ক্যাটাগরি

সাঈদ খোকনের বিরুদ্ধে এক মামলার আর্জি খারিজ, অন্যটি প্রত্যাহার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ১১ জানুয়ারি দুটি মামলার আর্জি জানানো হয়। মঙ্গলবার আর্জির দুটির বিষয়ে আদেশের দিন ছিল। তবে গত ১২ জানুয়ারি আইনজীবী মো. সারওয়ার আলম তার আর্জি প্রত্যাহার করে নেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জানিয়েছেন। অন্যদিকে বাদী কাজী […]

অভিনেতা মুজিবুর রহমান দিলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান দিলুর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৯ বছর। জানুয়ারির শুরুর দিকে ফুসফুসের সংক্রমণ নিয়ে উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন দিলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ইউনাইটেড […]

ব্রিজবেন দুর্গ জয় করে ভারতের ইতিহাস

ব্রিজবেন টেস্টের উত্তেজনাপূর্ণ শেষ দিনে দুর্দান্ত রান তাড়ায় অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারাল ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখল তারা ২-১ ব্যবধানে সিরিজ জিতে। সেই ভারত, সিরিজের প্রথম টেস্টে যারা গুটিয়ে গিয়েছিল ৩৬ রানে, নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ইনিংস। প্রথম টেস্টের পর অধিনায়ক বিরাট কোহলি চলে গিয়েছিলেন ছুটিতে। একের পর এক ক্রিকেটার ছিটকে গেছে চোটে। শেষ টেস্টে দল […]

নিখোঁজের ১৭ বছর পর ফেইসবুকে মিলল পরিবারের সন্ধান

কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী কামাল হোসেন শেখ জানান, তানিয়া আক্তার (২৫) নামের ওই নারী গত ১২ জানুয়ারি বাড়ি ফিরে আসেন। তানিয়া গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড় গ্রামের সুন্দর আলী সিকদারের মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের শান্তিনগর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। বাবার বাড়িতে তানিয়া স্বামী, শ্বশুর, ছেলে, মেয়ে ও পরিবারের সদস্য নিয়ে এখন উৎসব […]

ফেইসবুকে সন্ধান পেয়ে বাড়ি ফিরলেন গোপালগঞ্জের নিখোঁজ নারী    

কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী কামাল হোসেন শেখ জানান, তানিয়া আক্তার (২৫) নামের ওই নারী গত ১২ জানুয়ারি বাড়ি ফিরে আসেন। তানিয়া গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড় গ্রামের সুন্দর আলী সিকদারের মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের শান্তিনগর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। বাবার বাড়িতে তানিয়া স্বামী, শ্বশুর, ছেলে, মেয়ে ও পরিবারের সদস্য নিয়ে এখন উৎসব […]

ভারতের উপহারের টিকা বুধবারই আসছে: স্বাস্থ্যের ডিজি

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, এসব টিকা স্বাস্থ্য অধিদপ্তরের সিএমএসডি, ইপিআই এবং তেজগাঁও হেলথ কমপ্লেক্সের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে। বাংলাদেশ সরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে বলে আশা করছে সরকার। এর বাইরে উপহার হিসেবে যে ২০ […]

১৫ চিনিকলের ১৪টিই লোকসানে, সংসদে শিল্পমন্ত্রী

মঙ্গলবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নে মন্ত্রী বলেন, বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন ১৫টি চিনিকল রয়েছে, যার মধ্যে কেরু অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড লাভজনক এবং বাকী ১৪টি মিল অলাভজনক। কোনো চিনিকল বন্ধ করা হয়নি জানিয়ে তিনি বলেন, “চলতি ২০২০-২০২১ মৌসুমে ছয়টি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কোনো চিনিকল […]

তীব্র শীতেও বগুড়ায় দিনমজুর হাট জমজমাট

  জিয়া শাহীন, বগুড়া প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 19 Jan 2021 01:46 PM BdST Updated: 19 Jan 2021 01:54 PM BdST হাড় কাঁপানো শীত উপেক্ষা করে জীবনের তাগিদে বগুড়া শহরের নামাজ গড় এবং কলোনীতে দিনমজুর হাটে জটলা বেঁধে কোদাল, টুপরী নিয়ে অপেক্ষা করতে দেখা যায় দিনমজুররা। মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায় শীতের হালকা হাওয়ায় […]

জন্মবার্ষিকীতে জিয়ার কবরে বিএনপির শ্রদ্ধা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান দলের নেতা-কর্মীদের নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা। দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, […]

ইউরোপে ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ বজায় রাখবেন বাইডেন

বিবিসি জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসের জারি করা একটি ডিক্রিতে ২৬ জানুয়ারি (বাইডেনের দায়িত্ব গ্রহণের ছয় দিন পর) ওই বিধিনিষেধ উঠে যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু বাইডেনের মুখপাত্র জেন সাকি টুইটারে বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার সময় এটি নয়। ২০ জানুয়ারি, বুধবার বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। যুক্তরাষ্ট্র গত মার্চে ইউরোপেরও ওপর ও মে-তে […]