কুয়াশা কেটে যাওয়ার পর মঙ্গলবার সকাল ৯টায়
ফেরিগুলো গন্তব্যে রওনা হয় বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক
সাফায়েত আহমেদ জানান।
এর আগে সোমবার রাত ১২টার দিকে কুয়াশার
কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি
চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
সাফায়েত বলেন, এ সময় মাঝ পদ্মায় সাতটি ফেরি এবং ঘাট এলাকায় কয়েক শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে।
“ফেরি চলাচল শুরুর
পর যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক হয়েছে।”
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে
১৭টি ফেরি চলাচল করছে।