাসপাতালে ওষুধ সরবরাহে রোবট

আইএএনএস-এর প্রতিবেদন বলছে, রোবটটি বানিয়েছে গুয়াহাটিভিত্তিক ইয়ান্ত্রাবট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। করোনাভাইরাস বা অন্যান্য ছোঁয়াচে রোগে আক্রান্ত রোগীদের আইসোলেশন চেম্বারে ওষুধ, খাবার এবং অন্যান্য জরুরি সেবা দেবে এই রিমোট নিয়ন্ত্রিত রোবটগুলো। শনিবার দিবুগারের আসাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল সাঞ্জিব কাকাতির কাছে দুইটি রোবট তুলে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দা সনোয়াল। অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছে, রোটারি ফাউন্ডেশন […]
পরীক্ষার দাবিতে সড়কে ফেনীর পলিটেকনিক শিক্ষার্থীরা

সোমবার দুপুরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ফ্লাইওভারের ঢাকামুখী অংশে অবরোধ দিয়ে বিক্ষোভ করেন। এই সময় মহাসড়কে চরাচলরত দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ সারি হয়। পরে পুলিশের সহায়তায় অবরোধ তুলে নেন সরকারি পরিটেকনিক ইন্সটিটিউটসহ আরও ৫/৬টি বেসরকারি পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। তাদের চার দফা দাবি হলো- ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের তাত্ত্বিক […]
অনুপ্রাণিত ক্যারিবিয়ানদের নিয়ে সতর্ক ডমিঙ্গো

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জেতার সুযোগ তামিম-সাকিবদের সামনে। অন্যদিকে, দেশে ও প্রতিপক্ষের মাঠ মিলিয়েও টানা তৃতীয় সিরিজ জেতার হাতছানি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ পাঁচ ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। পূর্ণ শক্তির দলকেই বারবার হারানো বাংলাদেশের সামনে এবার খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজ। এদের সহজে হারানো যাবে, এমন ধারানা কেউ যেন না করে সতর্ক করে […]
কোভিড-১৯: ঘোষণার সেই টাকা চান ১০ হাজার পুলিশ সদস্য

সম্প্রতি জমা পড়া আবেদনগুলোর বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-২) থেকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, “পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা সরকারি দায়িত্ব পালনকালে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হন। সরকার ঘোষিত পরিপত্রে শর্তানুযায়ী দায়িত্ব পালনকালে কোভিড-১৯ এ আক্রান্ত হলে এককালীন ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত থাকায় আক্রান্ত […]
দেশি মাছের উৎপাদন বাড়াতে চাই গবেষণায় নতুনত্ব: মন্ত্রী

সোমবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বোর্ড অব গভর্নরসের ৪০তম সভায় এ বিষয়ে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, “গবেষণার মাধ্যমে আমরা যদি নতুনত্ব আনতে পারি, আধুনিক উপযোগিতা আনতে পারি, পুষ্টির স্তর উন্নয়ন করতে পারি, তাহলে আমরা সার্থকভাবে এগিয়ে যেতে পারব। গতানুগতিক পদ্ধতিতে এগিয়ে যাওয়া যাবে না।” এ বছর […]
ডমিঙ্গোর চোখে তামিমের নেতৃত্ব

মাশরাফি অবসর নেওয়ার পর তামিমকে ওয়ানডে দলের নেতৃত্বে আনে বিসিবি। সামনে হয়তো ডমিঙ্গো আরও ভালোভাবে বুঝতে পারবেন নতুন অধিনায়ককে। তবে এখন পর্যন্ত খুশি এই দক্ষিণ আফ্রিকান কোচ। ২০১৯ সালে বিশ্বকাপের পরপর শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। মাশরাফির অনুপস্থিতিতে সেবার দলকে নেতৃত্ব দেন তামিম। দল কিংবা ভারপ্রাপ্ত অধিনায়ক কারোরই কাটেনি ভালো সময়। ডমিঙ্গো জানালেন, অধিনায়ক ও ব্যাটসম্যান […]
প্রায় নয় লাখ পরিবার পেতে যাচ্ছে প্রধানমন্ত্রীর গৃহ উপহার

চাঁদপুরের ডিসি অঞ্জনা খান মজলিশ বলেন, আগামী ২০ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশে এসব ঘর প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন। এসব বাড়ি উপহার পাওয়া দেশের আট লাখ ৮২ হাজার ৩৩টি পরিবারের মধ্যে চাঁদপুরের ১১৫টি পরিবার রয়েছে বলে জানিয়েছেন জেলার ডিসি অঞ্জনা খান মজলিশ। চাঁদপুরে এসব বাড়ির নির্মাণ শেষপর্যায়ে জানিয়ে তিনি বলেন, মানসম্মতভাবে ঘর তৈরি […]
রোনালদোদের মনোভাবে ক্ষুব্ধ কোচ

প্রতিপক্ষের মাঠে রোববার দুই অর্ধে আর্তুরো ভিদাল ও নিকোলো বারেল্লার গোলে ২-০ ব্যবধানে হারে টানা নয়বারের সেরি আ চ্যাম্পিয়নরা। শিরোপা লড়াইয়ে তারা পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টে। বল দখলে পিরলোর দল কিছুটা এগিয়ে থাকলেও তাদের আক্রমণে ছিল না ধার। ইন্টার গোলরক্ষক সামির হান্দানোভিচকে সেভাবে পরীক্ষায়ই ফেলতে পারেননি রোনালদো-মোরাতারা। ম্যাচ শেষে স্কাই ইতালিয়ায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ […]
ফিরলো পার্লার সাইট, অ্যাপ এখনও স্টোরের বাইরে

মার্কিন ডানপন্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল সামাজিক মাধ্যম অ্যাপ পার্লার। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আক্রমণের ঘটনা ঘটার পর অ্যাপটিকে নিজ নিজ স্টোর থেকে সরিয়ে দেয় অ্যাপল ও গুগল। এর পরপরই পার্লারকে হোস্টিং সেবা দেওয়া বন্ধ করে অ্যামাজন ইনকর্পোরেটেড। শনিবার পার্লারের ওয়েবসাইটকে ফের অনলাইনে দেখা যায়। সেখানে সেবাটির প্রতিষ্ঠাতা জন মাটজি এক সংক্ষিপ্ত বার্তায় লেখেন, “হ্যালো বিশ্ব, […]